Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
বিশ্বকাপে সাকিব-মাহমুদউল্লাহকে ‘উপহার’ দিতে চান শান্ত

খেলা

টিবিএস রিপোর্ট
15 May, 2024, 08:20 pm
Last modified: 16 May, 2024, 02:33 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই

বিশ্বকাপে সাকিব-মাহমুদউল্লাহকে ‘উপহার’ দিতে চান শান্ত

সাকিব-মাহমুদউল্লাহর সম্ভাব্য শেষ বিশ্বকাপের আলোচনা উঠলেও তা নিয়ে বেশি কথা বললেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, গেলেন না গভীরেও।
টিবিএস রিপোর্ট
15 May, 2024, 08:20 pm
Last modified: 16 May, 2024, 02:33 pm

অধিনায়ক হওয়ায় বসার জায়গাটা মাঝে হলো নাজমুল হোসেন শান্তর। তার দুই পাশে দুই অভিজ্ঞ সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। সর্বশেষ দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন এ দুজন। বর্তমান অধিনায়কের পাশে সাবেক দুই অধিনায়ক, বিশ্বকাপের অফিসিয়াল ফটোসেশনের আসনবিন্যাসটা এর চেয়ে ভালো হতে পারতো না। 

অধিনায়ক হিসেবে প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন শান্ত, কিন্তু এই বিশ্ব আসরটি হয়ে যেতে পারে সাকিব ‍ও মাহমুদউল্লাহর শেষ বিশ্বকাপ। কারও কাছ থেকে এমন ইঙ্গিত না মিললেও বয়স, দলের অবস্থা বিবেচনায় এমনই ধারণা করা হচ্ছে। তেমন হলে সাকিব-মাহমুদউল্লাহকে এবার কী দিতে চাইবে দল? শান্ত বললেন, তাদের জন্য বিশ্বকাপ রাঙাতে চাইবে গোটা দল। এতোদিন ধরে খেলে আসা দুই অগ্রজকে ভালো স্মৃতি দিতে চান তারা। শান্তর ভাষায় যেটা উপহার হতে পারে সাকিব ও মাহমুদউল্লাহর জন্য। 

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নিতে আজ রাতে দেশ ছাড়বে বাংলাদেশ। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে একটু আগেভাগে যাওয়া শান্তদের। এর আগে আজ মিরপুর স্টেডিয়ামে অফিসিয়াল ফটোসেশনে অংশ নেন ক্রিকেটাররা। এরপর সংবাদ সম্মেলনে দল, বিশ্বকাপ প্রত্যাশাসহ আরও অনেক বিষয় নিয়ে কথা বলেন শান্ত। 

স্বভাবতই বাংলাদেশের বিশ্বকাপ পরিকল্পনার বড় অংশ সাকিব ও মাহমুদউল্লাহ। অভিজ্ঞতায় এ দুজন সবচেয়ে এগিয়ে। সাকিব খেলতে যাচ্ছেন নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০০৭ থেকে প্রতিটা আসরেই খেলেছেন তিনি। ২০০৭ থেকে টানা সাতটি বিশ্বকাপ খেলেছেন মাহমুদউল্লাহ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্বে থাকা অভিজ্ঞ এই ক্রিকেটার পরের আসরে বাদ পড়েন। এই আসরে অধিনায়কত্ব করেন সাকিব। 

সাবেক দুই অধিনায়ক এবারের আসরে শান্তর অন্যতম ভরসার নাম। তাদের কাছে কী প্রত্যাশা বর্তমান অধিনায়কের? বাড়তি চাওয়া নেই শান্তর, বললেন, 'সাকিব ভাই, রিয়াদ ভাইয়ের কাছ থেকে বাড়তি বা অতিরিক্ত কিছু চাই না। উনারা যেভাবে পারফর্ম করছে, যার ভূমিকা যেটি, তা করতে পারলে দল অবশ্যই লাভবান হবে। উনাদের যে অভিজ্ঞতা আছে, এটা যদি প্রতিটি ক্রিকেটারের মধ্যে ছড়িয়ে দেন, তাহলে আমাদের দলের যে ছোট ছোট জায়গাগুলোতে উন্নতির দরকার আছে, ওই জায়গাগুলোয় খুব ভালো অবস্থানে থাকবো।'

সাকিব-মাহমুদউল্লাহর সম্ভাব্য শেষ বিশ্বকাপের আলোচনা উঠলেও তা নিয়ে বেশি কথা বললেন না শান্ত, গেলেন না গভীরেও। শেষ না হলেও তাদেরকে ভালো একটি বিশ্বকাপ উপহার দিতে চান তিনি, 'জানি না, এটা তাদের শেষ বিশ্বকাপ কি না। এটা ধারণা, তবে আমি এই বিষয়ে কিছুই জানি না। তারা এতো লম্বা সময় ধরে খেলছেন, তরুণ ক্রিকেটার আমরা যারা আছি, তারা অবশ্যই চেষ্টা করব তাদেরকে ভালো স্মৃতি উপহার দিতে। ভালো একটি বিশ্বকাপ শেষ করে আমরা তাদেরকে উপহার দিলাম… অবশ্যই আমাদের তরুণদের দায়িত্ব এটি। সবার মধ্যে এই ব্যাপারটা অবশ্যই থাকেই।'

Related Topics

টপ নিউজ

নাজমুল হোসেন শান্ত / সাকিব আল হাসান / মাহমুদউল্লাহ রিয়াদ / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
    ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • ফাইল ছবি: রয়টার্স
    জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই

Most Read

1
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

4
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

5
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net