Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
২৫ আগস্টের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা হবে: শিক্ষা সচিব 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 August, 2020, 09:10 pm
Last modified: 17 August, 2020, 09:14 pm

Related News

  • একীভূত নীতিমালার আওতায় আসবে দেশের সব ইংলিশ-মিডিয়াম স্কুল: ববি হাজ্জাজ
  • রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক হাইব্রিড ক্লাস চালুর পরিকল্পনা শিক্ষামন্ত্রীর 
  • শিক্ষা ব্যবস্থা হবে বিশ্বের কাছে ঈর্ষণীয়, সবাই তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে চাইবে: ববি হাজ্জাজ
  • সরকার সহায়তা করলে দেশের উন্নয়নে তরুণরা বিপ্লব ঘটাতে পারবে: সৈয়দ মনজুরুল ইসলাম
  • শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন

২৫ আগস্টের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা হবে: শিক্ষা সচিব 

এইচএসসি, জেএসসি পরীক্ষা অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলেও, পরীক্ষার তারিখ নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 
টিবিএস রিপোর্ট
17 August, 2020, 09:10 pm
Last modified: 17 August, 2020, 09:14 pm

শিক্ষা মন্ত্রণালয় ২৫ আগস্টের পরে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু করার সিদ্ধান্ত প্রকাশ করবে। আজ সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন।

মাহবুব হোসেন বলেন, ''সিদ্ধান্ত কার্যকর করার কয়েক দিন আগে সাধারণত আমরা একটি ঘোষণা দিয়ে থাকি। শিক্ষা মন্ত্রনালয় থেকে ছাড়পত্র পাওয়ার পর আমরা পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখটি জানিয়ে দেব''

উচ্চ-মাধ্যমিক (এইচএসসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, পরীক্ষা শুরু হওয়ার দুই সপ্তাহ আগেই নির্ধারিত সময়সূচি প্রকাশ করা হবে।

''আমরা সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি। সুতরাং পরীক্ষা অনুষ্ঠানে কোনো বাধা নেই। তবে এব্যাপারে গুজব ছড়ানো উচিৎ হবে না।'' 

শিক্ষা সচিব জানান, ''আমরা এখনও এইচএসসি এবং জেএসসি পরীক্ষার তারিখ চূড়ান্ত করিনি। হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা পরীক্ষার প্রক্রিয়ায় জড়িত থাকায় প্রথমে তাদের নিরাপত্তা নিয়েই আমাদের ভাবতে হবে।''

উল্লেখ্য, প্রাথমিক থেকে উচ্চ শিক্ষার জন্য প্রায় পাঁচ কোটি শিক্ষার্থী এবং প্রায় ৩০ লাখ শিক্ষক-কর্মচারী শিক্ষা ব্যবস্থায় জড়িত।

এছাড়াও, দেশে ১৩ লাখ প্রাথমিক বিদ্যালয়, প্রায় ৩০,০০০ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, ৫৩টি সরকারি বিশ্ববিদ্যালয় এবং ১০৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। গত ১৭ মার্চের পর থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, চলমান মহামারির কারণে। 

এ অবস্থায় বাড়িতে বসেই শিক্ষার্থীরা জেন ঘরে থেকেই পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে লক্ষ্যে বাংলাদেশ বেতার এবং সংসদ বাংলাদেশ টেলিভিশন থেকে নিয়মিত পাঠদান সম্প্রচার করা হচ্ছে। 

অনলাইনেও ভার্চুয়াল ক্লাসে পাঠদান চলছে। কিন্তু, উপযুক্ত ডিজিটাল ডিভাইস, ইন্টারনেট প্যাকেজের উচ্চ মূল্য, দুর্বল ইন্টারনেট সংযোগসহ প্রত্যন্ত এলাকায় সেবাটির অনুপস্থিতির কারণে; অনেক শিক্ষার্থীই অনলাইন ক্লাসে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছে না।  

তাছাড়া, দেশের দরিদ্র্য জনগোষ্ঠীর বিপুল সংখ্যক মানুষের ঘরেও টেলিভিশন নেই। এ অবস্থায় পাঠগ্রহণের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার দরুণ বঞ্চিত হচ্ছে- পিছিয়ে থাকা জনগোষ্ঠীর পড়ুয়ারা।
 
Related Topics

টপ নিউজ

শিক্ষা ব্যবস্থা / কোভিড-১৯ মহামারি / শিক্ষা সচিব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • একীভূত নীতিমালার আওতায় আসবে দেশের সব ইংলিশ-মিডিয়াম স্কুল: ববি হাজ্জাজ
  • রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক হাইব্রিড ক্লাস চালুর পরিকল্পনা শিক্ষামন্ত্রীর 
  • শিক্ষা ব্যবস্থা হবে বিশ্বের কাছে ঈর্ষণীয়, সবাই তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে চাইবে: ববি হাজ্জাজ
  • সরকার সহায়তা করলে দেশের উন্নয়নে তরুণরা বিপ্লব ঘটাতে পারবে: সৈয়দ মনজুরুল ইসলাম
  • শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net