Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
অর্ধেক শাস্তি কমার পরও অসন্তুষ্ট উমর আকমল

খেলা

টিবিএস ডেস্ক
29 July, 2020, 08:30 pm
Last modified: 29 July, 2020, 08:36 pm

Related News

  • পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার পর ইরান যুদ্ধ, দ্বিগুণ চাপে ভারতীয় এয়ারলাইনস
  • চীনা নৃত্যদলের অনুষ্ঠান নিয়ে বিপত্তি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন 'বোমা মেরে উড়িয়ে' দেওয়ার হুমকি
  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ
  • ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ
  • বুরকিনা ফাসোয় সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করল জান্তা সরকার

অর্ধেক শাস্তি কমার পরও অসন্তুষ্ট উমর আকমল

শাস্তি অর্ধেক কমে গেলেও পাকিস্তানের ডানহাতি এই ব্যাটসম্যান অবশ্য সন্তুষ্ট নন। কীভাবে শাস্তি আরও কমানো যায়, সেই রাস্তা খুঁজবেন বলে জানিয়েছেন উমর আকমল।
টিবিএস ডেস্ক
29 July, 2020, 08:30 pm
Last modified: 29 July, 2020, 08:36 pm

তিন বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করে ভালোই খবর মিলেছে উমর আকমলে। পাকিস্তানের উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের শাস্তি অর্ধেক কমে গেছে। দেড় বছর পরই মাঠে ফিরতে পারবেন তিনি। গত ফেব্রুয়ারি থেকে আগামী বছরের আগস্ট পর্যন্ত থাকবে আকমলের নিষেধাজ্ঞার মেয়াদ। 

শাস্তি অর্ধেক কমে গেলেও ডানহাতি এই ব্যাটসম্যান অবশ্য সন্তুষ্ট নন। কীভাবে শাস্তি আরও কমানো যায়, সেই রাস্তা খুঁজবেন বলে জানিয়েছেন উমর আকমল।

বুধবার আপিলের রায় ঘোষণার পর উমর আকমল বলেন, 'আমার আইনজীবীদের কথা যথাযথভাবে শোনার জন্য মাননীয় বিচারকের প্রতি আমি কৃতজ্ঞ। শাস্তির বাকিটা নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেব এবং আরও কমানোর চেষ্টা করব।'

'এখনও আমি সন্তুষ্ট নই এবং আমার আইনজীবী ও পরিবারের সঙ্গে কথা বলব, কীভাবে সামনে এগোতে পারি। আগেও অনেক ক্রিকেটার আমার মতো ভুল করেছে। দেখুন, তারা কতটা শাস্তি পেয়েছে, আমি কতটা। আপাতত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।'

গত ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর আগে দুবার স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও পিসিবিকে কিছু জানাননি উমর আকমল। তার বিরুদ্ধে তদন্তে সহযোগিতা না করার অভিযোগও আনা হয়। এ কারণে গত ২০ মার্চ আকমলের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী দুটি ধারা ভঙ্গের অভিযোগ তোলে পিসিবি।

এরপর এপ্রিলে অপরাধ মেনে নেওয়ায় তিন বছরের জন্য নিষিদ্ধ হন উমর আকমল। শাস্তির বিরুদ্ধে আপিল করবেন না বলে তখন জানিয়েছিলেন তিনি। কিন্তু মে মাসে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেন পাকিস্তানি এই ক্রিকেটার। 

গত ১৪ জুলাই আপিলের শুনানি অনুষ্ঠিত হলেও রায় ঘোষণা করা হয়নি তখন। নিজস্ব ক্ষমতা বলে রায় ঘোষণার জন্য সময় নিয়েছিলেন দায়িত্বপ্রাপ্ত বিচারক। বুধবার রায় ঘোষণা করা হলো।

অর্ধেক শাস্তি কমালেও উমর আকমলের আইনজীবীরা তুলে এনেছেন পেছনের কিছু ঘটনার উদাহরণ। একই ধরনের অভিযোগে পাকিস্তানের দীর্ঘদেহী পেসার মোহাম্মদ ইরফান ৬ মাসের জন্য নিষিদ্ধ হন। স্পিনার মোহাম্মদ নওয়াজকে মাত্র ২ মাসের জন্য নিষিদ্ধ করা হয়। 

এ কারণেই দেড় বছর শাস্তি কমলেও সন্তুষ্ট হতে পারেননি উমর আকমল। যদিও তার শাস্তি ঘোষণার সময়ই জানানো হয়েছিল, অপরাধ করেও আকমলের মধ্যে কোনো অনুশোচনা দেখা না যাওয়ায় তুলনামূলকভাবে তার শাস্তি বেশি হয়েছে। 

১১ বছরের ক্যারিয়ারে অনেক বিতর্কের সঙ্গে আকমলের নাম জড়িয়েছে। অন্যান্য সময় বেঁচে গেলেও এবার বড় শাস্তির খড়্গে পড়তে হয়েছে তাকে। পাকিস্তানের হয়ে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি খেলেছেন আকমল। তিন ফরম্যাটে ৫ হাজারেরও বেশি রান করেছেন তিনি। ওয়ানডেতে দুটি ও টেস্টে একটি সেঞ্চুরি করেছেন আকমল। 

Related Topics

উমর আকমল / পাকিস্তানি ক্রিকেটার / নিষিদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
    রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
    ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
    সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

Related News

  • পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার পর ইরান যুদ্ধ, দ্বিগুণ চাপে ভারতীয় এয়ারলাইনস
  • চীনা নৃত্যদলের অনুষ্ঠান নিয়ে বিপত্তি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন 'বোমা মেরে উড়িয়ে' দেওয়ার হুমকি
  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ
  • ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ
  • বুরকিনা ফাসোয় সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করল জান্তা সরকার

Most Read

1
২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net