Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
জুয়েলারি শিল্পের জন্য দেওয়া প্রস্তবের একটিও নেই প্রস্তাবিত বাজেটে: বাজুস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 June, 2024, 02:55 pm
Last modified: 10 June, 2024, 02:59 pm

Related News

  • ২ হাজার ৪০৩ টাকা বেড়ে নতুন দরে বিক্রি হচ্ছে স্বর্ণ
  • প্রথমবারের মতো দুই লাখ টাকা ছাড়াল স্বর্ণের ভরি
  • ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার ও বাজুসের দোলনের পরিবারসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • সোনার দাম ভরিতে ১,৫৭৫ টাকা কমল
  • প্রস্তাবিত বাজেট প্রাক্কলনের সাথে সঙ্গতিপূর্ণ, কিন্তু প্রত্যাশার চেয়ে কম: সিপিডি’র মোস্তাফিজুর

জুয়েলারি শিল্পের জন্য দেওয়া প্রস্তবের একটিও নেই প্রস্তাবিত বাজেটে: বাজুস

টিবিএস রিপোর্ট
10 June, 2024, 02:55 pm
Last modified: 10 June, 2024, 02:59 pm

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) দেশের জুয়েলারি শিল্পে চোরাচালান বন্ধ এবং বিনিয়োগ আকৃষ্ট করতে প্রাক-বাজেট আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) যে ১৫টি প্রস্তাব দিয়েছিল, তার একটিও ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় নেই বলে জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠনটি। 

রোববার (৯ জুন) রাজধানীর পান্থপথের বসুন্ধরা শপিংমলে বাজুস কার্যালয় প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে জানায়, জুয়েলারি শিল্পে যখন নতুন নতুন শিল্প-কারখানা গড়ে ওঠায় উৎসাহ দেওয়ার কথা— তখন এনবিআর নীতি সহায়তা নিয়ে এগিয়ে আসছে না।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ট্যারিফ অ্যান্ড ট্যাক্সেশনের চেয়ারম্যান ও কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন। এ সময় বাজুসের মুখপাত্র ডা. দিলীপ কুমার রায়, উপদেষ্টা রুহুল আমিন রাসেলসহ উপস্থিত ছিলেন আরও অনেকে।

আনোয়ার হোসেন বলেন, "বাজুসের পক্ষ থেকে আমরা অর্থমন্ত্রীর কাছে বাজেট প্রস্তাবনা দিয়েছিলাম। গত কয়েকটি বছরের প্রাক বাজেট বৈঠকে এনবিআর চেয়ারম্যান বাজুসের দাবি পূরণের অঙ্গিকার করলেও, বাস্তবে জুয়েলারি ব্যবসায়ীদের সঙ্গে ছলচাতুরির আশ্রয় নিচ্ছেন। জুয়েলারি শিল্পে যখন নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হচ্ছে, তখন এনবিআর নীতি সহায়তা নিয়ে এগিয়ে আসছে না।"

তিনি বলেন, "উল্টো সারাদেশের জুয়েলারি ব্যবসায়ীদের কাছ থেকে ভ্যাট আদায়ের নামে হয়রানি করা হচ্ছে। ১০ টাকা ভ্যাট আদায়ের আড়ালে ৯০ টাকা ঘুষ নেয় জাতীয় রাজস্ব বোর্ড।" 

বাজুসের দাবি— ব্যাগেজ রুল সংশোধন করার মাধ্যমে সোনার বার ও রূপার বার আনা বন্ধ করতে হবে। ব্যাগেজ রুলের সুবিধা নিয়ে অবাধে সোনার বার বা পিণ্ড বিদেশ থেকে দেশে প্রবেশ করছে। চোরাচালানের মাধ্যমে বিদেশে অর্থ পাচার হয়। ফলে ক্ষতিগ্রস্ত হন স্থানীয় ব্যবসায়ীরা। কিন্তু প্রকৃত অর্থে সোনা চোরাচালান বন্ধে কার্যকর প্রস্তাবিত বাজেটে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি করে বাজুস।

আনোয়ার হোসেন জানান, "বাজেট পাস হওয়ার আগে বাজুসের দাবিগুলো পুনঃবিবেচনায় নেওয়ার অনুরোধ জানানো হয়েছে অর্থমন্ত্রীর কাছে।"

দাবিগুলোর মধ্যে রয়েছে— সোনার অলংকার, রূপা বা রূপার অলংকার বিক্রির ক্ষেত্রে আরোপিত ভ্যাট হার ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা; ইএফডি মেশিন যত দ্রুত সম্ভব সব জুয়েলারি প্রতিষ্ঠানে বিতরণ করা; অপরিশোধিত সোনার ক্ষেত্রে আরোপিত সিডি (কাস্টম ডিউটি) ৫ শতাংশ থেকে কমিয়ে আনা; আংশিক পরিশোধিত সোনার ক্ষেত্রে সিডি ১০ শতাংশের পরিবর্তে আইআরসি ধারী এবং ভ্যাট কমপ্লায়েন্ট শিল্পের জন্য ৫ শতাংশ করা; সোনা পরিশোধনাগার শিল্পের কাঁচামাল হিসেবে সোনার বর্জ্য ব্যবহারের জন্য প্রস্তাবিত শুল্ক হার ৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা; হীরা কাটিং এবং প্রক্রিয়াজাত করণের উদ্দেশ্যে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান দ্বারা আমদানি করা ডায়মন্ডের শুল্ক কমিয়ে আনাসহ আরও বেশ কয়েকটি দাবি জানানো হয়েছে।
 

Related Topics

টপ নিউজ

বাজুস / জুয়েলারি শিল্প / প্রস্তাবিত বাজেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • ২ হাজার ৪০৩ টাকা বেড়ে নতুন দরে বিক্রি হচ্ছে স্বর্ণ
  • প্রথমবারের মতো দুই লাখ টাকা ছাড়াল স্বর্ণের ভরি
  • ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার ও বাজুসের দোলনের পরিবারসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • সোনার দাম ভরিতে ১,৫৭৫ টাকা কমল
  • প্রস্তাবিত বাজেট প্রাক্কলনের সাথে সঙ্গতিপূর্ণ, কিন্তু প্রত্যাশার চেয়ে কম: সিপিডি’র মোস্তাফিজুর

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net