Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
বাবরি মসজিদ ধ্বংসে আদবানির বিরুদ্ধে রায় সেপ্টেম্বরে: ভারতের সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
22 August, 2020, 07:10 pm
Last modified: 22 August, 2020, 07:16 pm

Related News

  • গুজরাটে ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স ও এএসএমএল-এর চুক্তি
  • জ্বালানি আমদানির খরচ বাড়ায় ভারতের বাণিজ্য ঘাটতিতে বড় উল্লম্ফন
  • ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী
  • ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর: মির্জা ফখরুল
  • ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

বাবরি মসজিদ ধ্বংসে আদবানির বিরুদ্ধে রায় সেপ্টেম্বরে: ভারতের সুপ্রিম কোর্ট

১৯৯২ সালে দেশটির অযোধ্যায় বাবরি মসজিদের ধ্বংসের জন্য দীর্ঘদিন ধরেই বিজেপি নেতাদের বিরুদ্ধে শুনানি চলছে।
হিন্দুস্তান টাইমস
22 August, 2020, 07:10 pm
Last modified: 22 August, 2020, 07:16 pm
লালকৃষ্ণ আদবানি

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় লালকৃষ্ণ আদবানির বিরুদ্ধে ফৌজদারি মামলার শুনানি শেষ করে রায় দিতে হবে। এমনটাই নির্দেশ দিলেন ভারতের সুপ্রিম কোর্ট। সেই ফৌজদারি মামলায় বর্ষীয়ান বিজেপি নেতা মুরলী মনোহর জোশী এবং উমা ভারতীর নামও আছে।

গত মে মাসে বিশেষ আদালতের বিচারক সুরেন্দ্র কুমার যাদবকে ৩১ আগস্টের মধ্যে রায় দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শীর্ষ আদালত। তারপর বিচারক যাদবের রিপোর্ট বিবেচনা করে বিচারপতি আর নরিম্যানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ সেই মেয়াদ একমাস বাড়িয়েছে। সেই রিপোর্টে বিচারক যাদব জানিয়েছিলেন, শুনানি পর্ব একেবারে শেষ পর্বে আছে।

গত ১৯ আগস্টের রায়ে ডিভিশন বেঞ্চ বলে, 'বিশেষ বিচারক সুরেন্দ্র কুমার যাদবের রিপোর্ট পড়ে এবং শুনানি একেবারে শেষ পর্যায়ে আছে বিবেচনা করে রায়দান-সহ শুনানি সম্পূর্ণ করার জন্য আমরা একমাস সময় (অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত) মঞ্জুর করছি।' এই নিয়ে চতুর্থবার মামলার শুনানি শেষ করার সময়সীমা বেঁধে দিলেন সুপ্রিম কোর্ট।

ঐতিহ্যবাহী বাবরি মসজিদ

১৯৯২ সালে অযোধ্যায় বাবরি মসজিদের ধ্বংসের জন্য দীর্ঘদিন ধরেই বিজেপি নেতাদের বিরুদ্ধে শুনানি চলছে। ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়ানো (১৫৩এ ধারা), জাতীয় অখণ্ডতার উপর প্রভাব বিস্তার করা মন্তব্য (১৫৩বি ধারা)-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছিল। ২০১৭ সালের এপ্রিলে ওই বিজেপি নেতাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি ধারাও যোগ করার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। সেই সময় দু'বছরের মধ্যে শুনানি শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছিল। 

পরে ২০১৯ সালের জুলাইয়ে সেই বিষয়টি আবারও শুনেছিলেন শীর্ষ আদালত এবং রায়দানের সময়সীমা ন'মাস বাড়িয়েছিলেন। চলতি বছর ১৯ এপ্রিল সেই মেয়াদ শেষ হয়েছিল। তারপর ৬ মে সুপ্রিম কোর্টের কাছে সময় বাড়ানোর আর্জি জানিয়েছিলেন বিচারক যাদব। দু'দিন পরে বিষয়টি শুনিয়েছিল সুপ্রিম কোর্ট। 

বিচারক যাদবের আর্জি মঞ্জুর করে ৩১ আগস্টের মধ্যে রায়দানের নির্দেশ দিয়েছিলেন শীর্ষ আদালত। একইসঙ্গে সাক্ষ্যপ্রমাণ প্রক্রিয়া শেষ করার বিষয়টি নিশ্চিত করার জন্য ভিডিও কনফারেন্সের সাহায্য নিতে বলা হয়েছিল।

Related Topics

টপ নিউজ

বাবরি মসজিদ / ভারত / আইন-আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • গুজরাটে ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স ও এএসএমএল-এর চুক্তি
  • জ্বালানি আমদানির খরচ বাড়ায় ভারতের বাণিজ্য ঘাটতিতে বড় উল্লম্ফন
  • ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী
  • ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর: মির্জা ফখরুল
  • ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net