Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
ইংলিশ মিডিয়াম স্কুলের নিবন্ধন বাধ্যতামূলক: মন্ত্রণালয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 July, 2020, 09:35 pm
Last modified: 30 July, 2020, 12:43 am

Related News

  • শিক্ষায় জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেয়া হয়েছে সঠিক শিক্ষার জন্য, শুধু বিল্ডিং বানানোর জন্য নয়: ববি হাজ্জাজ
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, ২ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু
  • একীভূত নীতিমালার আওতায় আসবে দেশের সব ইংলিশ-মিডিয়াম স্কুল: ববি হাজ্জাজ
  • জুনের শুরুতে হতে পারে এইচএসসি পরীক্ষা

ইংলিশ মিডিয়াম স্কুলের নিবন্ধন বাধ্যতামূলক: মন্ত্রণালয়

নিবন্ধিত ও নিবন্ধনবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্যও জানাতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্দেশনায়।
টিবিএস রিপোর্ট
29 July, 2020, 09:35 pm
Last modified: 30 July, 2020, 12:43 am

দেশে ইংরেজি মাধ্যমে পরিচালিত স্কুলের নিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার। এটি বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ও শিক্ষাবোর্ড এবং মাউশির ৯ আঞ্চলিক উপ-পরিচালককে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

পাশাপাশি এমন নিবন্ধিত ও নিবন্ধনবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্যও জানাতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের ওই নির্দেশনায় বলা হয়, বিদেশি কারিকুলামে পরিচালিত বেসরকারি বিদ্যালয় নিবন্ধন বিধিমালা অনুসারে নিবন্ধন ফি জমা দিয়ে বিদ্যালয়গুলোকে যথাযথ কর্তৃপক্ষের (সাধারণ শিক্ষা বোর্ড) কাছ থেকে নিবন্ধন সনদ নেয়া বাধ্যতামূলক। প্রথম আলো অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পত্রে বিধিমালার ১৯ (৩) ধারাটি মনে করিয়ে দেয়া হয়েছে। 

এ ধারায় বলা হয়েছে, বেসরকারি বিদ্যালয়ে সহপাঠ কার্যক্রম পরিচালনা, কোনো বিশেষ সুবিধা এবং উন্নতমানের যন্ত্রপাতি বা প্রযুক্তিগত সুবিধা ব্যবহারের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় করা যাবে; তবে এ ক্ষেত্রে ব্যবস্থাপনা কমিটির অনুমোদিত পূর্ণাঙ্গ ব্যয় বিবরণী অভিভাবকদের লিখিতভাবে অবহিত করতে হবে।

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ১৪৫টি ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। যেখানে শিক্ষার্থী রয়েছে সাড়ে ১১ হাজারের মতো। কিন্তু বাস্তবে এ সংখ্যা আরো বেশি। এসব বিদ্যালয়ের বিষয়ে ২০১৭ সালে নিবন্ধন বিধিমালা হলেও সেটি প্রকৃতপক্ষে কার্যকর হয়নি।
 
Related Topics

টপ নিউজ

শিক্ষা মন্ত্রণালয় / ইংরেজি মাধ্যম স্কুল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • কোলাজ: টিবিএস
    ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার
  • ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  
  • জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
    প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

Related News

  • শিক্ষায় জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেয়া হয়েছে সঠিক শিক্ষার জন্য, শুধু বিল্ডিং বানানোর জন্য নয়: ববি হাজ্জাজ
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, ২ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু
  • একীভূত নীতিমালার আওতায় আসবে দেশের সব ইংলিশ-মিডিয়াম স্কুল: ববি হাজ্জাজ
  • জুনের শুরুতে হতে পারে এইচএসসি পরীক্ষা

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

3
কোলাজ: টিবিএস
অর্থনীতি

ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার

4
ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা

5
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  

6
জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net