Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
‘শচিনের অবসরের পর আইপিএল দেখি না’

খেলা

টিবিএস ডেস্ক
25 August, 2020, 04:30 pm
Last modified: 25 August, 2020, 04:40 pm

Related News

  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট

‘শচিনের অবসরের পর আইপিএল দেখি না’

আইপিএলের ম্যাচ খেলতে শচিন ধর্মশালায় আসছেন শুনে উচ্ছ্বাসের শেষ ছিল না ভারতের হয়ে একটি টেস্ট, ৩৮ ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি খেলা সুষমার। যদিও স্টেডিয়াম থেকে হতাশ হয়ে ফিরতে হয়েছিল উইকেটরক্ষক এই ব্যাটারকে।
টিবিএস ডেস্ক
25 August, 2020, 04:30 pm
Last modified: 25 August, 2020, 04:40 pm

ভারতীয় ক্রিকেটের প্রাণ ছিলেন তিনি। তার ব্যাট হাসলে হাসতো পুরো ভারত। দীর্ঘদিন ধরে ভারত দলের ব্যাটিং কান্ডারির ভূমিকা পালন করা শচিন টেন্ডুলকার অবসর নেওয়ার পর অনেকে ক্রিকেট খেলাই দেখা বাদ দিয়ে দিয়েছেন। এই তালিকার একজন ভারত জাতীয় নারী দলের ক্রিকেটার সুষমা ভার্মা। 

লিটল মাস্টার অবসর নেওয়ার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দেখা বন্ধ করে দিয়েছেন উইকেটরক্ষক এই ব্যাটার। শচিনের কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থক ছিলেন সুষমা। বাদ দিতেন না একটি ম্যাচও। কিন্তু ভারতের ব্যাটিং জিনিয়াস অবসর নেওয়ায় ২০১৩ সালের পর থেকে আইপিএল দেখেন না বলে জানিয়েছেন সুষমা। 

আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে সুষমা বলেছেন, 'আমি এখন আইপিএলের ম্যাচ তেমন দেখি না। শচিন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় আমি নিয়মিত আইপিএল দেখতাম।' টেস্ট ক্রিকেট সবচেয়ে বেশি উপভোগ করেন বলে জানান তিনি।

ভারতীয় অনেক ক্রিকেট ভক্তের মতো সুষমার আদর্শও শচিন টেন্ডুলকার। ভারতের ব্যাটিং ঈশ্বরকে নিয়ে কথা বলতে গিয়ে স্মৃতি রোমন্থন করেন সুষমা। আইপিএলের ম্যাচ খেলতে শচিন ধর্মশালায় আসছেন শুনে উচ্ছ্বাসের শেষ ছিল না ভারতের হয়ে একটি টেস্ট, ৩৮ ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি খেলা ২৭ বছর বয়সী এই ক্রিকেটারের। 

যদিও স্টেডিয়াম থেকে হতাশ হয়ে ফিরতে হয়েছিল সুষমাকে। সেই ম্যাচে শচিন খেলেননি। সুষমা বলেন, 'আমি শচিন টেন্ডুলকারের অনেক প্রশংসা করি। আইপিএলের ম্যাচ খেলতে ধর্মশালায় এসেছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং আমি শচিনের খেলা দেখার আশায় ছিলাম। কিন্তু শচিন খেলতে নামেননি। ওই ঘটনার পর আমি সিদ্ধান্ত নিই, আইপিএল আর দেখব না।'

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও ভক্ত দলে ফেরার চেষ্টায় থাকা সুষমা। কিংবদন্তি অধিনায়কের সঙ্গে সাক্ষাতের ঘটনার বর্ণনায় সুষমা বলেন, 'আমাদের পুরো দলের সঙ্গে একবার ধোনির দেখা হয়েছিল। আমি আমার পরিচয় দিয়ে জানাই, আমিও একজন উইকেটরক্ষক। এরপর তিনি আমাকে ভালোভাবে খেলে যাওয়ার পরামর্শ দেন। তার ব্যাটিং স্টাইল আমার দারুণ পছন্দ এবং সে একজন কিংবদন্তি ক্রিকেটার।'

Related Topics

টপ নিউজ

শচিন টেন্ডুলকার / সুষমা ভার্মা / ক্রিকেটার / আইপিএল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net