Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
প্রদর্শনী থেকে তার পোর্ট্রেট সরিয়ে ফেলতে বললেন অস্ট্রেলিয়ার শীর্ষ ধনী

আন্তর্জাতিক

সিএনএন, এনডিটিভি
18 May, 2024, 07:50 pm
Last modified: 19 May, 2024, 01:06 pm

Related News

  • ঢাকায় শুরু হলো আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী ‘ইনটেক্স বাংলাদেশ ২০২৬’
  • অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
  • কেন দুবাইয়ে পাড়ি জমাচ্ছেন চীনের ধনীরা? 
  • পচে যাওয়া মরদেহ দেখতে ২০০ বছর আগে প্যারিসে ভিড় করতেন পর্যটকরা!

প্রদর্শনী থেকে তার পোর্ট্রেট সরিয়ে ফেলতে বললেন অস্ট্রেলিয়ার শীর্ষ ধনী

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় গত মার্চে প্রদর্শনীটি শুরু হয়। এটি চলবে আগামী ২১ জুলাই পর্যন্ত। এতে বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্ব যেমন রানী দ্বিতীয় এলিজাবেথ, মার্কিন সুরকার জিমি হেনড্রিক্স, অস্ট্রেলিয়ার আদিবাসী অধিকারকর্মী ভিনসেন্ট লিংগিয়ারি, অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসনসহ আরও অনেকেরই ছবি রয়েছে।
সিএনএন, এনডিটিভি
18 May, 2024, 07:50 pm
Last modified: 19 May, 2024, 01:06 pm
ন্যাশনাল গ্যালারি অব অস্ট্রেলিয়ায় আয়োজিত একটি প্রদর্শনী থেকে জিনা রাইনহার্ট তার পোর্ট্রেট সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন। ছবি: ভিনসেন্ট নামাতজিরা/কপিরাইট এজেন্সি/গেটি ইমেজেস

'অস্ট্রেলিয়া ইন কালার' শিরোনামে নিজের তৈরি ২১টি চিত্রকর্মের প্রদর্শনীর আয়োজন করেছেন অস্ট্রেলিয়ার আদিবাসী শিল্পী ভিনসেন্ট নামাতজিরা। তার এই চিত্রকর্মগুলোর মধ্যে রয়েছে দেশটির শীর্ষ ধনী ব্যক্তি জিনা রাইনহার্টেরও একটি পোর্ট্রেট। তবে রাইনহার্ট প্রদর্শনী থেকে তার পোর্ট্রেটটি সরিয়ে নেওয়ার জন্য ন্যাশনাল গ্যালারি অব অস্ট্রেলিয়ার (এনজিএ) কাছে অনুরোধ জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় গত মার্চে প্রদর্শনীটি শুরু হয়। এটি চলবে আগামী ২১ জুলাই পর্যন্ত। এতে বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্ব যেমন, রানী দ্বিতীয় এলিজাবেথ, মার্কিন সুরকার জিমি হেনড্রিক্স, অস্ট্রেলিয়ার আদিবাসী অধিকারকর্মী ভিনসেন্ট লিংগিয়ারি, অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসনসহ আরও অনেকেরই ছবি রয়েছে।

অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যম জানিয়েছে, ৭০ বছর বয়সী রাইনহার্ট এনজিএর পরিচালকের সঙ্গে যোগাযোগ করে তার ছবি প্রদর্শনী থেকে সরানোর অনুরোধ জানিয়েছেন।

এক বিবৃতিতে এনজিএ বলেছে, 'আমাদের সংগ্রহ ও প্রদর্শনী নিয়ে জনগণের মতামতকে এনজিএ স্বাগত জানায়।'

এটি আরও বলেছে, 'আমরা অস্ট্রেলিয়ার জনসাধারণের কাছে শিল্পকর্ম উপস্থাপন করি যাতে তারা শিল্প সম্পর্কে অনুসন্ধান, অভিজ্ঞতা অর্জন ও শেখার জন্য অনুপ্রাণিত হয়।'

