Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
কুমিল্লা বিশ্ববিদ্যালয়: শিক্ষার্থী-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ; আহত ২০

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি
11 July, 2024, 04:20 pm
Last modified: 11 July, 2024, 05:15 pm

Related News

  • ৫ আগস্ট ঘিরে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার ডিএমপি ও র‍্যাবের
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা: সারা দেশে বিশেষ সতর্কতা জারি সদর দপ্তরের
  • পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমনের’ ভারতীয় আধার কার্ড ডেমো নম্বরে তৈরি
  • সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ মোশাররফ হোছাইন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়: শিক্ষার্থী-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ; আহত ২০

আজ বিকাল সোয়া ৩টায় কুবি শিক্ষার্থীরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করার উদ্দেশ্যে বের হলে বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্প সংলগ্ন স্থানে এই সংঘর্ষ ঘটে।
কুমিল্লা প্রতিনিধি
11 July, 2024, 04:20 pm
Last modified: 11 July, 2024, 05:15 pm
বৃহস্পতিবার (১১ জুলাই) কোটাসংস্কার আন্দোলনে পুলিশের অভিযানে আহত কুমিল্লা শিক্ষার্থীকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

চলমান কোটাসংস্কার আন্দোলনে অংশ নেওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের সাথে বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে বলে জানা যায়। এতে পুলিশ, শিক্ষার্থী ও তিন সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। 

আজ বিকাল সোয়া ৩টায় কুবি শিক্ষার্থীরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অভিমুখে রওনা হলে বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্প সংলগ্ন স্থানে এই সংঘর্ষ ঘটে।

ছবি: সংগৃহীত

জানা যায়, এসময় পুলিশ বাধা দিতে গেলে প্রথমে বাক-বিতণ্ডা হয়। এরপর আবাসিক হল ও মেসের প্রায় ৭০০-৮০০ শিক্ষার্থী এসে যুক্ত হয়ে পুলিশের বাধা অতিক্রম করে অগ্রসর হতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে। এরপর শর্টগান দিয়ে কয়েক রাউন্ড গুলির পাশাপাশি টিয়ারশেল নিক্ষেপ করে। কিছুক্ষণ পর দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায়। এসময় পুলিশকে লক্ষ্য করে শিক্ষার্থীদের ইট ও পাথর নিক্ষেপ করতে দেখা যায়।

পুলিশের আঘাতে 'আমাদের সময়'-এর সংবাদদাতা অনন মজুমদার এবং 'দৈনিক ইত্তেফাক'-এর সংবাদদাতা মানছুর আলম অন্তরসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। আহতদের চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ছবি: সংগৃহীত

শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড পার হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড অভিমুখে মিছিল নিয়ে যাচ্ছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আজ বিকালে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে পাঁচ শতাধিক শিক্ষার্থী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ির দিকে অগ্রসর হতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে। বিকাল সোয়া ৩টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত প্রথমবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর বিকাল সাড়ে ৩টায় আনসার ক্যাম্পের সামনে ফের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, 'আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম। এসময় পুলিশের হামলায় সাংবাদিকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।'

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, 'পুলিশের অবস্থানের খবর আমরা জেনেছি। কেন্দ্রে থেকে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। কেন্দ্র যা সিদ্ধান্ত দেবে আমরা তাই মানবো।'

ছবি: সংগৃহীত

এদিকে মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি অংশের চারদিকেই অবস্থান নিয়েছেন কুবিসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে কাউকেই সড়কে দেখা যায়নি। যারাই সড়কে উঠতে চাচ্ছেন, তাদেরই আটকে দিচ্ছে পুলিশ।

অন্যদিকে, আনসার ক্যাম্প এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বলেন, 'আজ ছাত্রদের রাস্তায় উঠতে দেওয়া হবে না। সড়ক ক্লিয়ার রাখার নির্দেশনা আছে।'

Related Topics

টপ নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় / পুলিশ / শিক্ষার্থী / কোটাবিরোধী আন্দোলন / টিয়ারশেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
    সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
    মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 
  • ‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
    কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • ৫ আগস্ট ঘিরে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার ডিএমপি ও র‍্যাবের
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা: সারা দেশে বিশেষ সতর্কতা জারি সদর দপ্তরের
  • পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমনের’ ভারতীয় আধার কার্ড ডেমো নম্বরে তৈরি
  • সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ মোশাররফ হোছাইন

Most Read

1
‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
আন্তর্জাতিক

সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ

2
মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

5
‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
অর্থনীতি

কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net