Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
সবচেয়ে বেশি মিলিয়নিয়ার ও বিলিয়নিয়ার থাকেন যেসব দেশে 

আন্তর্জাতিক

ভিজুয়াল ক্যাপিটালিস্ট
13 July, 2024, 01:45 pm
Last modified: 13 July, 2024, 01:49 pm

Related News

  • মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে পালাতে ধনকুবেরদের ভরসা ব্যক্তিগত জেট, ভাড়া আকাশচুম্বী
  • ট্রাম্পকে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার বুদ্ধি দেওয়া কে এই ধনকুবের রোনাল্ড লডার?
  • জালিয়াতির ক্ষতি পোষাতে ধনকুবেরের ‘হার্মিস বারকিন’ ব্যাগ বিক্রি করবে ভিয়েতনাম
  • ২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার
  • শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা—শেষ পর্যন্ত কি শুধু বিলিয়নিয়ারদের দখলেই চলে যাবে গোটা মহাকাশ?

সবচেয়ে বেশি মিলিয়নিয়ার ও বিলিয়নিয়ার থাকেন যেসব দেশে 

ভিজুয়াল ক্যাপিটালিস্ট
13 July, 2024, 01:45 pm
Last modified: 13 July, 2024, 01:49 pm
ছবি: ফোর্বস

বিশ্বে এখন বিলিয়নিয়ারের সংখ্যা ২ হাজার ৭০০ জনের বেশি। আর মিলিয়নিয়ারের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি। এই ধনকুবেররা কোথায় বসবাস করেন, তা নিয়ে আছে ব্যাপক কৌতূহল। এদের বেশিরভাগই থাকেন উন্নত দেশগুলোতে।

বিশ্বের কোন কোন দেশে সবচেয়ে বেশি সংখ্যায় মিলিয়নিয়ার থাকেন, সেই তথ্য প্রকাশ করা হয়েছে হেনলি প্রাইভেট ওয়েলথ মাইগ্রেশন রিপোর্ট ২০২৪-এ। এ তালিকায় সেন্টি-মিলিয়নিয়ার (১০০ মিলিয়নের বেশি সম্পদের মালিক) ও বিলিয়নারের সংখ্যাও জানানো হয়েছে। চলুন জেনে নেওয়া যাক কোন দেশে মিলিয়নিয়ারের সংখ্যা সবচেয়ে বেশি।

প্রতিবেদনে দেখা গেছে, পৃথিবীতে সবচেয়ে বেশি মিলিয়নিয়ারের বাস এখনও যুক্তরাষ্ট্রেই। দেশটিতে মোট মিলিয়নারের সংখ্যা ৫৪ লাখ ৯২ হাজার ৪০০ জন। এছাড়া যুক্তরাষ্ট্রে সেন্টি-মিলিয়নিয়ার (৯ হাজার ৮৫০ জন) ও বিলিয়নিয়ারের সংখ্যাও (৭৮৮ জন) সবচেয়ে বেশি।

সবচেয়ে বেশি মিলিয়নিয়ারের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে চীন। যদিও সংখ্যায় দেশটি যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে। চীনে এখ ৮ লাখ ৬২ হাজার ৪০০ জন মিলিয়নিয়ারের বাস। চীনে বসবাসরত বিলিয়নিয়ারের সংখ্যা ৩০৫ ও সেন্টি-মিলিয়নিয়ারের সংখ্যা ২ হাজার ৩৫২ জন।

মিলিয়নিয়ারের সংখ্যায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে জার্মানি ও জাপান ও যুক্তরাজ্য। দেশ তিনটিতে মিলিয়নিয়ারের সংখ্যা যথাক্রমে ৮ লাখ ৬ হাজার ১০০, ৭ লাখ ৫৪ হাজার ৮০০ ও ৬ লাখ ২ হাজার ৫০০। 

