Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
কোটা সংস্কার আন্দোলন: বঙ্গভবনে স্মারকলিপি দিলেন পদযাত্রার প্রতিনিধি দল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 July, 2024, 12:50 pm
Last modified: 14 July, 2024, 03:52 pm

Related News

  • ‘রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব’: আন্দোলনকারীদের নিয়ে ঢাবি ভিসিকে হাসিনা
  • ৭ জুলাই : বাংলা ব্লকেডে স্থবির ঢাকা, কোটা বাতিলে এক দফা কর্মসূচি ঘোষণা
  • আন্দোলনের একপর্যায়ে আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে চলে যাই: নাহিদ ইসলাম
  • রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে চলছে একদল শিক্ষার্থীর আমরণ অনশন
  • শেখ হাসিনা এখন কোথায় আছেন?

কোটা সংস্কার আন্দোলন: বঙ্গভবনে স্মারকলিপি দিলেন পদযাত্রার প্রতিনিধি দল

কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। 
টিবিএস রিপোর্ট
14 July, 2024, 12:50 pm
Last modified: 14 July, 2024, 03:52 pm
ছবি: মেহেদী হাসান

ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে গণ পদযাত্রা কর্মসূচি শেষ হয়েছে। শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে মিছিল করে ফিরে যাচ্ছে।

এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১২ জন সমন্বয়ক বঙ্গভবনে পুলিশি পাহারায় প্রবেশ করে রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। পরবর্তীতে পুলিশি নিরাপত্তায় তাদেরকে হকি স্টেডিয়ামের মোড়ে নিয়ে আসা হয়।

আজ (রোববার) বেলা ২টা ৪০ মিনিটের দিকে গণ পদযাত্রা থেকে তারা বঙ্গভবনে পুলিশি প্রহরায় প্রবেশ করেন। এসময় গণ পদযাত্রার মিছিল মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে।

ছবি: মেহেদি হাসান/টিবিএস

কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, সারজিস আলম, আরিফ সোহেল, নিদ্রা, সুমাইয়া৷ আশিক, কাদের, মাহিন, হাসিব, হান্নান মাসুদ ও সিফাত বঙ্গভবনের ভেতরে গিয়েছিলেন।

ছবি: মো. বেলাল হোসেন/টিবিএস

এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বেলা ১টা ৪৫ এর দিকে বায়তুল মোকাররম এর সামনের পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবন অভিমুখে অগ্রসর হয়েছিল। ফলে বঙ্গভবনের সামনে পুলিশ সতর্ক অবস্থান নেয়। 

ছবি: মো. বেলাল হোসেন/টিবিএস

এর আগে বায়তুল মোকাররমের সামনে শতাধিক পুলিশ ব্যারিকেডসহ সজ্জিত অবস্থায় প্রস্তুত ছিল। এছাড়াও সচিবালয়ের বিভিন্ন গেটের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল। একইসাথে গুলিস্তান জিরো পয়েন্ট অবরোধ করা হয়।

ছবি: মো. বেলাল হোসেন/টিবিএস

আজ (রবিবার) বেলা ১২টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই পূর্বঘোষিত কর্মসূচি রাষ্ট্রপতি ভবন বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হয়। 

বেলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জমায়েত হয়। 

ছবি: মো. বেলাল হোসেন/টিবিএস

কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। 

ছবি: মো. বেলাল হোসেন/টিবিএস

সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেছিলেন, "আমাদের গণ পদযাত্রা বঙ্গভবন অভিমুখে। টিএসসি, শাহবাগ, মৎসভবন হয়ে আমাদের পদযাত্রা অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী কোনো পর্যায়ে বাধা দিলে আমাদের প্রতিনিধিদল রাষ্ট্রপতির নিকট স্মারকলিপি জমা দেবে।"

ছবি: মো. বেলাল হোসেন/টিবিএস

গতকাল (শনিবার) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, "আমাদের ছাত্র ধর্মঘট চলবে। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা আগামীকাল জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন।" 

ছবি: মেহেদী হাসান/টিবিএস

Related Topics

টপ নিউজ

কোটা বিরোধী আন্দোলন / কোটা সংস্কার আন্দোলন / কোটা বাতিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • ‘রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব’: আন্দোলনকারীদের নিয়ে ঢাবি ভিসিকে হাসিনা
  • ৭ জুলাই : বাংলা ব্লকেডে স্থবির ঢাকা, কোটা বাতিলে এক দফা কর্মসূচি ঘোষণা
  • আন্দোলনের একপর্যায়ে আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে চলে যাই: নাহিদ ইসলাম
  • রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে চলছে একদল শিক্ষার্থীর আমরণ অনশন
  • শেখ হাসিনা এখন কোথায় আছেন?

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net