Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
ব্রাজিলের এতো বাজে দল কখনও দেখেননি রোনালদিনহো

খেলা

টিবিএস ডেস্ক
16 June, 2024, 06:10 pm
Last modified: 19 June, 2024, 04:42 pm

Related News

  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 
  • নেইমারের ফেরার জন্য সবাইকে ধৈর্য ধরতে বললেন ব্রাজিল কোচ
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার কলম্বিয়ার ফুটবলপ্রধান ও তার ছেলে
  • কোপা জিতে শিরোপা রেকর্ডের চূড়ায় মেসি

ব্রাজিলের এতো বাজে দল কখনও দেখেননি রোনালদিনহো

‘এবারের কোপা আমেরিকায় ব্রাজিলের খেলা আমি দেখব না, কোনো জয়ও উদযাপন করবো না। অন্য কারও ব্রাজিলের খেলা দেখা উচিত নয়।’
টিবিএস ডেস্ক
16 June, 2024, 06:10 pm
Last modified: 19 June, 2024, 04:42 pm

আগামী ২১ জুন যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে কোপা আমেরিকার। লাতিন অঞ্চলের সবচেয়ে জমজমাট এই আসরের জন্য অংশগ্রহণকারী সব দলই স্কোয়াড ঘোষণা করেছে। ঘোষণার পর ব্রাজিলের স্কোয়াড নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। নেইমার-কাসেমিরোহীন দলটির সামর্থ্য নিয়ে অনেকেরই সংশয়। রোনালদিনহো অবশ্য দলটি নিয়ে রীতিমতো হতাশ। কিংবদন্তি এই ফুটবলার জানিয়েছেন, ব্রাজিলের এতো বাজে দল তিনি আগে কখনও দেখেননি তিনি।

দলটি নিয়ে রোনালদিনহো এতোটাই হতাশ যে, এবারের কোপা আমেরিকায় ব্রাজিলের খেলা দেখবেন না তিনি। এমনকি কারোরই ব্রাজিলের খেলা দেখা উচিত নয় বলে মনে করেন তিনি। দেশের জার্সির জন্য বর্তমান ব্রাজিলের ফুটবলারদের মধ্যে কোনো টান দেখতে পান না রোনালদিনহো। 

ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা এই ফুটবলার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, 'আমার দেখা সাম্প্রতিককালে সবচেয়ে খারাপ ব্রাজিল দল এটাই। এতো খারাপ ফুটবল এর আগে আমি দেখিনি। এবারের কোপা আমেরিকায় ব্রাজিলের খেলা আমি দেখব না, কোনো জয়ও উদযাপন করবো না। অন্য কারও ব্রাজিলের খেলা দেখা উচিত নয়।'

'আমার দুঃখ হচ্ছে এটা ভেবে যে, এই দলের কারোরই এই জার্সির প্রতি কোনও আবেগ নেই। ব্রাজিলের জার্সি মানেই একটা আলাদা আবেগ, জিদ কাজ করতো। কিন্তু এই মুহূর্তে দলের অধিকাংশ খেলোয়াড়ই গড়পড়তা মানের। যা ব্রাজিল ফুটবলের জন্য অত্যন্ত খারাপ দিক।' যোগ করেন তিনি। 

এবারের কোপা আমেরিকায় 'ডি' গ্রুপে আছে ব্রাজিল। গ্রুপের বাকি তিন দল হচ্ছে কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা। ২৫ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে সেলেসাওরা। ২৯ জুন প্যারাগুয়ের বিপক্ষে লড়বে ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩ জুলাই কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

Related Topics

টপ নিউজ

রোনালদিনহো / ব্রাজিল ফুটবল দল / কোপা আমেরিকা ২০২৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
    ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

Related News

  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 
  • নেইমারের ফেরার জন্য সবাইকে ধৈর্য ধরতে বললেন ব্রাজিল কোচ
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার কলম্বিয়ার ফুটবলপ্রধান ও তার ছেলে
  • কোপা জিতে শিরোপা রেকর্ডের চূড়ায় মেসি

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

4
সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
আন্তর্জাতিক

ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা

5
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

6
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net