Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
ঢাকা-দিল্লি পানি বণ্টন আলোচনা থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ মমতা

আন্তর্জাতিক

ইউএনবি
24 June, 2024, 09:15 pm
Last modified: 25 June, 2024, 01:13 pm

Related News

  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ এন এস রাজা সুব্রমানি; নতুন নৌবাহিনী প্রধান কৃষ্ণা স্বামীনাথ
  • তামিলনাড়ুতে সরকার গঠন আটকে দিলেন গভর্নর, আজ শপথ গ্রহণ হচ্ছে না বিজয়ের
  • দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুনয়না’
  • ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

ঢাকা-দিল্লি পানি বণ্টন আলোচনা থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ মমতা

সোমবার (২৪ জুন) মোদিকে কড়া ভাষায় লেখা চিঠিতে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরের প্রসঙ্গে আমি এই চিঠিটি লিখছি। বৈঠকে গঙ্গা ও তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকারের মতামত ছাড়া এই ধরনের একতরফা আলাপ-আলোচনা গ্রহণযোগ্য নয়, কাম্যও নয়।’
ইউএনবি
24 June, 2024, 09:15 pm
Last modified: 25 June, 2024, 01:13 pm
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি: সংগৃহীত

সম্প্রতি নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের সময় তাকে বাদ দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার (২৪ জুন) মোদিকে কড়া ভাষায় লেখা চিঠিতে তিনি লিখেছেন, 'বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরের প্রসঙ্গে আমি এই চিঠিটি লিখছি। বৈঠকে গঙ্গা ও তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকারের মতামত ছাড়া এই ধরনের একতরফা আলাপ-আলোচনা গ্রহণযোগ্য নয়, কাম্যও নয়।'

মমতা বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্কের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, 'ভৌগোলিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে বাংলাদেশের সঙ্গে আমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আমি বাংলাদেশের মানুষকে ভালোবাসি এবং শ্রদ্ধা করি এবং সবসময় তাদের মঙ্গল কামনা করি। পশ্চিমবঙ্গ রাজ্য অতীতে বেশ কয়েকটি ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা করেছে।'

তিনি ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময়, ভারত-বাংলাদেশ রেললাইন এবং বাস সার্ভিস বিনিময়সহ বেশ কয়েকটি সফল সহযোগিতার কথা তুলে ধরেন।

তবে তিনি পানিসম্পদের গুরুত্ব তুলে ধরে বলেন, 'পানি খুবই মূল্যবান এবং এটি মানুষের জীবনরেখা। এমন একটি স্পর্শকাতর ইস্যুতে আমরা আপস করতে পারি না, যা জনগণের ওপর মারাত্মক ও বিরূপ প্রভাব ফেলে। এই ধরনের চুক্তির প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পশ্চিমবঙ্গের মানুষ।'

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ২০২৬ সালে মেয়াদোত্তীর্ণ ভারত-বাংলাদেশ ফারাক্কা চুক্তির নবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, 'এটি এমন একটি চুক্তি যা বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি বণ্টনের নীতি বর্ণনা করে এবং আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের জনগণের জীবনযাত্রা রক্ষার জন্য এটি বিশাল প্রভাব ফেলে এবং ফারাক্কা বাঁধ দিয়ে যে পানি সরানো হয়, তা কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখতে সহায়তা করে।'

তিনি পূর্ব ভারত ও বাংলাদেশের নদীর অঙ্গসংস্থানবিদ্যার পরিবর্তনের কথা উল্লেখ করেন, যা পশ্চিমবঙ্গে পানির প্রাপ্যতার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। 'গত ২০০ বছর ধরে গঙ্গার (এবং বাংলাদেশে পদ্মা) পূর্বমুখী অভিবাসনের ফলে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি নদীর সঙ্গে তাদের যোগাযোগ ব্যাহত হচ্ছে। যেমন পদ্মা থেকে জলঙ্গি ও মাথাভাঙ্গা নদীর সংযোগ বিচ্ছিন্ন হয়ে সুন্দরবনে মিঠা পানির প্রবাহ কমে গেছে। আসলে ফারাক্কা বাঁধ প্রকল্প নির্মাণের সূচনা হলো থেকে গঙ্গার ভাগীরথীর সংযোগ বিচ্ছিন্ন করা।'

এসব বিষয়ে তার আগের চিঠিতে সাড়া না পাওয়ায় হতাশা প্রকাশ করে মমতা বলেন, 'এসব বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য একাধিকবার চিঠি লিখেছি।'

তিস্তা নদী প্রসঙ্গে তিনি লিখেছেন, 'ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তার পানি বণ্টন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে মনে হচ্ছে। সিকিমে একের পর এক জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ, উঁচু অববাহিকায় বন উজাড় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে তিস্তা নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়েছে।'

বাংলাদেশে তিস্তা পুনরুদ্ধারে ভারত সরকারের দ্বিপক্ষীয় সহযোগিতার প্রস্তাবের সমালোচনা করে তিনি ভারতের অংশে তিস্তা পুনরুদ্ধারে জলবিদ্যুৎ মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট পদক্ষেপের অভাবের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, 'আমি অবাক হয়েছি যে জলবিদ্যুৎ মন্ত্রণালয় নদীটিকে তার আসল রূপ এবং ভারতীয় অংশে নদীর অংশ পুনরুদ্ধারের জন্য কোনো দৃঢ় পদক্ষেপ নেয়নি। উল্লিখিত কারণগুলোর কারণে তিস্তায় বছরের পর বছর ধরে পানির প্রবাহ হ্রাস পেয়েছে এবং ধারণা করা হয়, যদি বাংলাদেশের সঙ্গে কোনো পানি বণ্টন করা হয়, তবে সেচের পানির অপর্যাপ্ত প্রাপ্যতার কারণে উত্তরবঙ্গের (পশ্চিমবঙ্গ) লাখ লাখ মানুষ মারাত্মকভাবে প্রভাবিত হবে।'

চিঠির শেষ অংশে মমতা তার তীব্র আপত্তির কথা পুনর্ব্যক্ত করে বলেন, 'পরিশেষে আমার দৃঢ় আপত্তির বার্তা দিতে চাই যে, তিস্তার পানি বণ্টন এবং ফারাক্কা চুক্তি নিয়ে রাজ্য সরকারের সম্পৃক্ততা ছাড়া বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনা করা উচিত নয়। পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ সবার আগে, যার সঙ্গে কোনো মূল্যেই আপস করা উচিত নয়।'

 

 

Related Topics

টপ নিউজ

মমতা ব্যানার্জী / ভারত / তিস্তার পানি বন্টন / ঢাকা / দিল্লি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
    বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

Related News

  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ এন এস রাজা সুব্রমানি; নতুন নৌবাহিনী প্রধান কৃষ্ণা স্বামীনাথ
  • তামিলনাড়ুতে সরকার গঠন আটকে দিলেন গভর্নর, আজ শপথ গ্রহণ হচ্ছে না বিজয়ের
  • দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুনয়না’
  • ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

3
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

4
বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
বাংলাদেশ

বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net