Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
রাশিয়ান নৌবহর হাভানায় ভেড়ার একদিন পর মার্কিন সাবমেরিন গুয়ানতানামো বেতে

আন্তর্জাতিক

সিএনএন
15 June, 2024, 03:20 pm
Last modified: 15 June, 2024, 03:39 pm

Related News

  • কিউবার পতন আসন্ন, সিএনএন-কে ট্রাম্প: 'আমি মার্কোকে সেখানে পাঠাবো'
  • ইরান অভিযানের পর এবার সংকটগ্রস্ত কিউবার দিকে নজর ট্রাম্পের
  • প্রয়োজন হলে মধ্যপ্রাচ্যে জাহাজ সুরক্ষায় সামরিক এসকর্ট দেবে মার্কিন নৌবাহিনী: ট্রাম্প
  • কিউবার ‘শান্তিপূর্ণ দখল’ নেওয়ার সম্ভাবনার কথা জানালেন ট্রাম্প
  • ‘আমরা কী করব, তা বাইরের কেউ ঠিক করে দিতে পারে না’: ট্রাম্পের চুক্তির প্রস্তাব নিয়ে কিউবার প্রেসিডেন্ট

রাশিয়ান নৌবহর হাভানায় ভেড়ার একদিন পর মার্কিন সাবমেরিন গুয়ানতানামো বেতে

মার্কিন সাউদার্ন কমান্ড এক বিবৃতিতে বলেছে, ‘দ্রুত হামলা চালাতে সক্ষম সাবমেরিন ইউএসএস হেলেনা নিয়মিত বন্দর পরিদর্শনের অংশ হিসেবেই কিউবার গুয়ানতানামো বেতে অবস্থান করছে।’ 
সিএনএন
15 June, 2024, 03:20 pm
Last modified: 15 June, 2024, 03:39 pm
ছবি: রয়টার্স

মিত্র কিউবার সঙ্গে মহড়ার জন্য রুশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ হাভানায় নোঙর করার একদিন পরই কিউবার গুয়ানতানামো বেতে ভিড়েছে মার্কিন নৌবাহিনীর নিউক্লিয়ার ফাস্ট অ্যাটাক সাবমেরিন (পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজ) ইউএসএস হেলেনা। 

মার্কিন সাউদার্ন কমান্ড এক বিবৃতিতে বলেছে, 'দ্রুত হামলা চালাতে সক্ষম সাবমেরিন ইউএসএস হেলেনা নিয়মিত বন্দর পরিদর্শনের অংশ হিসেবেই কিউবার গুয়ানতানামো বেতে অবস্থান করছে।' 

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অ্যাডমিরাল গোরশকভ ফ্রিগেট এবং পারমাণবিক শক্তিচালিত রাশিয়ান সাবমেরিন 'কাজান' আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্র অস্ত্রের প্রশিক্ষণ শেষে বুধবার (১২ জুন) হাভানা বন্দরে পৌঁছেছে।

পেন্টাগনের ভাষ্যে, ফ্লোরিডা উপকূল থেকে ৯০ মাইল দূরে অবস্থিত রাশিয়ান নৌ বহরের উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি নয়। রাশিয়ান বহর যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে দক্ষিণে যাচ্ছিল তখন মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার জাহাজের পাশাপাশি সাবমেরিন শিকারি পি-৮ বিমানগুলো তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেছে।

পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং আশ্বস্ত করে বলেছেন, 'আমরা রাশিয়ার ওপর নজর রাখছি। এটা কোনো আশ্চর্যের ও বড় বিষয় নয়। আমরা এর আগেও তাদের এ ধরনের নিয়মমাফিক নৌ মহড়া দিতে দেখেছি।' 

তিনি আরও বলেন, 'আমরা সবসময় মার্কিন জলসীমার কাছাকাছি আসা যেকোনো বিদেশি জাহাজের ওপর নজরদারি করেছি। আমরা রাশিয়ান বহরটিকেও গুরুত্বের সঙ্গে নিচ্ছি, তবে এসব মহড়া যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি সৃষ্টি করে না।' 

নরফোক-ভিত্তিক ইউএসএস হেলেনা একটি লস অ্যাঞ্জেলেস-শ্রেণীর, দ্রুত-আক্রমণ চালাতে সক্ষম পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। ১৯৮০ এর দশকে সাবমেরিনটি প্রথম কমিশন পায়। হামলার পাশাপাশি নজরদারিতে চালাতে সক্ষম এই ডুবোজাহাজটি। 

লস অ্যাঞ্জেলেস শ্রেণির আরেকটি ফাস্ট অ্যাটাক সাবমেরিন ইউএসএস পাসাডেনা গত জুলাইয়ে গুয়ান্তানামো উপসাগরে থামার পর কিউবা সরকারের ক্ষোভের মুখে পড়ে। পেন্টাগন জানায়, গত বছর মার্কিন সাবমেরিনের গুয়ানতানামো উপসাগরে ভিড়ানোর প্রতিক্রিয়া জানাতেই এবার রুশ সাবমেরিন তাদের সাবমেরিনের প্রদর্শন করেছে। 

Related Topics

টপ নিউজ

পারমাণবিক সাবমেরিন / কিউবা / মার্কিন নৌবাহিনী / রাশিয়ার নৌবাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • কিউবার পতন আসন্ন, সিএনএন-কে ট্রাম্প: 'আমি মার্কোকে সেখানে পাঠাবো'
  • ইরান অভিযানের পর এবার সংকটগ্রস্ত কিউবার দিকে নজর ট্রাম্পের
  • প্রয়োজন হলে মধ্যপ্রাচ্যে জাহাজ সুরক্ষায় সামরিক এসকর্ট দেবে মার্কিন নৌবাহিনী: ট্রাম্প
  • কিউবার ‘শান্তিপূর্ণ দখল’ নেওয়ার সম্ভাবনার কথা জানালেন ট্রাম্প
  • ‘আমরা কী করব, তা বাইরের কেউ ঠিক করে দিতে পারে না’: ট্রাম্পের চুক্তির প্রস্তাব নিয়ে কিউবার প্রেসিডেন্ট

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net