Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
মাসে একদিন ব্যাগ ছাড়াই স্কুলে যাচ্ছে ভারতের উত্তরাখণ্ডের শিক্ষার্থীরা

আন্তর্জাতিক

ইন্ডিয়া টুডে
21 June, 2024, 02:30 pm
Last modified: 21 June, 2024, 03:08 pm

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক

মাসে একদিন ব্যাগ ছাড়াই স্কুলে যাচ্ছে ভারতের উত্তরাখণ্ডের শিক্ষার্থীরা

ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা কোনো স্কুল ব্যাগ ছাড়াই প্রতি মাসের শেষ শনিবার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে যাবে।
ইন্ডিয়া টুডে
21 June, 2024, 02:30 pm
Last modified: 21 June, 2024, 03:08 pm
ছবি: রয়টার্স

ভারতের উত্তরাখণ্ড সরকার শিশুদের ওপর বইয়ের বোঝা কমাতে রাজ্যের সমস্ত স্কুলে প্রতি শিক্ষাবর্ষে ১০ দিন 'ব্যাগ-ফ্রি' দিন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এবছরের এপ্রিল হতে শুরু হওয়া শিক্ষাবর্ষ থেকেই চালু হয়েছে শিক্ষার্থীদের ব্যাগ ছাড়া স্কুলে যাওয়ার এ উদ্যোগের। 

তথ্য অনুযায়ী, ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা কোনো স্কুল ব্যাগ ছাড়াই প্রতি মাসের শেষ শনিবার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে যাবে। স্কুল ব্যাগ ও বই ছাড়া এই কার্যদিবসগুলোকে 'প্রতিভা দিবস' হিসেবে সম্বোধন করা হয়। নতুন জাতীয় শিক্ষানীতি, ২০২০-র সঙ্গে সামঞ্জস্য রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই দিনগুলোতে শিক্ষার্থীদের মেশিন লার্নিং, মৃৎশিল্প, কাঠের কাজ, ক্যালিগ্রাফি, স্বাস্থ্য শিক্ষা, যোগাযোগ দক্ষতা, প্রকৃতি সংরক্ষণ, ওয়েল্ডিং, কাস্টিং, সেলাই ও রোবটিক্সের মতো বিভিন্ন সৃজনশীল বিষয় শেখানো হবে।

রাজ্যের শিক্ষামন্ত্রী ধন সিং রাওয়াত এক বিবৃতিতে বলেন, 'স্কুল পড়ুয়াদের সার্বিক বিকাশের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে তারা পড়াশোনার পাশাপাশি তাদের বিশেষ দক্ষতাও উন্নত করতে পারে এবং প্রতিভার বিকাশ ঘটাতে পারে।'

অভিভাবক এবং শিক্ষকদের বিভিন্ন সংগঠন রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নের দিকে উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছে।

Related Topics

টপ নিউজ

ভারত / স্কুল / ব্যাগ / উত্তরাখণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net