Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
ধোনিকে মিস করবেন মুশফিক-মাহমুদউল্লাহরা

খেলা

টিবিএস রিপোর্ট
16 August, 2020, 02:45 pm
Last modified: 16 August, 2020, 02:47 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

ধোনিকে মিস করবেন মুশফিক-মাহমুদউল্লাহরা

ধোনির কাছ থেকে শিখেছেন, জেনেছেন; বিশ্ব ক্রিকেটে এমন ক্রিকেটারের সংখ্যা অনেক। এই তালিকার একজন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি অধিনায়ক জানালেন, ধোনি তার ক্যারিয়ারে বড় অনুপ্রেরণার নাম। 
টিবিএস রিপোর্ট
16 August, 2020, 02:45 pm
Last modified: 16 August, 2020, 02:47 pm

ভারতীয় ক্রিকেটের ঝলমলে এক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। প্রতিপক্ষ ক্রিকেটার হলেও ধোনির বিদায় ছুঁয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটারদের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই কিংবদন্তির বিদায়ে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার শ্রদ্ধা ও শুভ কামনা জানিয়েছেন।

প্রতিপক্ষ ক্রিকেটার হলেও অনেকের কাছেই ধোনি বড় অনুপ্রেরণার নাম। ধোনির কাছ থেকে শিখেছেন, জেনেছেন; বিশ্ব ক্রিকেটে এমন ক্রিকেটারের সংখ্যা অনেক। এই তালিকার একজন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক জানালেন, ধোনি তার ক্যারিয়ারে বড় অনুপ্রেরণার নাম। 

ধোনির সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে মাহমুদউল্লাহ লিখেছেন, 'আমার ক্রিকেট ক্যারিয়ারে আপনি বড় অনুপ্রেরণা। পরিস্থিতি যেমনই হোক না কেন, মাথা ঠান্ডা রেখে আপনার সিদ্ধান্ত নেওয়া, আপনার ক্রিকেট সামর্থ্যকে শ্রদ্ধার চোখে দেখি। আপনার অবসরের ঘোষণা শুনে খারাপ লেগেছে। ধন্যবাদ মাহি ভাই।'

ধোনিকে শুভ কামনা জানিয়ে সাকিব আল হাসান লিখেছেন, 'বিদায় মহেন্দ্র সিং ধোনি। খেলার মাঠে আপনি ছিলেন নিঃসন্দেহে একজন দুর্দান্ত খেলোয়াড় এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দিয়ে আপনি অনুপ্রাণিত করেছেন লাখো মানুষকে। আপনার সুন্দর ভবিষ্যতের জন্য রইলো শুভ কামনা।'

ভারতের সাবেক অধিনায়কের সঙ্গে খেলার একটি ছবি পোস্ট করে মুশফিকুর রহিম লিখেছেন, 'খেলার সত্যিকারের জিনিয়াস, জীবন্ত কিংবদন্তি ও চ্যাম্পিয়ন। অসাধারণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন মাহি ভাই।'

ধোনিকে দেখে মুগ্ধ হতেন বাংলাদেশের ডানহাতি পেসার রুবেল হোসেনও। ধোনির সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে রুবেল লিখেছেন, 'ক্রিকেটারের চেয়েও বেশি কিছু তিনি। খেলাটির সত্যিকারের একজন ভদ্রলোক। স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ এমএসডি।'

বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান লিখেছেন, 'ক্রিকেটের সর্বকালের সেরা খেলোয়ড়দের একজন। অবসর উপভোগ করুন মাহি ভাই। মাঠে আপনাকে মিস করব।'

Related Topics

টপ নিউজ

মহেন্দ্র সিং ধোনি / মুশফিকুর রহিম / সাকিব আল হাসান / মাহমুদউল্লাহ রিয়াদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net