দেখা গেছে, যে দেশের আর্থিক অবস্থা যত ভালো, সে দেশে ধনীর সংখ্যাও তত বেশি। তবে সুইজারল্যান্ড ও সিঙ্গাপুরে দেশ দুটির আকারের তুলনায় অনেক বেশি ধনী বাস করেন। মিলিয়নিয়ারের সংখ্যায় সুইজারল্যান্ড ও সিঙ্গাপুর যথাক্রমে ৭ম ও ১২তম অবস্থানে আছে। সুইজারল্যান্ডে ৪ লাখ ২৭ হাজার ৭০০ ও সিঙ্গাপুরে ২ লাখ ৪৪ হাজার ৮০০ জন মিলিয়নিয়ার থাকেন। 

ধনীদের সংখ্যায় সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডের এই রমরমার মূল কারণ দেশ দুটির দেওয়া কর সুবিধা, সম্পদের নিরাপত্তা ও গোপনীয়তা। এসব কারণে ধনীরা দেশ দুটিতে আবাস গাড়তে আকৃষ্ট হন।

সবচেয়ে বেশি মিলিয়নিয়ারের তালিকায় স্থান পেয়েছে ভারতও। দেশটি বিলিয়নিয়ারের সংখ্যায় তৃতীয় (১২০ জন) হলেও মিলিয়নিয়ারের সংখ্যায় ১১তম (৩ লাখ ২৬ হাজার ৪০০ জন)। 

সবচেয়ে বেশি মিলিয়নিয়ার বাস করেন যেসব দেশে:

১. যুক্তরাষ্ট্র: ৫৪ লাখ ৯২ হাজার ৪০০ জন

২. চীন: ৮ লাখ ৬২ হাজার ৪০০ জন

৩. জার্মানি: ৮ লাখ ৬ হাজার ১০০ জন

৪. জাপান: ৭ লাখ ৫৪ হাজার ৮০০ জন

৫. যুক্তরাজ্য: ৬ লাখ ২ হাজার ৫০০ জন

৬. ফ্রান্স: ৫ লাখ ৬ হাজার জন

৭. সুইজারল্যান্ড: ৪ লাখ ২৭ হাজার ৭০০ জন

৮. অস্ট্রেলিয়া: ৩ লাখ ৮৩ হাজার ৩০০ জন

৯. কানাডা: ৩ লাখ ৭১ হাজার ২০০ 

১০. ভারত: ৩ লাখ ২৬ হাজার ৪০০ জন

১১. ইতালি: ২ লাখ ৮৯ হাজার ৩০০ জন

১২. ২ লাখ ৪৪ হাজার ৮০০ জন

সবচেয়ে বেশি বিলিয়নিয়ার বাস করেন যেসব দেশে

১. যুক্তরাষ্ট্র: ৭৮৮ জন

২. চীন: ৩০৫ জন

৩. ভারত: ১২০ জন

৪. জার্মানি: ৮২ জন

৫. যুক্তরাজ্য: ৭৫ জন

৬. ফ্রান্স: ৫৫ জন

৭. কানাডা: ৫২ জন

৮. অস্ট্রেলিয়া: ৪৮ জন

৯. সুইজারল্যান্ড: ৪০ জন

১০. জাপান: ৩৯ জন

১১. ইতালি: ৩৮ জন

১২. সিঙ্গাপুর: ৩০ জন

Related Topics

টপ নিউজ

বিলিয়নিয়ার / মিলিয়নিয়ার / মিলিওনেয়ার / ধনকুবের

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে পালাতে ধনকুবেরদের ভরসা ব্যক্তিগত জেট, ভাড়া আকাশচুম্বী
  • ট্রাম্পকে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার বুদ্ধি দেওয়া কে এই ধনকুবের রোনাল্ড লডার?
  • জালিয়াতির ক্ষতি পোষাতে ধনকুবেরের ‘হার্মিস বারকিন’ ব্যাগ বিক্রি করবে ভিয়েতনাম
  • ২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার
  • শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা—শেষ পর্যন্ত কি শুধু বিলিয়নিয়ারদের দখলেই চলে যাবে গোটা মহাকাশ?

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net