Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
এই শহরগুলো এখন এত ব্যয়বহুল যে ব্যয় নির্বাহ করা প্রায় ‘অসাধ্য’ হয়ে পড়েছে!

আন্তর্জাতিক

সিএনএন
17 June, 2024, 06:25 pm
Last modified: 19 June, 2024, 02:43 pm

Related News

  • খার্গ দ্বীপ দখল: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জয়ের চাবিকাঠি নাকি বড় ঝুঁকি?
  • ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • হরমুজ: শুধু জ্বালানি নয়, বিশ্বের ১০ কোটি মানুষের খাদ্য সরবরাহেরও প্রধান পথ
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য

এই শহরগুলো এখন এত ব্যয়বহুল যে ব্যয় নির্বাহ করা প্রায় ‘অসাধ্য’ হয়ে পড়েছে!

বাড়ি কেনার জন্য সবচেয়ে ব্যয়বহুল শীর্ষ ১০ শহরের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান হোসে, লস অ্যাঞ্জেলস, স্যান ফ্রান্সিসকো ও স্যান ডিয়েগো শহর।
সিএনএন
17 June, 2024, 06:25 pm
Last modified: 19 June, 2024, 02:43 pm
অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের একটি দৃশ্য। ছবি: এএফপি/গেটি ইমেজেস/ফাইল ছবি

কেবল যুক্তরাষ্ট্রেই নয়, বিশ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশেই একটি বাড়ি কেনা 'অসম্ভব রকমের অসাধ্য' ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি একটি প্রতিবেদনে প্রধান প্রধান ব্যয়বহুল কিছু শহরের কথা তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনটির একটি অংশে বাড়ি কেনার খরচ বাড়ার কিছু কারণ তুলে ধরা হয়েছে। যেমন- করোনা মহামারীর কারণে খোলামেলা জায়গা রয়েছে এমন বাড়িগুলোর প্রতি ক্রেতাদের চাহিদা বাড়া, নগরায়ণ সীমিত করার লক্ষ্যে জমি ব্যবহারের নীতি, হাউসিং মার্কেটে প্রচুর বিনিয়োগ ইত্যাদি।

ডেমোগ্রাফিক ইন্টারন্যাশনাল হাউসিং অ্যাফোর্ডেবিলিটি রিপোর্ট অনুযায়ী- বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ১০টি শহরের ৫টিই যুক্তরাষ্ট্রের ওয়েস্ট কোস্ট ও হাওয়াইতে অবস্থিত।

বাড়ি কেনার জন্য সবচেয়ে ব্যয়বহুল শীর্ষ ১০ শহরের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান হোসে, লস অ্যাঞ্জেলস, স্যান ফ্রান্সিসকো ও স্যান ডিয়েগো শহর।

৮টি দেশের ৯৪টি প্রধান বাজারের ওপর করা সমীক্ষা অনুযায়ী, এ তালিকায় হাওয়াইয়ের রাজধানী হনুলুলুর রয়েছে ৬ নম্বরে।

যুক্তরাষ্ট্রের এসব শহরের মতো অস্ট্রেলিয়াতেও কিছু শহর রয়েছে, যেখানে বাড়ির কেনার খরচ বহন করা 'অসম্ভব রকমের অসাধ্য' হয়ে উঠেছে। যেমন- সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেড।

এ তালিকায় শীর্ষে রয়েছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং। এশিয়ার এই ফাইনেন্সিয়াল হাব ছোট ছোট অ্যাপার্টমেন্ট ও অতি উচ্চ ভাড়ার জন্য সুপরিচিত।

জরিপের তথ্যমতে, হংকংয়ে বাড়ির মালিকানার হার মাত্র ৫১ শতাংশ। যেখানে সিঙ্গাপুরে এ হার ৮৯ শতাংশ।

হংকং বিশ্বের মধ্যে অন্যতম ব্যয়বহুল শহর হলেও সম্ভাব্য বাড়ি ক্রেতারা এটা জেনে উৎসাহিত হতে পারেন যে এখন আর হংকংয়ে বাড়ি কেনা আগের মতো অসাধ্য বিষয় নয়। কারণ ২০২০ সালে করোনা মহামারীর সময় হংকংয়ে বাড়ির দাম অনেক নেমে যায়। 

কেন এত দাম?

করোনা মহামারীর সময় লোকেদের মধ্যে বাড়িতে বসেই কাজ করার প্রবণতা বাড়ে। আর ঘরে বসে কাজ করার এই সুবিধার কারণে নগরের বাইরে কোলাহলমুক্ত ও খোলামেলা জায়গা রয়েছে এমন বাড়িগুলোর প্রতি মানুষের চাহিদা বেড়ে যায়। এছাড়াও দাম বৃদ্ধির আরেকটি কারণ হলো জমি ব্যবহারের নীতি, যা মূলত নগরায়ণের বিস্তৃতি কমানোর জন্য প্রণয়ন করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জমি ব্যবহারের নীতির কারণে জমির চাহিদা বেড়েছে। চাহিদা বাড়ায় বেড়েছে জমির দামও।

এছাড়াও বাজারে প্রচুর বিনিয়োগের ফলে আরেক ধাপ দাম বেড়েছে।

শীর্ষ ১০ 'অসম্ভব রকমের ব্যয়বহুল' শহর
১. হংকং
২. সিডনি
৩. ভ্যাঙ্কুভার 
৪. সান হোসে
৫. লস অ্যাঞ্জেলস
৬. হনুলুলু
৭. মেলবোর্ন
৮. সান ফ্রান্সিসকো/অ্যাডিলেড
৯. সান ডিয়াগো
১০. টরন্টো

অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

বাড়ি / খরচ / যুক্তরাষ্ট্র / করোনা / ব্যয়বহুল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • খার্গ দ্বীপ দখল: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জয়ের চাবিকাঠি নাকি বড় ঝুঁকি?
  • ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • হরমুজ: শুধু জ্বালানি নয়, বিশ্বের ১০ কোটি মানুষের খাদ্য সরবরাহেরও প্রধান পথ
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net