Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
হাঙরের আক্রমণে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ অভিনেতার মৃত্যু

বিনোদন

টিবিএস ডেস্ক
25 June, 2024, 10:50 am
Last modified: 25 June, 2024, 11:05 am

Related News

  • অন্ধ নয় গ্রিনল্যান্ড হাঙ্গর, আয়ু নিয়েও রয়েছে সংশয়: রহস্য উন্মোচনে বিজ্ঞানীদের নতুন তথ্য
  • শুধু ধনকুবেরদের জন্য আবুধাবির কৃত্রিম সার্ফিং, এক সেশনে গুনতে হয় লাখ টাকা!
  • বাংলাদেশের ডলফিন আর হাঙরের জন্য এক সুইস সামুদ্রিক সংরক্ষণবিদের ভালোবাসা
  • ফের পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান! জনি ডেপ কি ফিরছেন?
  • ক্যালিফোর্নিয়ায় দৈত্যাকার ঢেউয়ের মুখে বিশ্বের সেরা সার্ফাররা!

হাঙরের আক্রমণে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ অভিনেতার মৃত্যু

পেরিকে সাগরে পড়ে থাকতে দেখে রোববার স্থানীয় সময় দুপুর ১ টার দিকে মালেকাহানা সৈকতে জরুরি সেবা বিভাগকে ডাকা হয়। পরে জেট স্কি দ্বারা তীরে উদ্ধার করে আনার পরে প্যারামেডিকরা তাকে মৃত ঘোষণা করেন। 
টিবিএস ডেস্ক
25 June, 2024, 10:50 am
Last modified: 25 June, 2024, 11:05 am
ছবি: আলামি

'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' খ্যাত অভিনেতা টামায়ো পেরি মারা গেছেন। রোববার (২৩ জুন) যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের সমুদ্র সৈকতে সার্ফিং করার সময় হাঙরের আক্রমণে ৪৯ বয়সি এ অভিনেতার মৃত্য ঘটে। খবর বিবিসি'র। 

হনলুলু জরুরি সেবা সার্ভিস এক সংবাদ সম্মেলনে জানায়, হাওয়াই দ্বীপের মালেকাহানা সমুদ্র সৈকতে সার্ফিং করছিলেন টামায়ো পেরি। সার্ফিং করার সময়ই টামায়োর দেহ দেখতে পান অন্য কয়েকজন সার্ফার। পেরিকে সাগরে পড়ে থাকতে দেখে রোববার স্থানীয় সময় দুপুর ১ টার দিকে মালেকাহানা সৈকতে জরুরি সেবা বিভাগকে ডাকা হয়। পরে জেট স্কি দ্বারা তীরে উদ্ধার করে আনার পরে প্যারামেডিকরা তাকে মৃত ঘোষণা করেন। 

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ফ্র্যাঞ্চাইজির চতুর্থ চলচ্চিত্র 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস'-এ বুকানিয়াদের চরিত্রে অভিনয় করেছিলেন পেরি। ছবিটিতে আরও ছিলেন ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর চরিত্রে জনি ডেপ, এছাড়া পেনেলোপ ক্রুজ ও জিওফ্রে রাশের মতো তারকারা। 

এছাড়াও 'লস্ট', 'ব্লু ক্রাশ', 'চার্লি'স অ্যাঞ্জেলস ২', 'হাওয়াই ফাইভ-০'-তে অভিনয় করেছেন অভিনেতা টামায়ো পেরি। কোমল পানীয় কোকো-কোলার একটি বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল তাকে।

পূর্ব ওয়াহুতে জন্ম নেয়া পেরি এক দশকেরও বেশি সময় ধরে পেশাদারভাবে সার্ফিং করে আসছিলেন। অভিনয়ের পাশাপাশি লাইফ গার্ড ও সার্ফিং প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন তিনি। 

হনলুলু ভারপ্রাপ্ত ওশান সেফটি প্রধান কার্ট লেগার তাকে 'সবার প্রিয় লাইফগার্ড' হিসেবে প্রশংসা করেছেন। লেগার বলেন, 'চমৎকার ব্যক্তিত্বের মানুষ ছিলেন পেরি। মানুষ তাকে যতটা ভালোবাসত, তিনিও সবাইকে ততটা ভালোবাসতেন। টামায়ো পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।' 

মেয়র রিক ব্লাঙ্গিয়ার্ডি পেরির মৃত্যুকে 'একটি মর্মান্তিক ক্ষতি' বলে অভিহিত করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'টামায়ো একজন কিংবদন্তি ওয়াটারম্যান এবং অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তিনি এখানেই বড় হয়েছেন এবং আমাদের সমুদ্র সুরক্ষা দলের একজন দুর্দান্ত সদস্য ছিলেন।'

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন 

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান / হাঙ্গর / সার্ফিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ভারতীয় কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস মার্কিন কোম্পানি অরগানন অ্যান্ড কো-কে অধিগ্রহণ করছে। ছবি: রয়টার্স
    ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা

Related News

  • অন্ধ নয় গ্রিনল্যান্ড হাঙ্গর, আয়ু নিয়েও রয়েছে সংশয়: রহস্য উন্মোচনে বিজ্ঞানীদের নতুন তথ্য
  • শুধু ধনকুবেরদের জন্য আবুধাবির কৃত্রিম সার্ফিং, এক সেশনে গুনতে হয় লাখ টাকা!
  • বাংলাদেশের ডলফিন আর হাঙরের জন্য এক সুইস সামুদ্রিক সংরক্ষণবিদের ভালোবাসা
  • ফের পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান! জনি ডেপ কি ফিরছেন?
  • ক্যালিফোর্নিয়ায় দৈত্যাকার ঢেউয়ের মুখে বিশ্বের সেরা সার্ফাররা!

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

3
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

4
বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
বাংলাদেশ

৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ভারতীয় কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস মার্কিন কোম্পানি অরগানন অ্যান্ড কো-কে অধিগ্রহণ করছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net