Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
রূপপুর কেন্দ্রের পারমাণবিক চুল্লি এবং স্টিম জেনারেটর জাহাজে পাঠাচ্ছে রাশিয়া

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
20 August, 2020, 10:05 pm
Last modified: 21 August, 2020, 06:29 am

Related News

  • ইরানকে দেওয়া রাশিয়ার সামরিক সহায়তা কতটা বিস্তৃত?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • ১ এপ্রিল থেকে গ্যাসোলিন রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করছে রাশিয়া
  • ইরান-ইসরায়েল সংঘাত: রাশিয়ার ‘ওয়ার মেশিনের’ জন্য বড় আশীর্বাদ, নেপথ্যে শুধু তেল নয়
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে

রূপপুর কেন্দ্রের পারমাণবিক চুল্লি এবং স্টিম জেনারেটর জাহাজে পাঠাচ্ছে রাশিয়া

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু প্রযুক্তি রপ্তানিকারক রোসাটম- দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ২৪শ’ মেগাওয়াট সক্ষমতার রূপপুর প্রকল্পের মূল ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। 
টিবিএস ডেস্ক
20 August, 2020, 10:05 pm
Last modified: 21 August, 2020, 06:29 am

রোসাটমের যান্ত্রিক উৎপাদন শাখা- জেএসসি অটোমেনেরগোমাশ এর অঙ্গঃপ্রতিষ্ঠান এইএম টেকনোলজি; এই প্রথম রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিপি) প্রধান কিছু সরঞ্জাম জাহাজিকরণের ঘোষণা দিয়েছে।  

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু প্রযুক্তি রপ্তানিকারক রোসাটম- দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ২৪শ' মেগাওয়াট সক্ষমতার আরএনপিপি প্রকল্পের মূল ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। 

রোসাটম তাদের সাম্প্রতিক ঘোষণায় জানায়, রাশিয়ার ভলোগোদোনস্কে অবস্থিত 'অ্যাটোম্মেশ' কারখানা থেকে একটি ভিভিইআর-১২০০ শ্রেণির পরমাণু চুল্লি এবং বাষ্পীয় জেনারেটর তারা জাহাজে করে রূপপুরে নির্মাণাধীন প্রকল্পে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে। 

রূপরূপ প্রকল্পে এমন দুটি ১২শ' মেগাওয়াট সক্ষমতার পরমাণু চুল্লি স্থাপন করার পরিকল্পনা রয়েছে। এগুলো স্থাপনের পর নির্ধারিত সময় অনুসারে সেগুলো সচল করা হবে। প্রথম চুল্লি সচলের জন্য নির্ধারিত সময় ২০২৩ সাল, আর দ্বিতীয়টি ২০২৪ সালে শক্তি উৎপাদনে যাবে।  

জেএসসি অটোমেনেরগোমাশ-এর জেনারেল ডিরেক্টর আন্দ্রেঁই নিকিপেলোভ বলেন, ''উচ্চমানের যন্ত্রপাতি সঠিক সময়ে উৎপাদন করাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।''   

তিনি আরও জানান, করোনাভাইরাস সঙ্কটের কারণে নানাবিধ যোগাযোগ নিষেধাজ্ঞার মধ্যেও তারা চুক্তিতে নির্ধারিত সময়ের মধ্যে প্রথম চুল্লিটির জাহাজিকরণ সম্পন্ন করতে পেরেছেন। চলতি বছরের শেষ নাগাদ রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছানোর আগপর্যন্ত এসব উপকরণ সমুদ্রপথে ১৪ হাজার কিলোমিটার পাড়ি দেবে। 

  • সূত্র: ইউএনবি থেকে অনূদিত

Related Topics

টপ নিউজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প / রাশিয়া / পরমাণু চুল্লি / স্টিম জেনারেটর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • ইরানকে দেওয়া রাশিয়ার সামরিক সহায়তা কতটা বিস্তৃত?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • ১ এপ্রিল থেকে গ্যাসোলিন রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করছে রাশিয়া
  • ইরান-ইসরায়েল সংঘাত: রাশিয়ার ‘ওয়ার মেশিনের’ জন্য বড় আশীর্বাদ, নেপথ্যে শুধু তেল নয়
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net