Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
ইন্টারনেট না থাকায় ওয়াসার এটিএমগুলোতে মিলছে না পানি, ভোগান্তিতে ৪ লক্ষাধিক গ্রাহক

বাংলাদেশ

মো. জাহিদুল ইসলাম
24 July, 2024, 06:25 pm
Last modified: 31 July, 2024, 04:49 pm

Related News

  • যশোরে ৮ ট্রান্সফরমার চুরি, সেচের অভাবে ক্ষতির মুখে ৬০০ বিঘা জমির ফসল
  • তেলসংকটের অজুহাতে চট্টগ্রামে গ্যাসচালিত যানেও ভাড়া দ্বিগুণ, পরিবহন সংকটে নগরবাসীর ভোগান্তি
  • সরকার রেশনিং তুলে নিলেও পাম্প মালিকরা কমাচ্ছেন তেল বিক্রির পরিমাণ
  • সকালে গরম পানি খাওয়া কি সত্যিই শরীরের জন্য ভালো?
  • ঈদযাত্রায় দীর্ঘ যানজট, ভোগান্তিতে নারী ও শিশু

ইন্টারনেট না থাকায় ওয়াসার এটিএমগুলোতে মিলছে না পানি, ভোগান্তিতে ৪ লক্ষাধিক গ্রাহক

রাজধানীর বিভিন্ন জায়গায় স্থাপিত প্রায় ২৫০ বুথের মাধ্যমে ৮০ পয়সা প্রতি লিটার দরে বিশুদ্ধ পানি বিক্রি করে ঢাকা ওয়াসা। প্রতিদিন প্রায় ১৫ লাখ লিটার পানি বিক্রি হয় এসব বুথ থেকে। কিন্তু ইন্টারনেট বন্ধ থাকায় এসব বুথে পেমেন্ট কার্ডগুলো কাজ করছে না। তাই বাধ্য হয়ে বুথগুলো বন্ধ রাখতে হয়েছে।
মো. জাহিদুল ইসলাম
24 July, 2024, 06:25 pm
Last modified: 31 July, 2024, 04:49 pm

দেশে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় ঢাকা ওয়াসার এটিএম বুথকেন্দ্রিক সুপেয় পানি বিক্রি বন্ধ আছে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে। এতে বিপাকে পড়েছেন রাজধানীর চার লাখেরও বেশি গ্রাহক।

রাজধানীর বিভিন্ন জায়গায় স্থাপিত প্রায় ২৫০ বুথের মাধ্যমে ৮০ পয়সা প্রতি লিটার দরে বিশুদ্ধ পানি বিক্রি করে ঢাকা ওয়াসা। প্রতিদিন প্রায় ১৫ লাখ লিটার পানি বিক্রি হয় এসব বুথ থেকে। কিন্তু ইন্টারনেট বন্ধ থাকায় এসব বুথে পেমেন্ট কার্ডগুলো কাজ করছে না। তাই বাধ্য হয়ে বুথগুলো বন্ধ রাখতে হয়েছে।

গত তিনদিন রাজধানীর মিরপুর, শেওড়াপাড়া, আগারগাঁও, ফার্মগেট, মহাখালী, মতিঝিল, বাংলামোটরসহ বেশ কয়েকটি এলাকার বুথগুলো ঘুরে সেগুলো বন্ধ দেখা যায়। আর বুথের সামনে নোটিশ ঝুলানো। যাতে লেখা- "ইন্টারনেট না থাকায় এটিএম বুথের  পানি সরবরাহ বন্ধ রয়েছে। ইন্টারনেট আসার পরে পুনরায় পানি দেওয়া হবে।"

আগারগাঁওয়ের এটিএম বুথের নিয়মিত ক্রেতা আসাদুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "এখান থেকে দুই-তিনদিন পর পর পরিবারের জন্য পানি সংগ্রহ করতাম। কিন্তু গত চারদিন ধরে মিনারেল ওয়াটার কিনে পান করতে হচ্ছে।''

