Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
চাল, সবজি, মাছ , পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি, বিপাকে নিম্ন-আয়ের মানুষ

অর্থনীতি

শাহাদাত হোসেন
06 July, 2024, 08:30 am
Last modified: 13 July, 2024, 01:43 am

Related News

  • বৈশ্বিক বাস্তবতায় তেলের মূল্য খুব সামান্য বৃদ্ধি পেয়েছে, পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
  • দাম বাড়লেও পাম্পগুলোতে জ্বালানি সংকট কাটেনি, যানবাহনের দীর্ঘ সারিও কমেনি
  • বেশিরভাগ সবজির দাম ১০০ পার; ভোক্তারা বলছেন, বাজার মনিটরিংয়ের অভাব
  • জ্বালানি সংকটে অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যাহত, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির আশঙ্কা
  • জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি অযৌক্তিক, পুনর্বিবেচনার আহ্বান এওএবি’র

চাল, সবজি, মাছ , পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি, বিপাকে নিম্ন-আয়ের মানুষ

ব্যবসায়ীরা বলছেন, টানা বর্ষণ ও বন্যার কারণে সবজি উৎপাদনে ক্ষতির প্রভাব পড়েছে দামে। দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
শাহাদাত হোসেন
06 July, 2024, 08:30 am
Last modified: 13 July, 2024, 01:43 am
ফাইল ছবি/ টিবিএস

টানা বৃষ্টিপাত ও কয়েকটি জেলায় বন্যার কারণে সরবরাহ কমে যাওয়ায় রাজধানীতে চাল, শাক-সবজি, মাছ ও পেঁয়াজের মতো জিনিসপত্রের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন-আয়ের মানুষ।

ব্যবসায়ীরা বলছেন, টানা বর্ষণ ও বন্যার কারণে সবজি উৎপাদনে ক্ষতির প্রভাব পড়েছে দামে। দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি মো. ইমরান মাস্টার শুক্রবার টিবিএসকে বলেন, 'সবজির সরবরাহ স্বাভাবিক সময়ের চেয়ে ৩০-৪০ শতাংশ কম। অনেক জায়গায় বন্যায় পুরোপুরি সবজি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে।'

তিনি আরও বলেন, 'যেসব গাছে ফসল আসার কথা, টানা বৃষ্টি ও বন্যার কারণে সেগুলোতে আর উৎপাদন ভালো হবে না। সহসাই দাম কমার সম্ভাবনা নেই। কারণ এখন দিন দিন সবজির সরবরাহ আরও কমবে। এতে দাম বেড়ে যাবে।'

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী, শাহজাদপুর, বাড্ডা ও রামপুরাসহ বিভিন্ন এলাকার কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি গোল বেগুন মানভেদে ১১০-১৩০ টাকা ও লম্বা বেগুন ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে কাঁকরোল ৯০-১১০ টাকা, কচুমুখী ১০০-১২০ টাকা, উসতা ও করলা ১২০-১৪০ টাকা, বরবটি ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। আর ধুন্দুল, চিচিঙ্গা ও ঝিঙ্গা বাজারভেদে ৭০-৮০ টাকা; পটল, পেপে ও ঢ্যাঁড়শ ৫০-৬০ টাকা ও কুমড়া ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। 

গত সপ্তাহের তুলনায় এসব সবজির দাম কেজিতে অন্তত ২০-৪০ টাকা বেড়েছে।

পেঁয়াজের দাম এখনও আগের মতোই ঊর্ধ্বমুখী। গত সপ্তাহের ব্যবধানে দাম আরও ১০-১৫ টাকা বেড়েছে। রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। দেশে পর্যাপ্ত আলু উৎপাদনের তথ্য দেওয়া হলেও বাজারে দাম কমার কোনো লক্ষণ নেই।

ব্রয়লার মুরগির দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০-১৫ টাকা কমেছে। খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকায়। আর ডিম বিক্রি হচ্ছে ১৪০-১৬০ টাকা ডজন। 

এদিকে রাজধানীতে মাছের দাম কেজিতে ২০-৩০ টাকা বেড়েছে। 

বিপাকে নিম্ন-আয়ের মানুষ

তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে তেজগাঁওয়ে থাকেন দ্বীন ইসলাম। পরিবারের একমাত্র আয়ের উৎস ছোট চায়ের দোকান। দীর্ঘদিন দ্রব্যমূল্যের দাম বেশি হওয়ায় পরিবার নিয়ে হিমশিম খাচ্ছেন তিনি। 

তিনি টিবিএসকে বলেন, 'আমাদের আয় তো সীমিত। কিন্তু এখন বাজার করলে আগের চেয়ে দ্বিগুণ খরচ হয়। পরিবার নিয়ে কোনোরকমে সংসার চালাচ্ছি। মাছ-মাংস কেনার সাহস করতে পারি না। আলু ভর্তা দিয়ে খেতে হলেও এখন খরচ অনেক।'

রাজধানীর বাড্ডায় বাজার করতে এলে কথা হয় আকরাম হোসেনের সঙ্গে। তিনি টিবিএসকে বলেন, 'আমরা শুধু আশার বাণী শুনি, জিনিসপত্রের দাম কমবে। কিন্তু বাজারের কী অবস্থা, সেটা তো আপনারা দেখছেন। এভাবে মানুষ চলতে পারে? ছোট চাকরি করি। আমার আয় তো বাড়েনি। কাঁচামরিচ ১০০ গ্রামের দাম ৩৫ টাকা চায়।'

দ্বীন ইসলাম আকরাম হোসেনের মতো দেশের ৭০ শতাংশ মানুষ এখন খাদ্যমূল্য নিয়ে বেশি দুশ্চিন্তায় আছে। সম্প্রতি বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। 'বাংলাদেশ বাজার তদারকি প্রতিবেদন–এপ্রিল ২০২৪' শীর্ষক প্রতিবেদনে দেখা যায়, খাদ্যের মূল্যবৃদ্ধির ফলে দেশের ৬৭ শতাংশ মানুষ জীবনযাত্রার ব্যয় কমিয়ে দিয়েছে।

Related Topics

টপ নিউজ

পণ্যমূল্য / মূল্যবৃদ্ধি / সবজির দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • ছবি: টাইমস অব ইন্ডিয়া
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
    বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

Related News

  • বৈশ্বিক বাস্তবতায় তেলের মূল্য খুব সামান্য বৃদ্ধি পেয়েছে, পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
  • দাম বাড়লেও পাম্পগুলোতে জ্বালানি সংকট কাটেনি, যানবাহনের দীর্ঘ সারিও কমেনি
  • বেশিরভাগ সবজির দাম ১০০ পার; ভোক্তারা বলছেন, বাজার মনিটরিংয়ের অভাব
  • জ্বালানি সংকটে অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যাহত, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির আশঙ্কা
  • জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি অযৌক্তিক, পুনর্বিবেচনার আহ্বান এওএবি’র

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

3
ছবি: টাইমস অব ইন্ডিয়া
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

4
বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
বাংলাদেশ

বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net