Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
৮ দফার পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও নতুন ৪ দাবি

বাংলাদেশ

বরিশাল প্রতিনিধি
27 July, 2024, 08:05 pm
Last modified: 27 July, 2024, 08:16 pm

Related News

  • আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোসহ ৭ হত্যা মামলায় সাবেক এমপি সাইফুলসহ পাঁচ জনের মৃত্যুদণ্ড
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০
  • ফের মহাসড়ক অবরোধ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
  • ফের মহাসড়ক অবরোধ, দক্ষিণাঞ্চল অচল করার হুঁশিয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
  • ৩ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

৮ দফার পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও নতুন ৪ দাবি

‘আন্দোলন স্থগিত করা হয়নি। তবে এ মুহূর্তে বিশ্ববিদ্যালয় বন্ধ ও নানা বাস্তবতায় কোনো কর্মসূচি নেই।’
বরিশাল প্রতিনিধি
27 July, 2024, 08:05 pm
Last modified: 27 July, 2024, 08:16 pm
ছবি: টিবিএস

কেন্দ্রীয়ভাবে ঘোষিত আটদফা দাবির পাশাপাশি বরিশালের প্রেক্ষাপটে আরও নতুন ৪টি দাবি উত্থাপন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব নতুন দফা তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সমন্বয়ক সুজয় শুভ।

'সারাদেশের শিক্ষার্থীদের আটদফা দাবির পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে আরও চারটি দাবি রয়েছে,' বলেন তিনি।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের হল দ্রুত খুলে দেওয়া, বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকার সাধারণ জনগণকে কোনো ধরনের মামলা-হয়রানি না করা, শিক্ষার্থীদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ধরনের হয়রানি না করা এবং ক্যাম্পাসে নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবি করেন।

তিনি বলেন, 'আমরা বরাবরই শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলন করে এসেছি। যদিও আন্দোলন চলাকালে দেশব্যাপী নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে আমাদের অনেক ভাই-বোন আহত ও নিহত হয়েছেন।'

সন্ত্রাস ও সহিংসতার সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই উল্লেখ করে সুজয় শুভ বলেন, 'সহিংসতাকে আমরা ঘৃণা করি।'

তিনি বলেন, আন্দোলন স্থগিত করা হয়নি। 'তবে এ মুহূর্তে বিশ্ববিদ্যালয় বন্ধ ও নানা বাস্তবতায় কোনো কর্মসূচি নেই।'

সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আন্দোলনকারীদের নতুন করণীয় পরে ঘোষণা করা হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কোটা সংস্কারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতৃত্বে থাকা মাহমুদুল আলম রাজিব, ভূমিকা সরকার, সিরাজুল ইসলাম প্রমুখ।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয় / বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন / কোটা সংস্কার আন্দোলন / কোটা সংস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোসহ ৭ হত্যা মামলায় সাবেক এমপি সাইফুলসহ পাঁচ জনের মৃত্যুদণ্ড
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০
  • ফের মহাসড়ক অবরোধ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
  • ফের মহাসড়ক অবরোধ, দক্ষিণাঞ্চল অচল করার হুঁশিয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
  • ৩ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net