Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না উইলিয়ামসন, ছাড়ছেন অধিনায়কত্ব

খেলা

টিবিএস রিপোর্ট
19 June, 2024, 02:30 pm
Last modified: 20 June, 2024, 12:50 pm

Related News

  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ
  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • কেন্দ্রীয় চুক্তি চূড়ান্ত, বেড়েছে ক্রিকেটারদের বেতন-ম্যাচ ফি
  • চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না উইলিয়ামসন, ছাড়ছেন অধিনায়কত্ব

নিউজিল্যান্ডের নতুন কেন্দ্রীয় চুক্তিতে কেন থাকছেন না সেই কারণ উইলিয়ামসন নিজেই জানিয়েছেন। মূলত নিউজিল্যান্ডের গ্রীষ্মকালীন সিরিজগুলো চলাকালীন ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে চান তিনি, পরিবারকে সময় দেওয়াকেও কারণ হিসেবে দেখিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
টিবিএস রিপোর্ট
19 June, 2024, 02:30 pm
Last modified: 20 June, 2024, 12:50 pm

২০২৪-২৫ মৌসুমে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না কেন উইলিয়ামসন। সেইসঙ্গে সীমিত ওভারের ক্রিকেটে দলের নেতৃত্ব ছাড়ছেন এই ডানহাতি ব্যাটসম্যান।  নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আজ সকালে এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে নিশ্চিত করেছে।

নিউজিল্যান্ডের নতুন কেন্দ্রীয় চুক্তিতে কেন থাকছেন না সেই কারণ উইলিয়ামসন নিজেই জানিয়েছেন। মূলত নিউজিল্যান্ডের গ্রীষ্মকালীন সিরিজগুলো চলাকালীন ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে চান তিনি, পরিবারকে সময় দেওয়াকেও কারণ হিসেবে দেখিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। 

এনজেডসির এক বিজ্ঞপ্তিতে কিউই এই তারকা ব্যাটসম্যান বলেন, 'দলকে সব সংস্করণে এগিয়ে নিতে আমি সব সময়ই আগ্রহী। দলের হয়ে অবদান রাখতে চাই। তবে নিউজিল্যান্ডের গ্রীষ্মে বাইরের সুযোগগুলো আমি লুফে নিতে চাই। কেন্দ্রীয় চুক্তি তাই গ্রহণ করতে পারছি না'

তবে কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও দেশের হয়ে যে একেবারেই খেলবেন না উইলিয়ামসন, তা কিন্তু নয়। বরং যখনই কিউইদের ডাক পাবেন তখনই তিনি প্রস্তুত থাকবেন বলে জানিয়েছেন, 'নিউজিল্যান্ডের হয়ে খেলা আমার কাছে অনেক বড় পাওয়া। দলের জন্য অফুরন্ত দেওয়ার ইচ্ছা রয়েছে। যা-ই হোক, ক্রিকেটের বাইরে আমার জীবন অনেক পরিবর্তন হয়েছে। পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই এবং তাদের নিয়ে দেশ অথবা দেশের বাইরে অভিজ্ঞতা নেওয়া খুব গুরুত্বপূর্ণ মনে করছি।'

আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কা ও পাকিস্তান দল সাদা বলের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করবে। আর এই সময়ে বিশ্বব্যাপী একসঙ্গে অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ চলবে। কেন্দ্রীয় চুক্তিতে না থাকার কারণে উইলিয়ামসন নিউজিল্যান্ডের হয়ে সিরিজ খেলতে বাধ্য নন। যে কারণে ফ্র‍্যাঞ্চাইজি লিগ গুলোতে খেলতে কোনো অনাপত্তিপত্রও নিতে হবে না তাকে। 

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি লিগ, সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, বাংলাদেশের বিপিএল—এসব টুর্নামেন্ট হবে কাছাকাছি সময়ে। নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশও একই সময়ে হওয়ার কথা। এনজেডসির চুক্তিতে থাকা ক্রিকেটারদের জাতীয় দলের হয়ে খেলার পাশাপাশি সুপার স্ম্যাশ টুর্নামেন্টেও থাকতে হবে। উইলিয়ামসন যেহেতু চুক্তিতে থাকছেন না, সেক্ষেত্রে সে সময়ে অন্য লিগগুলোয় খেলতে তার কোনো বাধা থাকছে না।

Related Topics

টপ নিউজ

কেন উইলিয়ামসন / নিউজিল্যান্ড ক্রিকেট দল / কেন্দ্রীয় চুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল
  • কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
    আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

Related News

  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ
  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • কেন্দ্রীয় চুক্তি চূড়ান্ত, বেড়েছে ক্রিকেটারদের বেতন-ম্যাচ ফি
  • চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়

Most Read

1
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

2
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল

4
কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ

5
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net