Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
সবুজ উইকেটে স্পট বোলিংয়ে ব্যস্ত আবু জায়েদ

খেলা

টিবিএস রিপোর্ট
19 August, 2020, 08:55 pm
Last modified: 19 August, 2020, 09:14 pm

Related News

  • ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে

সবুজ উইকেটে স্পট বোলিংয়ে ব্যস্ত আবু জায়েদ

মাঝে লম্বা বিরতি পড়ায় স্পট বোলিং নিয়ে কাজ করছেন আবু জায়েদ রাহি। সিলেটের সবুজ উইকেটে বোলিং শুরুর পর ডানহাতি এই পেসারের উপলব্ধি, বোলিং ফিটনেস ফিরে পেতে সময় লাগবে।
টিবিএস রিপোর্ট
19 August, 2020, 08:55 pm
Last modified: 19 August, 2020, 09:14 pm

করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর চলতি মাসে মাঠে ফিরেছেন আবু জায়েদ রাহি। ঈদের ছুটির পর যে কজন ক্রিকেটার একক অনুশীলনে যোগ দিয়েছেন, এর মধ্যে একজন জাতীয় দলের ডানহাতি এই পেসার। একক অনুশীলনের প্রথমদিকে অন্যরা শুধু ফিটনেস নিয়ে কাজ করলেও আবু জায়েদ শুরু থেকেই ফিটনেসের পাশাপাশি নেটে বোলিং করে আসছেন। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরের সুবিধা নিয়ে বোলিংয়ের ছন্দ ফিরে পাওয়ার চেষ্টায় আবু জায়েদ। মাঝে লম্বা বিরতি পড়ায় স্পট বোলিং নিয়ে কাজ করছেন তিনি। সিলেটের সবুজ উইকেটে বোলিং শুরুর পর তার উপলব্ধি, বোলিং ফিটনেস ফিরে পেতে সময় লাগবে। তবে সব মিলিয়ে ফিটনেস নিয়ে সন্তুষ্ট তিনি। 

বাংলাদেশের হয়ে ৯ টেস্ট, ২ ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলা জাতীয় দলের এই পেসার বলেন, 'আমরা তো দুই সপ্তাহ ধরে অনুশীলন করছি। ফিটনেস ভালোই আছে। তবে বোলিং ফিটনেসটা এখনও নির্ধারিত মানে পৌঁছায়নি। আরও কিছুদিন সময় লাগবে।'

স্বাভাবিক রান আপ বা গতিতে এই মুহূর্তে বোলিং করছেন না আবু জায়েদ। ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে চান জানিয়ে আবু জায়েদ বলেন, 'শুরু থেকেই বোলিং করেছি। প্রায় দুই সপ্তাহ হয়েছে বোলিংয়ের। স্বাভাবিক রান আপ ও গতিতে করছি না। দুটোই প্রায় অর্ধেকে নেমে এসেছে। আপাতত স্পট বোলিং করছি। আস্তে আস্তে গতি বাড়াব। অনেকদিন পর বোলিং, কিছুটা তো সমস্যা হবেই।'

আগামী অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এরআগে বোলিং ফিটনেস ফিরে পাওয়া সম্ভব কিনা, এমন প্রশ্নে আবু জায়েদ বলেন, 'অবশ্যই সম্ভব। আর সম্ভব না হলেও সম্ভব করতে হবে। আন্তর্জাতিক খেলার মানই থাকে ভিন্নরকম।'

'ওই মানের না হলে বোলিং করা সম্ভব হয় না। চেষ্টা করছি আমি। সিলেটে আমাদের চারটা উইকেট দিয়েছে। আমরা চারজন অনুশীলন করছি। সবগুলো উইকেটই তৈরি করা হয়েছে সবুজ ঘাসের।  নিয়মিত বোলিং করে যাচ্ছি।' যোগ করেন তিনি।

স্থানীয় কোচ একেএম মাহমুদ ইমনের তত্ত্বাবধানে অনুশীলন করছেন আবু জায়েদ। তার মতো স্থানীয় এই কোচের নির্দেশনায় অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন আরও দুই পেসার এবাদত হোসেন ও খালেদ আহমেদ। স্পিনার নাসুম আহমেদও নিয়মিত অনুশীলন করছেন।

নিয়মিত রানিং, ফিল্ডিং ও বোলিং অনুশীলন করে আবু জায়েদের মনেই হচ্ছে না দলীয় অনুশীলনের বাইরে আছেন। তিনি বলেন, 'সিলেটের ইমন ভাই অনেক কষ্ট করছেন আমাদের চারজনকে নিয়ে। ফিল্ডিং, বোলিংয়ে আমাদের নিয়ে তিনি অনেক পরিশ্রম করছেন। উনি আমাদের স্পট বোলিং নিয়ে কাজ করছেন। প্রতিদিন সকালে এসে ওয়ার্মআপ করাচ্ছেন; পাশাপাশি রানিং, ফিল্ডিং ও বোলিং করাচ্ছেন। মনেই হচ্ছে না জাতীয় দলের ক্যাম্পের বাইরে আছি।'

Related Topics

টপ নিউজ

আবু জায়েদ রাহি / ক্রিকেটার / ডানহাতি পেসার / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

Related News

  • ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net