Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
'ভারতে স্বাগতম': দিল্লিজুড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-মোদির ব্যানার

বাংলাদেশ

ইউএনবি
09 June, 2024, 05:15 pm
Last modified: 09 June, 2024, 05:13 pm

Related News

  • ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ একাধিক নেতা আটক
  • কারও কর্মদক্ষতায় সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় রদবদল করতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা
  • শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবে বিভেদ নেই: তারেক রহমান
  • যমুনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শুরু হচ্ছে শরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় 

'ভারতে স্বাগতম': দিল্লিজুড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-মোদির ব্যানার

তাকে স্বাগত জানাতে দিল্লিজুড়ে দেখা যাচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত ব্যানার। এসব ব্যানারে লেখা রয়েছে, ‘ভারতে স্বাগতম’।
ইউএনবি
09 June, 2024, 05:15 pm
Last modified: 09 June, 2024, 05:13 pm
এসব ব্যানারে লেখা রয়েছে, ‘ভারতে স্বাগতম’। ছবি: ইউএনবি

রবিবার (৯ জুন) সন্ধ্যায় টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানে অংশ নিতে শনিবার দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তাকে স্বাগত জানাতে দিল্লিজুড়ে দেখা যাচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত ব্যানার। এসব ব্যানারে লেখা রয়েছে, 'ভারতে স্বাগতম'।

প্রথম 'বিশিষ্ট' অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 'আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদারের এই সফর বাংলাদেশ-ভারতের মধ্যকার ঘনিষ্ঠ ও গভীর বন্ধুত্বের বন্ধনকে আরও জোরদার করবে।'

নয়াদিল্লি সফরকালে রবিবার সন্ধ্যা সোয়া ৭টায় রাষ্ট্রপতি ভবনে শপথ অনুষ্ঠানের পর মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টানা তৃতীয়বারের মতো মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে নেতাদের এই সফর ভারতের 'প্রতিবেশী প্রথম' নীতি এবং ভারত মহাসাগর অঞ্চলে সামুদ্রিক সহযোগিতার ভারতের নীতির 'সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন' (সাগর) প্রতি ভারতের অঙ্গীকারকে তুলে ধরে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি এবং তার মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

প্রতিবেশী দেশ ও ভারত মহাসাগর অঞ্চল থেকে যে বিশিষ্ট অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন- শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজু, সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ কুমার জগন্নাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

শপথ গ্রহণ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া ভোজসভায় যোগ দেবেন তারা।

সোমবার রাত ৮টায় ঢাকার উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে পরপর তিন মেয়াদে- ১৯৫২, ১৯৫৭ ও ১৯৬২ সালের সাধারণ নির্বাচনে জয়ী হন জওহরলাল নেহরু। এবার ৭৩ বছর বয়সী মোদিও পরপর তিন মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠন করতে যাচ্ছেন।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী / শেখ হাসিনা / ভারত / নরেন্দ্র মোদি / শপথ গ্রহণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • ফাইল ছবি: সংগৃহীত
    শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক
  • ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
    ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    ডলারের দাম আবার কেন বাড়ছে?

Related News

  • ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ একাধিক নেতা আটক
  • কারও কর্মদক্ষতায় সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় রদবদল করতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা
  • শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবে বিভেদ নেই: তারেক রহমান
  • যমুনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শুরু হচ্ছে শরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

3
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক

5
ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

6
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম আবার কেন বাড়ছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net