Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
৯৫ ডিগ্রি তাপপ্রবাহ: ফ্লাইট বিলম্ব, গায়ের কাপড় খুলে ফেলার পরও গরমে অজ্ঞান হয়ে যান যাত্রীরা

আন্তর্জাতিক

বিজনেস ইনসাইডার
13 June, 2024, 12:35 pm
Last modified: 13 June, 2024, 12:37 pm

Related News

  • মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল
  • স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে কাল ফিরছে বিমানের ফ্লাইট
  • স্থগিত হওয়া মধ্যপ্রাচ্যের ফ্লাইটে রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান
  • স্থগিত হওয়া ফ্লাইটের রিশিডিউল করে যাত্রীদের যাতায়াতে পর্যাপ্ত সময় দেওয়া হবে: বিমান প্রতিমন্ত্রী
  • দোহা, দুবাই ও আবুধাবি বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক  

৯৫ ডিগ্রি তাপপ্রবাহ: ফ্লাইট বিলম্ব, গায়ের কাপড় খুলে ফেলার পরও গরমে অজ্ঞান হয়ে যান যাত্রীরা

কাতার এয়ারওয়েজ এর ফ্লাইট-২০৪ নামে একটি প্লেনের যাত্রীরা ফ্লাইট বিলম্বের কারণে তিন ঘণ্টার ওপর বিমানবন্দরে অবস্থান করার সময় এর শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি দেখা দেয়। ফলে তীব্র গরমে অস্বস্তির মধ্যে পরে যান যাত্রীরা, কেউ কেউ গরমের জন্য অজ্ঞান হয়েও পরেছেন।
বিজনেস ইনসাইডার
13 June, 2024, 12:35 pm
Last modified: 13 June, 2024, 12:37 pm
এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি বোয়িং ৭৭৭। ছবি: নিকোলাস ইকোনোমো

গ্রিসের এথেন্সে চলছে তাপদাহ, তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৯৫ ডিগ্রি ফারেনহাইট (৩৫ ডিগ্রি সেলসিয়াস)। এর মধ্যেই সোমবার (১০ জুন) কাতার এয়ারওয়েজ এর ফ্লাইট-২০৪ নামে একটি প্লেনের যাত্রীরা ফ্লাইট বিলম্বের কারণে তিন ঘণ্টার ওপর এথেন্সের বিমানবন্দরে আটকা পড়েছিল।

বোয়িং ৭৭৭ মডেলের ঐ প্লেনটি বিমানবন্দরে অবস্থান করার সময় এর শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি দেখা দেয়। ফলে তীব্র গরমে অস্বস্তির মধ্যে পরে যান যাত্রীরা, কেউ কেউ গরমের জন্য অজ্ঞান হয়েও পরেছেন। প্লেনটিতে মুয়ে থাই প্রতিযোগিতা থেকে ফিরে আসা ক্রীড়াবিদসহ অন্যান্য যাত্রীরা তিন ঘণ্টা ধরে তাপের সাথে লড়াই করেন।

প্লেনে থাকা থাই পত্রিকা ম্যাটিচনের একজন প্রতিবেদক এবং একজন স্পোর্টস থেরাপিস্ট যাত্রীদের ঘামতে থাকার এবং নিজেদের ঠান্ডা করার চেষ্টার ভিডিও শেয়ার করেছেন।

ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানে প্রকাশিত ছবিতে দেখা গেছে একজন যাত্রী গরম থেকে বাঁচার জন্য নিজের শার্ট খুলে ফেলেছেন।

ফ্লাইটত্রেডার২৪ এর তথ্যমতে, তিন ঘণ্টা পর যাত্রীদের প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়। মঙ্গলবার (১১ জুন) সকালে ফ্লাইটটি ১৬ ঘণ্টা দেরিতে অবশেষে দোহায় অবতরণ করে।

এথেন্সে তাপপ্রবাহের কারণে স্কুল-কলেজ বন্ধ হয়ে গেছে। তাপমাত্রা ১০২ ডিগ্রি ফারেনহাইট-এ (৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি) পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোমবারের ঘটনাটি কীভাবে জলবায়ু সংকট ও তাপমাত্রা বৃদ্ধি বিমান সংস্থা এবং যাত্রীদের জন্য সমস্যা তৈরি করতে পারে তার একটি বড় উদাহরণ।

কাতার এয়ারওয়েজ প্রযুক্তিগত (টেকনিক্যাল) সমস্যার কারণে ১০ জুনের এথেন্স থেকে দোহাগামী ফ্লাইট বিলম্বের জন্য ক্ষমা চেয়েছে।

কাতার এয়ারওয়েজের একজন এয়ারলাইন মুখপাত্র বিজনেস ইনসাইডারকে জানিয়েছেন,যাত্রীদের বিমান থেকে নামানোর পর কাতারের কর্মীরা তাদের সাহায্য করেছিল। দোহাতে যাত্রীদের পূর্ণ সহায়তা প্রদান করা হয়েছে।

ঐ মুখপাত্র বলেন, "আমরা সবসময় আমাদের যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দিই এবং এই ব্যাঘাতের কারণে ক্ষতিগ্রস্ত প্রত্যেক যাত্রীর কাছে ক্ষমা চেয়েছি।"

তিনি বলেন, কাতার এয়ারওয়েজ এর নীতির সাথে সামঞ্জস্য রেখে যাত্রীদের তাদের ক্ষতিপূরণ চাওয়ার অধিকার সম্পর্কেও জানানো হয়েছে।

অনুবাদ: তাসবিবুল গনি নিলয়

Related Topics

টপ নিউজ

তাপপ্রবাহ / ফ্লাইট / এথেন্স / অজ্ঞান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল
  • স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে কাল ফিরছে বিমানের ফ্লাইট
  • স্থগিত হওয়া মধ্যপ্রাচ্যের ফ্লাইটে রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান
  • স্থগিত হওয়া ফ্লাইটের রিশিডিউল করে যাত্রীদের যাতায়াতে পর্যাপ্ত সময় দেওয়া হবে: বিমান প্রতিমন্ত্রী
  • দোহা, দুবাই ও আবুধাবি বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক  

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net