Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন ভারান

খেলা

টিবিএস রিপোর্ট
15 May, 2024, 06:40 pm
Last modified: 16 May, 2024, 02:36 pm

Related News

  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ১ লাখ দর্শকের ‘বিশ্বের সেরা ফুটবল স্টেডিয়াম’ বানাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড!
  • টেন হাগ বরখাস্ত, ইউনাইটেডের নতুন কোচ নিস্টলরয়
  • টেন হাগকেই রেখে দিল ইউনাইটেড, চুক্তির মেয়াদ ২০২৬ পর্যন্ত

চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন ভারান

যে লক্ষ্য নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছিলেন বিশ্বকাপজয়ী ভারান, তার কিছুই পূরণ করতে পারেননি তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে তিনটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও, ইউনাইটেডের জার্সিতে এক কারাবাও কাপ ছাড়া কোনো শিরোপা জেতেননি ৩১ বছর বয়সী ফরাসি এই ডিফেন্ডার। 
টিবিএস রিপোর্ট
15 May, 2024, 06:40 pm
Last modified: 16 May, 2024, 02:36 pm

চলতি মৌসুমে শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন রাফায়েল ভারান। ইংলিশ ক্লাবটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে। রিয়াল মাদ্রিদ থেকে ২০২১ সালের জুলাইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন ফরাসি এই ডিফেন্ডার। 

যে লক্ষ্য নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছিলেন বিশ্বকাপজয়ী ভারান, তার কিছুই পূরণ করতে পারেননি তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে তিনটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও, ইউনাইটেডের জার্সিতে এক কারাবাও কাপ ছাড়া কোনো শিরোপা জেতেননি ৩১ বছর বয়সী ফরাসি এই ডিফেন্ডার। 

এক বিবৃতিতে ভারানকে ধন্যবাদ জানিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব কর্তৃপক্ষ, 'ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে রাফায়েলকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা।' তিন বছরে ইউনাইটেডের হয়ে ৯৩টি ম্যাচ খেলেছেন রাফায়েল ভারান। 

ফ্রান্সের হয়ে ২০২৩ সালেই খেলা ছেড়ে দিয়েছেন ভারান। ২০১৮ বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই ডিফেন্ডার। ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালেও আর্জেন্টিনার বিপক্ষে দারুণ খেলেছেন তিনি। যদিও শেষ পর্যন্ত ফ্রান্স জিততে পারেনি বিশ্বকাপ।

চেলসির বিপক্ষে ম্যাচে গত চার এপ্রিল চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে আছেন ভারান। ম্যানচেস্টার ইউনাইটেডের এই মৌসুমে আর বাকি তিন ম্যাচ। যার মধ্যে ২৫ মে এফএ কাপের ফাইনালও রয়েছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। সেই ম্যাচের আগে ভারান ফিট হয়ে উঠতে পারেন কিনা, সেটিই এখন দেখার বিষয়। 

Related Topics

টপ নিউজ

রাফায়েল ভারান / ম্যানচেস্টার ইউনাইটেড / ক্লাব ছাড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ১ লাখ দর্শকের ‘বিশ্বের সেরা ফুটবল স্টেডিয়াম’ বানাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড!
  • টেন হাগ বরখাস্ত, ইউনাইটেডের নতুন কোচ নিস্টলরয়
  • টেন হাগকেই রেখে দিল ইউনাইটেড, চুক্তির মেয়াদ ২০২৬ পর্যন্ত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net