তিনি যোগ করেন, ''যেখানে ১০০ টাকার পানিতে আমাদের এক সপ্তাহ চলত, সেখানে এখন দিনেই  ২০০ টাকার বেশি লাগছে। দোকানেও পর্যাপ্ত পানির সরবরাহ নেই।"

ফার্মগেটের বাসিন্দা যোহরা খাতুন টিবিএসকে বলেন, "পানির বুথ বন্ধ থাকায় এখন পানি ফুটিয়ে পান করতে হচ্ছে।''

তিনি আরও বলেন, ''আমাদের গ্যাস সরবরাহের ব্যবস্থা প্রি-পেইড মিটার সিস্টেমের হওয়ায় গ্যাসও খুব সীমিত ব্যবহার করছি। তাই বাধ্য হয়ে লাইনের পানিই পান করতে হচ্ছে অনেক সময়। এতে বাসার অনেকেরই পেটে সমস্যা হয়েছে। একদিকে কারফিউ আবার খাবার পানির সংকট। এমন পরিস্থিতি চলতে থাকলে হয়ত বেঁচে থাকাই দুষ্কর হবে।"

স্বল্পমূল্যে সুপেয় পানি সরবরাহের উদ্দেশে ২০১৭ সালে ঢাকা ওয়াসা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ড্রিংকওয়েলের সাথে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে রাজধানীর ৩৩০টি জায়গায় পানি সরবরাহের বুথ স্থাপন করে।

বর্তমানে এসব বুথের মধ্যে রাজধানীতে চালু থাকা ২৫০টি বুথ থেকে চার লাখের বেশি নিবন্ধিত গ্রাহক পানি সংগ্রহ করছেন। এর গ্রাহক সংখ্যাও দিন দিন উল্লেখজনকভাবে বাড়ছে। কিন্তু ইন্টারনেট না থাকায় এখন এ গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন।

রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতেও পানির এটিএম বুথ স্থাপন করেছে ড্রিংকওয়েল। ইন্টারনেট না থাকায় এসব শহরেও পানির সরবরাহ বন্ধ রয়েছে।

ড্রিংকওয়েলের কর্মকর্তা মো. ইসমাইল হোসেন টিবিএসকে বলেন, "বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্তও আমাদের বুথগুলো সচল ছিল। কিন্তু ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের কার্যক্রমও বন্ধ হয়ে যায়। বুথগুলো গ্রাহকদের কার্ডের সাথে এমনভাবে যুক্ত করা যে ইন্টারনেট ব্যতীত কোনো সেবা দেওয়া সম্ভব নয়। আমরা চাইলেই ম্যানুয়ালি পানি সরবরাহ করতে পারছি না। এতে পানির গুণাগুণ ঠিক থাকবে না। ইন্টারনেট চালু হলে আমাদের বুথগুলো সচল হবে।"

ঢাকা ওয়াসা পাইপের মাধ্যমেও রাজধানীজুড়ে বাসা-বাড়িতে পানি সরবরাহ করে থাকে। তবে মাঝে মাঝে পাইপ ফুটো হওয়া কিংবা অপরিষ্কারের কারণে দূষিত হওয়ায় নগরবাসী এই পানিকে অনিরাপদ মনে করে।

Related Topics

টপ নিউজ

পানি / ঢাকা ওয়াসা / ইন্টারনেট / ভোগান্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • যশোরে ৮ ট্রান্সফরমার চুরি, সেচের অভাবে ক্ষতির মুখে ৬০০ বিঘা জমির ফসল
  • তেলসংকটের অজুহাতে চট্টগ্রামে গ্যাসচালিত যানেও ভাড়া দ্বিগুণ, পরিবহন সংকটে নগরবাসীর ভোগান্তি
  • সরকার রেশনিং তুলে নিলেও পাম্প মালিকরা কমাচ্ছেন তেল বিক্রির পরিমাণ
  • সকালে গরম পানি খাওয়া কি সত্যিই শরীরের জন্য ভালো?
  • ঈদযাত্রায় দীর্ঘ যানজট, ভোগান্তিতে নারী ও শিশু

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net