Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
শিক্ষার্থীদের নিরাপদ চলাচলে চালু হয়েছে স্মার্ট স্কুল বাস

বাংলাদেশ

মো. জাহিদুল ইসলাম
03 July, 2024, 01:15 pm
Last modified: 03 July, 2024, 01:29 pm

Related News

  • নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • দরপত্র ছাড়াই বিআরটিসির জন্য ২০০ ইলেকট্রিক বাস কিনবে সরকার
  • দেশিয় কারখানায় তৈরি হলো বিআরটিসির এসি বাস  
  • ৩ রুটে বিআরটিসি বাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ই-টিকেট
  • ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় বিআরটিসির বাস সার্ভিস প্রত্যাহার

শিক্ষার্থীদের নিরাপদ চলাচলে চালু হয়েছে স্মার্ট স্কুল বাস

পরিষেবাটির জন্য একজন শিক্ষার্থীকে প্রতি মাসে ৮০০ থেকে ১২০০ টাকা খরচ করতে হবে।
মো. জাহিদুল ইসলাম
03 July, 2024, 01:15 pm
Last modified: 03 July, 2024, 01:29 pm
বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য স্মার্ট স্কুল বাস সার্ভিস চালু হয়েছে। ছবি: সৈয়দ জাকির হোসেন

বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য পাইলট স্মার্ট স্কুল বাস সার্ভিস চালু করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পরিষেবাটি আজ (৩ জুলাই) উদ্বোধন করেছেন।

শিক্ষার্থীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ঢাকার যানজট মোকাবেলা করাই এই উদ্যোগের লক্ষ্য। পরিষেবাটির মধ্যে রয়েছে রিয়েল-টাইম নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা, অতিরিক্ত নিরাপত্তার জন্য একটি স্টুডেন্ট ট্র্যাকিং সিস্টেম এবং একটি ডেডিকেটেড মোবাইল অ্যাপ্লিকেশন যা অভিভাবকদের যাতায়াতের সময় তাদের সন্তানদের অবস্থান পর্যবেক্ষণ করতে সাহায্য করবে।

ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম এই উদ্যোগকে দুটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হিসেবে দেখছেন।

তিনি টিবিএসকে বলেন, "আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের বাস সার্ভিসের আওতায় আনার মাধ্যমে ঢাকা শহরের যানজট কমানো। এটি শিক্ষার্থীদের বাসা থেকে শিক্ষা প্রতিষ্ঠানে এবং সেখান থেকে আবারো বাসায় নিরাপদ যাতায়াত নিশ্চিত করবে।"

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি) এর দেয়া তিনটি ডাবল-ডেকার বাস শিক্ষার্থীদের পিক-আপ (ওঠানো) এবং ড্রপ-অফের (নামানো) জন্য ডিজাইন করা তিনটি নির্দিষ্ট রুটে চলাচল করবে। প্রতিটি বাসের ধারণক্ষমতা ৭৫ জন এবং বাসগুলোতে আরামদায়ক যাতায়াতের জন্য যথেষ্ট জায়গা রয়েছে।

পরিষেবাটির জন্য একজন শিক্ষার্থীকে প্রতি মাসে ৮০০ থেকে ১২০০ টাকা খরচ করতে হবে। শিক্ষার্থীরা যাতে ঠিকভাবে বাস ব্যবহার করতে পারে তার জন্য সিটি কর্পোরেশন সারা শহরের ৩৯টি স্থানে নির্দিষ্ট স্কুল বাস স্টপ নির্মাণ করেছে এবং পরিষেবাটি কার্যকর রাখতে অতিরিক্ত আর্থিক সহায়তা প্রদান করবে।

বনানী বিদ্যানিকেতনের সহকারী প্রধান শিক্ষক মো. এনামুল হক এ উদ্যোগে নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, "শিক্ষার্থীদের অভিভাবকদের আবেদনের ভিত্তিতে তিনটি বাসের যাত্রী পেয়েছি। আরো শিক্ষার্থী আগ্রহী হলে বাসের সংখ্যা বাড়ানো হবে।"

বিআরটিসি স্কুলটিকে অন্যান্য পরিবহনের তুলনায় ভাড়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ছাড় দিচ্ছে। প্রাথমিকভাবে, তৃতীয় শ্রেণী থেকে শুরু করে থেকে পরবর্তী শ্রেনীর শিক্ষার্থীদের পরিষেবার জন্য অগ্রাধিকার দেওয়া হবে।

বিআরটিসি'র উপ-মহাব্যবস্থাপক (অপারেশন) শুকদেব ঢালী বলেন, "চুক্তি অনুযায়ী বনানী বিদ্যানিকেতনকে তিনটি বাস ভাড়া দিচ্ছি। প্রতিটি বাসে ৭৫ জন যাত্রীর সিট রয়েছে। অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান স্কুল বাসের জন্য আগ্রহী থাকলেও আমরা বাস দিতে পারবো।"

ঢাকায় স্কুল বাস সার্ভিস বাস্তবায়নে এটি দ্বিতীয় প্রচেষ্টা। এর আগে ২০১১ সালে একটি পরিষেবা চালু হওয়ার কয়েক মাস পরেই বন্ধ হয়ে যায়।

ট্রাফিক বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, স্কুল-সম্পর্কিত পরিবহণ প্রধান সড়কগুলোতে যানজট সৃষ্টির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখে। শহরের ট্র্যাফিক প্রবাহের জন্য সীমিত জায়গা থাকার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বর্তমানে ঢাকায় ট্র্যাফিক প্রবাহের জন্য ৬ শতাংশেরও কম জায়গা রয়েছে।

এদিকে শুধু একটি স্কুলের জন্য চালু না করে তা রুট ভিত্তিক বাস সার্ভিস চালু করলে বেশি ফল পাওয়া যাবে বলে মনে করে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।

সংগঠনটির সভাপতি আদিল মোহাম্মদ খান বলেন, "প্রতিটি স্কুলের সক্ষমতাও নেই আলাদা স্কুল বাস সার্ভিস চালু করার। ফলে রুট ভিত্তিক সার্ভিস করলে সব স্কুল এর সুফল পাবে। শহরের যানজটও কমবে।"

Related Topics

টপ নিউজ

স্মার্ট বাস / স্মার্ট বাস সার্ভিস / বিআরটিসি / ঢাকা উত্তর সিটি করপোরেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • দরপত্র ছাড়াই বিআরটিসির জন্য ২০০ ইলেকট্রিক বাস কিনবে সরকার
  • দেশিয় কারখানায় তৈরি হলো বিআরটিসির এসি বাস  
  • ৩ রুটে বিআরটিসি বাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ই-টিকেট
  • ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় বিআরটিসির বাস সার্ভিস প্রত্যাহার

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net