Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
জাল সার্টিফিকেশনের টাইটানিয়াম ধাতুর যন্ত্রাংশ কিনেছিল বোয়িং ও এয়ারবাস

আন্তর্জাতিক

ফিনান্সিয়াল টাইমস
17 June, 2024, 09:40 am
Last modified: 17 June, 2024, 09:42 am

Related News

  • ২০০৯ সালের বিমান দুর্ঘটনা: অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে এয়ার ফ্রান্স ও এয়ারবাসকে দোষী সাব্যস্ত 
  • বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর
  • বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি সই বৃহস্পতিবার
  • ৫,০০০ স্মার্ট বোমা সরবরাহে ইসরায়েলের সঙ্গে ২৮৯ মিলিয়ন ডলারের চুক্তি করল বোয়িং

জাল সার্টিফিকেশনের টাইটানিয়াম ধাতুর যন্ত্রাংশ কিনেছিল বোয়িং ও এয়ারবাস

বোয়িং নিজেদের সরবরাহ করা প্লেন থেকে ত্রুটিপূর্ণ টাইটানিয়াম যন্ত্রাংশ সরিয়ে ফেলবে বলে জানিয়েছে।
ফিনান্সিয়াল টাইমস
17 June, 2024, 09:40 am
Last modified: 17 June, 2024, 09:42 am
ছবি: রয়টার্স

বিমান নির্মাণকারী সংস্থা বোয়িং এবং এয়ারবাস তাদের জেট বিমানে জাল সার্টিফিকেশনের টাইটানিয়াম ধাতু ব্যবহার করেছে বলে শুক্রবার (১৪ জুন) স্বীকার করেছে।

কিন্তু সংস্থা দুটির যেসব বিমান বর্তমানে বিভিন্ন ফ্লাইটে ব্যবহার করা হচ্ছে, সেগুলোর টাইটানিয়ামের সার্টিফিকেশনে কোন ত্রুটি নেই বলে আশ্বস্ত করা হয়েছে।

সংস্থাগুলো স্পিরিট অ্যারোসিস্টেমস থেকে ফিউজেলেজ এবং উইংস (বিমানের ডানা) কিনেছে। কানসাস ভিত্তিক সরবরাহকারী প্রতিষ্ঠানটির সাম্প্রতিক সময় সরবরাহ করা আর কিছু যন্ত্রাংশে ত্রুটি পাওয়া গেছে।

চীন থেকে আগত টাইটানিয়াম ধাতুর সার্টিফিকেশন জাল ছিল যা বোয়িং এবং এয়ারবাস স্পিরিট অ্যারোসিস্টেমস থেকে কিনে তাদের বিমানে ব্যবহার করেছে।

মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বিমান শিল্প ইতোমধ্যেই উৎপাদন সরঞ্জাম আমদানি করতে নির্ধারিত সময়ের থেকে অতিরিক্ত সময় ব্যয় করে। নতুন করে বোয়িং এবং এয়ারবাসের মত নামি সংস্থার ব্যবহৃত টাইটানিয়াম ধাতুর সার্টিফিকেশন জাল থাকা শিল্পটির জন্য আরেকটি বড় ধাক্কা।

টাইটানিয়াম বিমানের গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি। বিমানের ল্যান্ডিং গিয়ারসহ জরুরি যন্ত্রাংশ তৈরিতে এটি ব্যবহৃত হয়। নিউ ইয়র্ক টাইমস এর তথ্য, চীন থেকে জাল সার্টিফিকেটের টাইটানিয়াম ২০১৯ সালে সরবরাহ করা হয়েছিল।

জানুয়ারিতে বোয়িং এর একটি বিমানের দরজার প্যানেল ভেঙে যাওয়ার পরে বোয়িং এবং স্পিরিট অ্যারোসিস্টেম এর বিরুদ্ধে তদন্ত করছে নিয়ন্ত্রক সংস্থা। ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এর প্রশাসক মাইক হুইটেকার বলেছেন, স্পিরিট অ্যারোসিস্টেম এর সাথে বোয়িংয়ের ভালো সমঝোতা ছিল। একটি অডিট থেকে জানা গেছে, উভয় সংস্থাই উৎপাদন এবং যন্ত্রাংশের মান নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।

মার্কিন সিনেটর চাক দরজার প্যানেল ভেঙে যাওয়ার বিষয়ে বোয়িং এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এর গাফিলতি আছে কিনা তা তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

বোয়িং নিজেদের সরবরাহ করা প্লেন থেকে ত্রুটিপূর্ণ টাইটানিয়াম যন্ত্রাংশ সরিয়ে ফেলবে বলে জানিয়েছে। কিন্তু বর্তমানে সংস্থাটি সরবরাহ বন্ধ করেনি।

স্পিরিট অ্যারোসিস্টেম বোয়িং এবং এয়ারবাসের যন্ত্রাংশ তৈরি করে। এয়ারবাস পরীক্ষার পর এটির এ২২০ বিমানের নিরাপত্তা নিশ্চিত করেছে।

সার্টিফিকেশন জাল থাকার বিষয়ে এবং এর প্রভাব কতখানি তা এফএএ তদন্ত করে দেখছে যেটিকে বোয়িং স্বাগত জানিয়েছে।

বোয়িং জানিয়েছে, এর বেশিরভাগ টাইটানিয়াম যন্ত্রাংশের সার্টিফিকেশনে কোনো ত্রুটি নেই।

অনুবাদ: তাসবিবুল গনি নিলয়

Related Topics

টপ নিউজ

বোয়িং / এয়ারবাস / জাল / টাইটানিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • ২০০৯ সালের বিমান দুর্ঘটনা: অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে এয়ার ফ্রান্স ও এয়ারবাসকে দোষী সাব্যস্ত 
  • বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর
  • বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি সই বৃহস্পতিবার
  • ৫,০০০ স্মার্ট বোমা সরবরাহে ইসরায়েলের সঙ্গে ২৮৯ মিলিয়ন ডলারের চুক্তি করল বোয়িং

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net