Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
হজের সময় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে চড়া থাকবে, হাজীদের সতর্ক করল সৌদি আরব

আন্তর্জাতিক

ভয়েজ অব আমেরিকা
07 June, 2024, 11:40 am
Last modified: 07 June, 2024, 11:42 am

Related News

  • সৌদি, তুরস্ক, পাকিস্তান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক; মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা
  • লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: ধর্মমন্ত্রী
  • ইরানের বিরুদ্ধে ড্রোন উড়িয়ে বড় ঝুঁকি নিল সৌদি-আমিরাত
  • ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

হজের সময় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে চড়া থাকবে, হাজীদের সতর্ক করল সৌদি আরব

হাজীরা গড়ে ৪৪ ডিগ্রি সেলসিয়াস উচ্চ তাপমাত্রার মুখোমুখি হতে পারে বলে জানিয়েছে সৌদি আরব।
ভয়েজ অব আমেরিকা
07 June, 2024, 11:40 am
Last modified: 07 June, 2024, 11:42 am
ছবি: এপি

এ বছর হজের সময় হাজীরা গড়ে ৪৪ ডিগ্রি সেলসিয়াস উচ্চ তাপমাত্রার মুখোমুখি হতে পারে বলে জানিয়েছে সৌদি আরব। গত বছরের হজের সময় দেশটিতে তীব্র গরমের কারণে অনেক হাজী সমস্যায় পরেছিলেন।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্রের প্রধান আয়মান গোলাম মঙ্গলবার (৪ জুন) এক সংবাদ সম্মেলনে বলেছেন, "এ বছর হজের সময় মক্কা ও মদিনায় স্বাভাবিকের থেকে দেড় থেকে ২ ডিগ্রি বেশি তাপমাত্রা বৃদ্ধি পাবে। আপেক্ষিক আর্দ্রতা ২৫ শতাংশ থাকার পাশাপাশি বৃষ্টির হার শূন্যের কাছাকাছি থাকবে। গড় সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি হবে।"

সৌদি সরকারের পরিসংখ্যানে দেখা গেছে, গত বছর ১.৮ মিলিয়নেরও বেশি মানুষ হজে অংশ নিয়েছিলেন।

সৌদি কর্তৃপক্ষের মতে, গত বছর তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর কারণে ২ হাজারেরও বেশি মানুষ তাপজনীত সমস্যায় ভুগেছিলেন।

বিভিন্ন দেশের পরিসংখ্যান অনুসারে, প্রায় ২৪০ জন মানুষ গত বছর হজের সময় তাপজনীত সমস্যা যেমন হিটস্ট্রোক ও ক্লান্তিতে মারা গেছেন। নিহতদের মধ্যে একটি বড় অংশ ইন্দোনেশিয়ার নাগরিক ছিলেন।

কিন্তু সৌদি আরব নিহতের পরিসংখ্যান দেয়নি।

সৌদি কর্মকর্তারা শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু প্রদান সহ তাপের প্রভাব প্রশমিত করার জন্য পদক্ষেপ নিয়েছেন।

আয়মান গোলাম সংবাদ সম্মেলনে বলেন, "তাপমাত্রা বাড়ার সাথে সাথে প্রতিদিনের চাহিদা পূরণ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানির প্রয়োজন।"

তিনি আরও বলেন, হজযাত্রীদের জন্য খাবার রেফ্রিজারেটরে পরিবহণ করা উচিত যাতে এটি নষ্ট না হয়।
 
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়

Related Topics

টপ নিউজ

হজ / তাপমাত্রা / সৌদি আরব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • সৌদি, তুরস্ক, পাকিস্তান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক; মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা
  • লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: ধর্মমন্ত্রী
  • ইরানের বিরুদ্ধে ড্রোন উড়িয়ে বড় ঝুঁকি নিল সৌদি-আমিরাত
  • ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net