Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
১ এপ্রিল থেকে গ্যাসোলিন রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করছে রাশিয়া

আন্তর্জাতিক

রয়টার্স
28 March, 2026, 10:20 am
Last modified: 28 March, 2026, 10:21 am

Related News

  • রাশিয়ার বিরুদ্ধে আকাশ প্রতিরক্ষা কৌশলে পরিবর্তনের সূচনা করেছিল ইউক্রেন, তবু হামলা ঠেকানো যাচ্ছে না
  • ইরানের জন্য রাশিয়ার ২০টি সুখোই-৩৫ যুদ্ধবিমান প্রস্তুত: চলতি বছরেই সরবরাহের সম্ভাবনা
  • মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
  • ইউক্রেন যুদ্ধে বড় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের সেনাবাহিনীতে টানছে রাশিয়া
  • ন্যাটোর প্রতিক্রিয়া যাচাইয়ে পোল্যান্ডে হামলার পরিকল্পনা করছে রাশিয়া, দাবি যুক্তরাষ্ট্রের

১ এপ্রিল থেকে গ্যাসোলিন রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করছে রাশিয়া

রয়টার্স
28 March, 2026, 10:20 am
Last modified: 28 March, 2026, 10:21 am

রাশিয়ার তাতারস্তানে একটি তেলের পাম্প জ্যাক। ছবি: রয়টার্স

আগামী ১ এপ্রিল থেকে গ্যাসোলিন রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে রাশিয়া। শুক্রবার রুশ সরকারের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে একটি প্রস্তাবের খসড়া তৈরি করতে জ্বালানি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক।

রাষ্ট্রায়ত্ত রুশ সংবাদ সংস্থা তাস আগেই জানিয়েছিল, এই নিষেধাজ্ঞা আগামী ৩১ জুলাই পর্যন্ত বহাল থাকবে।
মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিশ্বজুড়ে অপরিশোধিত তেল ও তেলজাত পণ্যের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। 

নোভাক জানান, এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে ব্যাপক ওঠাপড়া চলছে। তবে বিদেশের বাজারে রুশ জ্বালানির বিপুল চাহিদা এখনও মস্কোর কাছে একটি ইতিবাচক দিক বলে মন্তব্য করেন তিনি।

রুশ সরকারের একটি বিবৃতিতে জানানো হয়েছে, দেশে অপরিশোধিত তেল পরিশোধনের পরিমাণ গত বছরের মাত্রাতেই রয়েছে। ফলে বাজারে তেলজাত পণ্যের জোগান স্থিতিশীল রাখা সম্ভব হচ্ছে।

গত বছর রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চল ও রুশ-নিয়ন্ত্রিত ইউক্রেনের কিছু অংশে গ্যাসোলিনের সংকট দেখা দিয়েছিল। মূলত জ্বালানির মৌসুমি চাহিদা বৃদ্ধি এবং রাশিয়ার তেল শোধনাগারগুলোর ওপর ইউক্রেনের ধারাবাহিক হামলার জেরেই এই ঘাটতি তৈরি হয়। 

দেশের বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং ঘাটতি মেটাতে রাশিয়া এর আগেও একাধিকবার গ্যাসোলিন ও ডিজেল রপ্তানিতে রাশ টেনেছে।

খাতসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত বছর প্রায় ৫০ লাখ মেট্রিক টন গ্যাসোলিন রপ্তানি করেছিল রাশিয়া। দৈনিক হিসেবে যার পরিমাণ ছিল প্রায় ১ লাখ ১৭ হাজার ব্যারেল।

Related Topics

টপ নিউজ

গ্যাসোলিন / গ্যাসোলিন রপ্তানি / রাশিয়া / জ্বালানি / জ্বালানি রপ্তানি / জ্বালানি তেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

Related News

  • রাশিয়ার বিরুদ্ধে আকাশ প্রতিরক্ষা কৌশলে পরিবর্তনের সূচনা করেছিল ইউক্রেন, তবু হামলা ঠেকানো যাচ্ছে না
  • ইরানের জন্য রাশিয়ার ২০টি সুখোই-৩৫ যুদ্ধবিমান প্রস্তুত: চলতি বছরেই সরবরাহের সম্ভাবনা
  • মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
  • ইউক্রেন যুদ্ধে বড় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের সেনাবাহিনীতে টানছে রাশিয়া
  • ন্যাটোর প্রতিক্রিয়া যাচাইয়ে পোল্যান্ডে হামলার পরিকল্পনা করছে রাশিয়া, দাবি যুক্তরাষ্ট্রের

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

5
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

6
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net