Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
নিহত ছেলের হাত ধরে মা বলছেন, ‘আমার ছেলে মরেনি, এখনও বেঁচে আছে’

বাংলাদেশ

শাখাওয়াত প্রিন্স
04 August, 2024, 11:35 pm
Last modified: 05 August, 2024, 08:47 am

Related News

  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত
  • সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
  • ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিকশা-লরি সংঘর্ষ, একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
  • কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো পাঁচ বাংলাদেশির ৪ জন একই পরিবারের
  • গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০

নিহত ছেলের হাত ধরে মা বলছেন, ‘আমার ছেলে মরেনি, এখনও বেঁচে আছে’

রূপের মা রিতা ছেলের হাত ধরে বলছেন ‘আমার ছেলে মরেনি, এখনও বেঁচে আছে’- চল আমরা অন্য হাসপাতালে নিয়ে যাই।’
শাখাওয়াত প্রিন্স
04 August, 2024, 11:35 pm
Last modified: 05 August, 2024, 08:47 am
ছবি: টিবিএস

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেসক) হাসপাতালের জরুরি বিভাগের স্ট্রেচারে পড়ে আছে রমিজ উদ্দিন রূপ (২৪) নামের এক গুলিবিদ্ধ তরুণের দেহ। ছেলেটির হাতে ক্যানোলা পড়ানো।

তার মা রিতা ছেলের হাত ধরে বলছেন, 'আমার ছেলে মরেনি, এখনও বেঁচে আছে; চলো আমরা অন্য হাসপাতালে নিয়ে যাই।'

রূপ বাবা-মায়ের সঙ্গে ঢাকার হাজারীবাগ এলাকায় থাকতেন। তার বাবা রায়েরবাগের একজন ব্যবসায়ী। তিনি ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্নাতক শিক্ষার্থী।

আজ সকালে রূপ তার মাকে বলেই বন্ধুদের সঙ্গে শাহবাগের গণজামায়েতে যোগ দিয়েছিলেন। যাওয়ার সময় মাকে বলে গিয়েছিলেন, 'বন্ধুদের সঙ্গে একসঙ্গে যাবো, আবার একসঙ্গেই ফিরে আসবো।'

বিকাল ৩টার দিকে বাংলামোটর এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হন রূপ। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপের মা রিতা ছেলের শরীরে হাত বোলাতে-বোলাতে বলছেন, 'ছেলেটা যখন সকালে এসেছে তাকে কেন ধরে রাখলাম না! ওর কিছুই হয়নি, ও এখনও জীবিত।'

তিনি আরও বলছেন, 'আমার বাবা আমাকে একা করে চলে গেছে। আমি কার মুখের দিকে তাকিয়ে বাকি জীবনটা বাঁচবো।'

একটু পরপর মৃত ছেলের বুকে মাথা রেখে গুলিবিদ্ধ ক্ষতস্থানের গন্ধ নিচ্ছেন রিতা। আবার কিছুক্ষণ পরপর ছেলের পায়ের কাছে গিয়ে তার পায়ের তালুর ধুলো মুছে দিচ্ছেন।

রূপের সঙ্গে থাকা বন্ধু আশিক (ছদ্মনাম) তার মাকে বলছেন, 'আন্টি, ও আমাদের কাছেই ছিল, আমি দেখে রেখেছি। হঠাৎ আমার পাশ দিয়ে বিরাট একটা শব্দ হলো। পাশে চেয়ে দেখি রূপ রাস্তায় পড়ে আছে।'

তিনি আরও বলেন, 'আন্টি, আমরা সারাটা সময় একসাথেই ছিলাম। আমি কল্পানাও করতে পাড়িনি, কী থেকে কী হয়ে গেল।'

রূপের দাদি তার নিহত নাতির চুলগুলো টেনে বলছেন, 'রূপ কথা বল, ও কথা বলবে।'

অবশেষে তার মামা হাসপাতালের জরুরি বিভাগে রূপের লাশ এন্ট্রি করে তাদের হাজারীবাগ এলাকায় নিয়ে যান।

Related Topics

টপ নিউজ

বাংলামোটর / রূপ / নিহত / সংঘর্ষ / গুলিবিদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
    ৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

Related News

  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত
  • সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
  • ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিকশা-লরি সংঘর্ষ, একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
  • কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো পাঁচ বাংলাদেশির ৪ জন একই পরিবারের
  • গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

3
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

5
ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net