Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
ধোনির পথে হেঁটে বিদায় বললেন সুরেশ রায়নাও

খেলা

টিবিএস রিপোর্ট
15 August, 2020, 10:35 pm
Last modified: 15 August, 2020, 10:41 pm

Related News

  • ট্রাম্পের ভাষণ ছিঁড়ে ফেলেছিলেন, সেই পেলোসির অবসরের ঘোষণার পর ট্রাম্প বললেন ‘শয়তান মহিলা’
  • ৭ ম্যাচে ৭৫২ রান, গড়ও ৭৫২; করুন নায়ারে মুগ্ধ শচীন
  • ১৩ বছর বয়সেই আইপিএলে দল পাওয়া কে এই বৈভব সূর্যবংশী
  • টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমরুলের
  • কোহলি-রোহিতের পর জাদেজাও দিলেন অবসরের ঘোষণা

ধোনির পথে হেঁটে বিদায় বললেন সুরেশ রায়নাও

ধোনির অবসরের কিছুক্ষণ পরই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন সুরেশ রায়না। অবসরের ঘোষণায় ভারতের বাঁহাতি এই ব্যাটসম্যান লিখেছেন, ‘গর্বভরে এই সফরেও আমি আপনার পথকে বেছে নিলাম।’
টিবিএস রিপোর্ট
15 August, 2020, 10:35 pm
Last modified: 15 August, 2020, 10:41 pm

শনিবার সন্ধ্যা ৭টা ২৯ মিনিট থেকে অবসরপ্রাপ্তদের কাতারে চলে গেলেন মহেন্দ্র সিং ধোনি। অবসরের ঘোষণায় ধোনি বললেন, '৭টা ২৯ থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে ধরে নিন।' মহানায়কের বিদায়ে অনেকের মতো আপ্লুত হয়ে পড়লেন সতীর্থ সুরেশ রায়নাও। এতটাই আপ্লুত যে, নেতার সঙ্গে সঙ্গে তিনিও বিদায় বলে দিলেন।

ধোনির অবসরের কিছুক্ষণ পরই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন রায়না। ধোনির মতো বাঁহাতি এই ব্যাটসম্যানও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিয়েছেন। 

ধোনিসহ চেন্নাই সুপার কিংসের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে রায়না লিখেছেন, 'আজ শুধু এটুকুই বলব, আপনার সঙ্গে খেলতে পারাটা অসাধারণ ছিল। গর্বভরে এই সফরেও আমি আপনার পথকে বেছে নিলাম। ধন্যবাদ ভারত।'

২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ধোনি খেলার মধ্যে থাকলেও ভারত দলে রায়নার সুসময় শেষ হয় ২০১৫ সালে। যদিও সর্বশেষ ২০১৮ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। কিন্তু তার সেরা সময় ছিল ২০১৫ পর্যন্তই। কারণ ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত মাত্র তিনটি ওয়ানডে খেলেন রায়না। তবে এই সময়ে বেশ কিছু টি-টোয়েন্টি খেলেন তিনি। বিদায় বলে দেওয়া ভারতীয় এই ক্রিকেটার সর্বশেষ টেস্ট খেলেন এরও তিন বছর আগে, ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। 

ভারতের হয়ে ১৮ টেস্ট, ২২৬ ওয়ানডে ও ৭৮টি টোয়েন্টি খেলেছেন রায়না। ১৮ টেস্টে একটি সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরিসহ ২৬.৪৮ গড়ে ৭৬৮ রান করেছেন তিনি। এই ফরম্যাটে ভালো না করতে পারলেও ওয়ানডে বেশ সফল মারকুটে এই ব্যাটসম্যান। 

ধোনির অভিষেকের পরের বছর (২০০৫) ভারত দলে অভিষেক হয় রায়নার। ১৫ বছরের সফরে ভারতের হয়ে ২২৬টি ওয়ানডেতে ৫টি সেঞ্চুরি ও ৩৬টি হাফ সেঞ্চুরিসহ ৩৫.৩১ গড়ে ৫ হাজার ৬১৫ রান করেন তিনি। এ ছাড়া ৭৮টি টোয়েন্টিতে একটি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরিসহ ২৯.১৮ গড়ে এক হাজার ৬০৫ রান আছে রায়নার নামের পাশে।

Related Topics

টপ নিউজ

সুরেশ রায়না / ভারতীয় ক্রিকেটার / অবসরের ঘোষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • ট্রাম্পের ভাষণ ছিঁড়ে ফেলেছিলেন, সেই পেলোসির অবসরের ঘোষণার পর ট্রাম্প বললেন ‘শয়তান মহিলা’
  • ৭ ম্যাচে ৭৫২ রান, গড়ও ৭৫২; করুন নায়ারে মুগ্ধ শচীন
  • ১৩ বছর বয়সেই আইপিএলে দল পাওয়া কে এই বৈভব সূর্যবংশী
  • টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমরুলের
  • কোহলি-রোহিতের পর জাদেজাও দিলেন অবসরের ঘোষণা

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net