Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
বাংলাদেশিদের জন্য কয়েক ক্যাটাগরির ভিসা নিষেধাজ্ঞা শিথিল করল ওমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 June, 2024, 05:45 pm
Last modified: 20 June, 2024, 01:19 pm

Related News

  • হরমুজ নিয়ে মার্কিন চাপ উপেক্ষা করেই ইরানের সাথে সম্পর্ক রাখছে ওমান
  • ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে নিরপেক্ষ ওমানকে চাপ দিচ্ছে ক্ষুব্ধ আমেরিকা
  • হরমুজ প্রণালি থেকে টোল আদায়ে ইরানের সঙ্গে জোট বাঁধলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
  • হরমুজে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের ব্যবস্থা নিয়ে আলোচনা করছে ইরান ও ওমান
  • বিশেষ ফ্লাইটে দেশে এলো ওমানে নিহত ৪ ভাইয়ের মরদেহ; রাঙ্গুনিয়ায় দাফন সম্পন্ন

বাংলাদেশিদের জন্য কয়েক ক্যাটাগরির ভিসা নিষেধাজ্ঞা শিথিল করল ওমান

ওমান দূতাবাস বলেছে, বাংলাদেশ ও ওমান কর্তৃপক্ষ যত তাড়াতাড়ি সম্ভব ভিসা নিষেধাজ্ঞা ওঠাতে কাজ করছে এবং এ লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
12 June, 2024, 05:45 pm
Last modified: 20 June, 2024, 01:19 pm
প্রতীকী ছবি: ফ্রিপিক

গত অক্টোবরে বাংলাদেশিদের বিরুদ্ধে চালু করা ভিসা নিষেধাজ্ঞার কিছু অংশ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার।

বুধবার (১২ জুন) বাংলাদেশে ওমানের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, '...গত বছরের অক্টোবরে জারি করা ভিসা নিষেধাজ্ঞা থেকে কিছু শ্রেণির বাংলাদেশি নাগরিকদের অব্যাহতি দেওয়ার জন্য ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্প্রতি একটি সিদ্ধান্ত নিয়েছে।'

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'শিথিল হওয়া বিভাগগুলো হলো: পারিবারিক ভিসা, জিসিসিভুক্ত [গালফ কো-অপারেশন কাউন্সিল] দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশের নাগরিকদের জন্য ভ্রমণ (ভিজিটেশন) ভিসা, চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী, সমস্ত ধরনের অফিসিয়াল ভিসা এবং উচ্চ আয়ের পর্যটক।'

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকায় ওমান দূতাবাস উল্লিখিত বিভাগসমূহের আবেদনকারীদের কাছ থেকে সমস্ত আবেদন গ্রহণ ও প্রক্রিয়া করবে এবং ভিসা ইস্যু করার জন্য রয়্যাল ওমান পুলিশের (আরওপি) সঙ্গে যথাযথভাবে সমন্বয় করবে।

'অনুরোধকৃত ভিসার জন্য আবেদনকারীর যোগ্যতা যাচাই করতে সমস্ত আবেদনপত্র যথাযথভাবে প্রত্যয়িত কাগজপত্রসহ জমা দিতে হবে। প্রতিটি আবেদনের বিবরণের ওপর নির্ভর করে আবেদনের প্রক্রিয়াকরণে এক থেকে চার সপ্তাহ সময় লাগবে।'

ওমান দূতাবাস বলেছে, বাংলাদেশ ও ওমান কর্তৃপক্ষ যত তাড়াতাড়ি সম্ভব ভিসা নিষেধাজ্ঞা ওঠাতে কাজ করছে এবং এ লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার সিদ্ধান্ত সম্পূর্ণরূপে অরাজনৈতিক উল্লেখ করে দূতাবাস বলেছে, ওমানের বিদেশি শ্রম বাজারের নিয়মিত এবং চলমান পর্যালোচনা প্রক্রিয়া-সম্পর্কিত প্রযুক্তিগত কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ওমান / ওমান / ভিসা নিষেধাজ্ঞা / নীতি শিথিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • হরমুজ নিয়ে মার্কিন চাপ উপেক্ষা করেই ইরানের সাথে সম্পর্ক রাখছে ওমান
  • ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে নিরপেক্ষ ওমানকে চাপ দিচ্ছে ক্ষুব্ধ আমেরিকা
  • হরমুজ প্রণালি থেকে টোল আদায়ে ইরানের সঙ্গে জোট বাঁধলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
  • হরমুজে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের ব্যবস্থা নিয়ে আলোচনা করছে ইরান ও ওমান
  • বিশেষ ফ্লাইটে দেশে এলো ওমানে নিহত ৪ ভাইয়ের মরদেহ; রাঙ্গুনিয়ায় দাফন সম্পন্ন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net