Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
বন্দী বিনিময়কে কেন পুতিন নিজের বিজয় হিসেবে দেখছেন

আন্তর্জাতিক

স্টিভ রোসেনবার্গ, বিবিসি
03 August, 2024, 02:25 pm
Last modified: 03 August, 2024, 02:31 pm

Related News

  • প্লেগ গবেষণাগারে মৃত্যুর ঘটনায় মহামারির ঝুঁকি নাকচ করল রাশিয়া, স্বচ্ছতা চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া
  • রাশিয়ায় রোসাটমের আন্তর্জাতিক ফিশিং টুর্নামেন্টে অংশ নিল বাংলাদেশ
  • ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জেটচালিত ড্রোন: আকাশযুদ্ধের এক প্রাণঘাতী বিবর্তন
  • রাশিয়ার সার ওমান ও আরব আমিরাত থেকে কিনবে সরকার

বন্দী বিনিময়কে কেন পুতিন নিজের বিজয় হিসেবে দেখছেন

দুই শিশুসহ মোট ১০ জন রাশিয়ান এবং রাশিয়ায় বন্দী ১৬ জন পশ্চিমা এবং ভিন্নমতাবলম্বী রাশিয়ানদের মুক্তি দেওয়া হয়েছে।
স্টিভ রোসেনবার্গ, বিবিসি
03 August, 2024, 02:25 pm
Last modified: 03 August, 2024, 02:31 pm
ছবি: ইপিএ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনকে সশরীরে বিমানবন্দরে গিয়ে কাউকে অভ্যর্থনা জানাতে খুব একটা দেখা যায় না। কিন্তু রুশ বন্দীদের স্বাগত জানাতে বৃহস্পতিবার মধ্যরাতে মস্কোর ভনুকোভো বিমানবন্দরে যান পুতিন।

স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় আকারের বন্দী বিনিময় চলছে রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং চারটি ইউরোপীয় দেশের মধ্যে। তুরস্কের মধ্যস্থতায় এই বিনিময় চুক্তি হয়েছে। 

চুক্তির আওতায় ১০ রুশ বন্দী মুক্তি পেয়েছেন। তাদের বহনকারী বিমান রানছোঁয়া মাত্রই, সিঁড়ি দিয়ে একে একে গুপ্তচর, স্লিপার এজেন্ট ও একজন সাজাপ্রাপ্ত আততায়ীসহ সকল বন্দিরা রাশিয়ার মাটিতে পা রাখেন। 

পুতিন বলেন, 'মাতৃভূমিতে ফিরে আসার জন্য আপনাদের অভিনন্দন!'

ক্রেমলিনে এখন উৎসবের আমেজ। ফিরে আসা রাশিয়ানদের লাল গালিচা অভ্যর্থনা এবং গার্ড অব অনার প্রদান করা হয়েছে। ফুলের তোড়া ও আলিঙ্গনের মাধ্যমে তাদের বরণ করে নেন পুতিন। 

তুর্কি প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দুই শিশুসহ মোট ১০ জন রাশিয়ান এবং রাশিয়ায় বন্দী ১৬ জন পশ্চিমা এবং ভিন্নমতাবলম্বী রাশিয়ানদের মুক্তি দেওয়া হয়েছে।

মুক্তিপ্রাপ্ত সবাইকে রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিত করার প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন। সামরিক বাহিনীর সাথে যুক্ত ব্যক্তিদের ধন্যবাদ জানিয়ে পুতিন বলেন, 'শপথের প্রতি আপনার আনুগত্য এবং মাতৃভূমির প্রতি আপনার কর্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদের মাতৃভূমি আপনাদের এক মুহূর্তের জন্যও ভুলে যায়নি'। 

ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গের্শকোভিচসহ তিন মার্কিন নাগরিককে বন্দী বিনিময় চুক্তির আওতায় মুক্তি দিয়েছে রাশিয়া। 

যুক্তরাষ্ট্রের সাবেক মেরিন কর্মকর্তা পল হুইলান, সাংবাদিক আলসু কুরমাশেভা এবং ইভান গার্শকোভিচ বিমান থেকে নামার সময় তাদের স্বাগত জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। 

সরকারি সংবাদমাধ্যমে বলা হয়েছে, ন্যাটোভুক্ত দেশগুলোর কারাগারে থাকা আট রুশ নাগরিক, রাশিয়ার জন্য হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের বিনিময়ে রাশিয়ায় ফিরে এসেছেন।

ট্যাবলয়েড কমসোমোলস্কায়া প্রাভদা বলছে, মস্কো যে ভিন্নমতাবলম্বীদের মুক্তি দিয়েছে তারা তাদের মাতৃভূমি ছেড়ে, যারা তাদের অর্থ প্রদান করেছিল তাদের কাছে চলে গেছে।

এতে কোনো সন্দেহ নেই যে, ক্রেমলিন বন্দি বিনিময়কে মস্কোর বিজয় হিসেবে দেখছে। 

মস্কোতে ফিরে আসা বন্দীদের মধ্যে ছিলেন একজন রাশিয়ান এফএসবি গোয়েন্দা ভাদিম ক্রাসিকভ। তিনি জার্মানিতে একজন সাবেক চেচেন বিদ্রোহী কমান্ডারকে নির্মম হত্যার জন্য বন্দী ছিলেন। জার্মান কর্তৃপক্ষ প্রাথমিকভাবে একজন দোষী সাব্যস্ত খুনিকে মুক্তি দিতে অনিচ্ছুক থাকলেও শেষ পর্যন্ত রাজি হয়েছে। 

কিন্তু ক্রেমলিনের জন্য ভাদিম ক্রাসিকভের মুক্তি নিশ্চিত করা এবং তাকে দেশে ফিরিয়ে আনা কেন এত গুরুত্বপূর্ণ ছিল?

রুশ সংবাদপত্রগুলো তার একটা ধারণা দিয়েছে। সরকারি পত্রিকা রসিস্কায়া গেজেটার শিরোনাম হলো, 'আমরা আমাদের লোকদের ফিরিয়ে আনছি'। 

পুতিনপন্থি ট্যাবলয়েড কমসোমোলস্কায়া প্রাভদার শিরোনাম, 'আমরা আমাদের নিজেদের লোকদের কখনো ত্যাগ করি না!"

ক্রেমলিন তার এজেন্ট ও গুপ্তচরদের কাছে ঠিক এই বার্তাটিই পাঠাতে চায় যে — কোনো গোয়েন্দা মিশনে কোনো রাশিয়ানকে ভিনদেশে পাঠানো হলে, ধরা পড়লেও তাদের বাড়ি ফেরানোর সর্বোচ্চ চেষ্টা করবে ক্রেমলিন। 


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন
 

Related Topics

টপ নিউজ

রাশিয়া / বন্দী বিনিময় / ভ্লাদিমির পুতিন / গোয়েন্দা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • প্লেগ গবেষণাগারে মৃত্যুর ঘটনায় মহামারির ঝুঁকি নাকচ করল রাশিয়া, স্বচ্ছতা চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া
  • রাশিয়ায় রোসাটমের আন্তর্জাতিক ফিশিং টুর্নামেন্টে অংশ নিল বাংলাদেশ
  • ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জেটচালিত ড্রোন: আকাশযুদ্ধের এক প্রাণঘাতী বিবর্তন
  • রাশিয়ার সার ওমান ও আরব আমিরাত থেকে কিনবে সরকার

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net