তবে এনজিএ পেইন্টিংটি সরাবে না বলে জানিয়েছে।

নামাতজিরা তার ব্যঙ্গচিত্র শৈলীর জন্য বেশ পরিচিত। তার আঁকা রাইনহার্টের ছবিতে দেখানো হয়েছে, রাইনহার্টের ত্বক লালচে ফ্যাকাশে, কপালও বেশ বড়, থুতনির নিচের অংশে রয়েছে ফ্যাকাশে দাগ।

এ ধরনের চিত্রের বিষয়ে শিল্পী ভিনসেন্ট নামতজিরা বলেছেন, 'আমি বিশ্বকে যেমন দেখি, তেমনই আঁকি।'

এক বিবৃতিতে তিনি বলেন, 'আমি বিত্তবান, ক্ষমতাবান ও উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের ছবি আঁকি, যাদের মূলত দেশের ওপর প্রভাব রয়েছে, ব্যক্তিগতভাবে আমার নিজের ওপর, হোক সেটি পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে, কিংবা হোক ভালোর জন্য বা খারাপের জন্য।'

তিনি আও বলেন, ''মানুষের আমার চিত্রকর্ম পছন্দ করার দরকার নেই। তবে আমি আশা করি তারা হয়ত এটা নিয়ে ভাববে যে 'কেন এই আদিবাসী ব্যক্তি ক্ষমতাবানদের ছবি আঁকেন? তিনি কী-ই বা বলতে চাইছেন?''

তিনি যোগ করেন, 'কিছু লোক এটি পছন্দ নাও করতে পারেন, কেউ আবার এটিকে হাস্যকর ভাবতে পারেন। তবে আমি আশা করি লোকেরা এগুলোর অন্তর্নিহিত বিষয়গুলোর দিকেও নজর দেবে এবং গুরুতর বিষয়টি দেখতে পাবেন।'

অস্ট্রেলিয়া ইন কালার শিরোনামে আয়োজিত প্রদর্শনীতে শিল্পী ভিনসেন্ট নামাতজিরার ২১টি চিত্রকর্ম। ছবি: ভিনসেন্ট নামাতজিরা

রাইনহার্ট ব্যক্তি মালিকানাধীন খনি কোম্পানি হ্যানকক প্রোসপেক্টিংয়ের নির্বাহী চেয়ারম্যান। কোম্পানিটির প্রতিষ্ঠাতা তার বাবা ল্যাং হ্যানকক।

এ বিষয়ে জানতে হ্যানকক প্রোসপেক্টিংয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটি সাড়া দেয়নি।

ফোর্বসের তথ্যমতে, রাইনহার্টের আনুমানিক নিট সম্পদমূল্য ৩০.২ বিলিয়ন মার্কিন ডলার।

গত ফেব্রুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ায় ২০২৪ সালের ৫০ জন ধনী ব্যক্তির তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য ভিজ্যুয়াল আর্টসের (নাভা) নির্বাহী পরিচালক পেনেলোপ বেন্টন বলেছেন, 'যদিও চিত্রকর্মটির বিষয়ে রাইনহার্টের মতামত প্রকাশের অধিকার রয়েছে, তবে পছন্দ না হওয়ায় সেটি সরিয়ে নিতে চাপ দেওয়ার ক্ষমতা তার নেই।'


অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

প্রদর্শনী / চিত্রকর্ম / পোর্ট্রেট / ধনী / রানী দ্বিতীয় এলিজাবেথ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • ঢাকায় শুরু হলো আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী ‘ইনটেক্স বাংলাদেশ ২০২৬’
  • অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
  • কেন দুবাইয়ে পাড়ি জমাচ্ছেন চীনের ধনীরা? 
  • পচে যাওয়া মরদেহ দেখতে ২০০ বছর আগে প্যারিসে ভিড় করতেন পর্যটকরা!

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net