Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 29, 2026
প্রতিদিন ২৫০ কোটি টাকার সোনা ও হীরা অবৈধভাবে বাংলাদেশে ঢুকছে: বাজুস

বাংলাদেশ

ইউএনবি
03 June, 2024, 05:40 pm
Last modified: 03 June, 2024, 05:50 pm

Related News

  • স্বর্ণের দাম ভরিতে কমেছে ২,২১৬ টাকা
  • বিমানের উড়োজাহাজের টয়লেট থেকে ১১ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার
  • ‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের অভিভাবক
  • ‘সংকট মোকাবিলার প্রস্তুতি’: যুক্তরাষ্ট্র-কানাডা থেকে কয়েকশ কোটি ডলারের স্বর্ণ লন্ডনে সরালো নেদারল্যান্ডস
  • সাংবাদিকদের সঙ্গে হাসিনার পরিকল্পিত মতবিনিময়ে ভারত সরকারের কোনো ভূমিকা নেই: জয়সওয়াল

প্রতিদিন ২৫০ কোটি টাকার সোনা ও হীরা অবৈধভাবে বাংলাদেশে ঢুকছে: বাজুস

বাজুসের তথ্যমেতে, ভারত-সংলগ্ন ৩০ জেলা, বিশেষ করে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে স্বর্ণের চোরাচালান হয়ে থাকে। চোরাচালান হওয়া স্বর্ণের বেশিরভাগই এসব রুট দিয়ে ভারতে পাঠানো হয়।
ইউএনবি
03 June, 2024, 05:40 pm
Last modified: 03 June, 2024, 05:50 pm
ছবি: ইউএনবি

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বলেছে, প্রতিদিন গড়ে ২৫০ কোটি টাকার সোনা ও হীরা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে।

আজ সোমবার (৩ জুন) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বাজুস কার্যালয়ে অনুষ্ঠিত প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে সমিতির কর্মকর্তারা এ কথা জানান। তারা এ ধরনের অবৈধ বাণিজ্য মোকাবিলা করতে শক্তিশালী নীতি সমর্থন ও সরকারি হস্তক্ষেপ কামনা করেন। সেই সঙ্গে চোরাচালান বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রচেষ্টা জোরদারের আহ্বানও জানান।

সংবাদ সম্মেলনে বাজুসের সহ-সভাপতি এবং চোরাচালান ও আইন প্রয়োগ-সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. রিপনুল হাসান জানান, দেশের ভেতর দিয়ে প্রতিবছর প্রায় ৮০ হাজার ৩০০ কোটি টাকার সোনা ও ১০ হাজার ৯৫০ কোটি টাকার হীরা পাচার হয়। এ অবৈধ বাণিজ্যের কারণে রেমিট্যান্সের প্রবাহ হ্রাস পায় এবং মানি লন্ডারিং বেড়ে যায়, যা অর্থনীতিকে উল্লেখযোগ্য হারে ক্ষতি করে।

বাজুস নেতারা জানান, প্রায় ৯১ হাজার ২৫০ কোটি টাকার বার্ষিক চোরাচালান বন্ধে সরকারকে অবশ্যই জোরালো পদক্ষেপ নিতে হবে।

বাজুসের তথ্যমেতে, ভারত-সংলগ্ন ৩০ জেলা, বিশেষ করে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে স্বর্ণের চোরাচালান হয়ে থাকে। চোরাচালান হওয়া স্বর্ণের বেশিরভাগই এসব রুট দিয়ে ভারতে পাঠানো হয়।

চোরাচালান ঠেকাতে সংবাদ সম্মেলনে কয়েক দফা সুপারিশ করে বাজুস। সুপারিশগুলো হলো- চোরাচালানকারীদের ধরতে আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতা জোরদার করা, বাজুসের সঙ্গে সমন্বয় করে বিশেষ সরকারি মনিটরিং সেল গঠন, স্বর্ণের বার আমদানি রোধে ব্যাগেজ আইনের সংশোধন, করমুক্ত স্বর্ণালংকার আমদানির পরিমাণ ১০০ গ্রাম থেকে কমিয়ে ৫০ গ্রাম করা, যাত্রীদের একই ধরনের দুটির বেশি অলংকার আনা সীমাবদ্ধ করা ও যাত্রীদের বছরে মাত্র একবার ব্যাগেজ আইনের সুবিধা দেওয়া।

এসব সুপারিশ সত্ত্বেও নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি বিভাগের ভেতরের কর্মকর্তারা জানিয়েছেন, স্বর্ণ চোরাচালানের বিরুদ্ধে আকস্মিক তৎপরতা এই বাজারকে অস্থিতিশীল করে তুলতে পারে। ঝুঁকি কমাতে স্বর্ণ ও অলংকার আমদানিতে একটি ঐক্যবদ্ধ ও সরল নীতি বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন তারা।
 
Related Topics

টপ নিউজ

বাজুস / চোরাচালান / সোনা / হীরা / সংবাদ সম্মেলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ছবি: সংগৃহীত
    বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

Related News

  • স্বর্ণের দাম ভরিতে কমেছে ২,২১৬ টাকা
  • বিমানের উড়োজাহাজের টয়লেট থেকে ১১ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার
  • ‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের অভিভাবক
  • ‘সংকট মোকাবিলার প্রস্তুতি’: যুক্তরাষ্ট্র-কানাডা থেকে কয়েকশ কোটি ডলারের স্বর্ণ লন্ডনে সরালো নেদারল্যান্ডস
  • সাংবাদিকদের সঙ্গে হাসিনার পরিকল্পিত মতবিনিময়ে ভারত সরকারের কোনো ভূমিকা নেই: জয়সওয়াল

Most Read

1
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

3
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net