Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
৫ দিন পর সীমিত পরিসরে চালু ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 July, 2024, 11:00 am
Last modified: 24 July, 2024, 11:23 am

Related News

  • নির্বাচনে ইন্টারনেট-টেলিযোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ ইসির
  • ইরানে আবার চালু হচ্ছে ইন্টারনেট, বিক্ষোভের পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে
  • ৪০০ টাকায় ২০ এমবিপিএস: দাম অপরিবর্তিত রেখে আরও দ্রুতগতির ইন্টারনেট প্যাকেজ আনল বিটিসিএল
  • ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয় ও পলকের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন প্রসিকিউশনের
  • ‘রেজ বেইট’, ‘৬-৭’, ‘এআই স্লপ’: বর্ষসেরা শব্দগুলোই যেভাবে বলে দিচ্ছে, ইন্টারনেটের কী বেহাল দশা!

৫ দিন পর সীমিত পরিসরে চালু ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা

তবে ব্রডব্যান্ড সংযোগ চালু হলেও বন্ধ রয়েছে ইন্টারনেট-ভিত্তিক বেশকিছু পরিষেবা। ইন্টারনেট সংযোগ ব্যবহার করে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ম্যসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইউটিউবের মতো পরিষেবাগুলোয় প্রবেশ করা যাচ্ছে না।
টিবিএস রিপোর্ট
24 July, 2024, 11:00 am
Last modified: 24 July, 2024, 11:23 am
প্রতীকী ছবি: ক্যানভা

টানা ৫ দিন বন্ধ থাকার পর অবশেষে দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) রাত ১০টা নাগাদ এই সেবা চালু করা হয়। 

তবে ব্রডব্যান্ড সংযোগ চালু হলেও বন্ধ রয়েছে ইন্টারনেট-ভিত্তিক বেশকিছু পরিষেবা। ইন্টারনেট সংযোগ ব্যবহার করে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ম্যসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইউটিউবের মতো পরিষেবাগুলোয় প্রবেশ করা যাচ্ছে না।

এর আগে, মঙ্গলবার দেশজুড়ে ইন্টারনেট চালুর বিষয়ে  রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস মঙ্গলবার রাত নাগাদ পরীক্ষামূলকভাবে চালু করা হবে।

তিনি বলেন, ব্যাংকিং খাত, কূটনৈতিক জোন, তৈরি পোশাক শিল্প, আমদানি ও রপ্তানি এবং আউটসোর্সিং খাতের গুরুত্ব বিবেচনা করে ইন্টারনেট সেবা পুনরায় চালু করার কাজ চলছে।

তিনি বলেন, "নতুন মিডিয়া প্ল্যাটফর্ম  যেমন- ফেসবুক, ইউটিউব, এক্স এবং হোয়াটসঅ্যাপ গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত হচ্ছে। যেখানে বিদেশি মিডিয়াও সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর কাজে জড়িত।"

তিনি আরও বলেন, পেইড এজেন্টরাও গুজব ছড়ানোর কাজে জড়িত। সঠিক তথ্য পেতে তিনি মূলধারার গণমাধ্যম অনুসরণ করার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানান।

সংবাদ সংস্থা বাসস জানায়, এদিন প্রতিমন্ত্রী রাজধানীর মহাখালী এলাকায় পুড়ে যাওয়া তিনটি ডেটা সেন্টার পরিদর্শন করেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুবৃত্তদের পুড়িয়ে দেওয়া ওভারহেড অপটিক্যাল ফাইবার আবার বসানো হয়েছে এবং  মহাখালীতে ডেটা সেন্টারের  ট্রান্সমিশন লাইনগুলোও চালু করা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মোহাম্মদ মুশফিকুর রহমান, তথ্য যোগাযোগ প্রযুক্তি সচিব সামসুল আরেফিন, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর সভাপতি এমদাদুল হক এ সময় উপস্থিত ছিলেন।
 
Related Topics

টপ নিউজ

ইন্টারনেট / ব্রডব্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • নির্বাচনে ইন্টারনেট-টেলিযোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ ইসির
  • ইরানে আবার চালু হচ্ছে ইন্টারনেট, বিক্ষোভের পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে
  • ৪০০ টাকায় ২০ এমবিপিএস: দাম অপরিবর্তিত রেখে আরও দ্রুতগতির ইন্টারনেট প্যাকেজ আনল বিটিসিএল
  • ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয় ও পলকের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন প্রসিকিউশনের
  • ‘রেজ বেইট’, ‘৬-৭’, ‘এআই স্লপ’: বর্ষসেরা শব্দগুলোই যেভাবে বলে দিচ্ছে, ইন্টারনেটের কী বেহাল দশা!

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net