Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
‘আমরা বিশ্বের যেকোনো দলকে হারানোর বিশ্বাস নিয়ে ফিরছি’

খেলা

টিবিএস রিপোর্ট
27 June, 2024, 05:10 pm
Last modified: 29 June, 2024, 04:01 pm

Related News

  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • আফগানিস্তানকে নিষিদ্ধ করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে রাজা-রশিদ, নেই বাংলাদেশের কেউ
  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ

‘আমরা বিশ্বের যেকোনো দলকে হারানোর বিশ্বাস নিয়ে ফিরছি’

রশিদ খান নিজেদের খারাপ লাগার অনুভূতির কথা জানানোর পাশাপাশি এটিও বলেছেন, তার দল বিশ্বাস সঙ্গে নিয়ে ফেরত যাচ্ছে। যেকোনো দলকে হারাতে পারার বিশ্বাস আফগানিস্তান দলে জাগ্রত হয়েছে বলে মনে করেন এই লেগ স্পিনার।
টিবিএস রিপোর্ট
27 June, 2024, 05:10 pm
Last modified: 29 June, 2024, 04:01 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার সেমি-ফাইনালে উঠে রূপকথার গল্পই লিখেছে আফগানিস্তান। পুরো দেশের মানুষকে আনন্দে ভাসিয়েছেন রশিদ খান-মোহাম্মদ নবীরা। ফাইনালে উঠতে পারলে উৎসবের রঙে বাড়তি মাত্রা যোগ হতো। 

দক্ষিণ আফ্রিকার সামনে সেমি-ফাইনালে দাঁড়াতেই পারেনি আফগানিস্তান। ম্যাচ হেসে খেলে জিতে প্রথমবারের মতো যেকোনো বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে প্রোটিয়ারা। করুণ পরাজয়ের শিকার হয়ে স্বাভাবিকভাবেই আফগান ক্রিকেটারদের ভালো লাগার কথা নয়। 

তবে রশিদ খান নিজেদের খারাপ লাগার অনুভূতির কথা জানানোর পাশাপাশি এটিও বলেছেন, তার দল বিশ্বাস সঙ্গে নিয়ে ফেরত যাচ্ছে। যেকোনো দলকে হারাতে পারার বিশ্বাস আফগানিস্তান দলে জাগ্রত হয়েছে বলে মনে করেন এই লেগ স্পিনার। 

ম্যাচ পরবর্তী সময়ে রশিদ প্রথমে নিজের খারাপ লাগার কথাই জানান, 'এই রাতটা আমাদের জন্য কঠিন আরও ভালো করতে পারতাম আমরা। তবে কন্ডিশন আমাদের সেই সুযোগ দেয়নি। আপনাকে অবশ্য যেকোনো পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।'

এরপর নিজের গর্বের কথাও ব্যক্ত করেছেন আফগানিস্তান অধিনায়ক, 'আমরা এই টুর্নামেন্ট উপভোগ করেছি। টুর্নামেন্টের আগে যদি কেউ আমাদের বলত, তোমরা সেমিফাইনাল খেলবে, সেখানে দক্ষিণ আফ্রিকার মতো শীর্ষ কোনো দলের বিপক্ষে হেরে যাবে, আমরা তা ভালোভাবেই গ্রহণ করতাম। এটা মাত্র শুরু, যেকোনো দলকে হারানোর বিশ্বাস আমাদের আছে। 

রশিদ যোগ করেন, 'আমাদের শুধু প্রক্রিয়া ঠিক রাখতে হবে। এটা আমাদের জন্য দারুণ শেখার অভিজ্ঞতা ছিল। এই টুর্নামেন্ট থেকে আমরা বিশ্বাস পেয়েছি। আমরা জানি, আমাদের সামর্থ্য আছে। এখন শুধু কঠিন পরিস্থিতি, চাপের মুহূর্তগুলো সামলাতে হবে।'

বিশ্বকাপে দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট আফগানিস্তান অধিনায়ক। বিশেষ করে বোলারদের কথা স্মরণ করেছেন আলাদা করে, 'আমাদের পেসাররা দারুণ বোলিং করেছে। এ কারণেই আমরা এই টুর্নামেন্টে সফলতা পেয়েছি, ভালো শুরুটা প্রয়োজন। মুজিবের চোটের কারণে কিছুটা দুর্ভাগা ছিলাম, কিন্তু পেসাররা, এমনকি নবী নতুন বলে ভালো বোলিং করেছে। তাতে আমাদের স্পিনারদের কাজটা সহজ হয়েছে।'

Related Topics

টপ নিউজ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ / আফগানিস্তান ক্রিকেট দল / রশিদ খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
    মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

Related News

  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • আফগানিস্তানকে নিষিদ্ধ করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে রাজা-রশিদ, নেই বাংলাদেশের কেউ
  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা

5
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

6
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net