Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
খারকিভের কাছে সীমান্ত শহরে ঢুকে পড়েছে রুশ সেনারা, তীব্র লড়াই চলছে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 May, 2024, 06:05 pm
Last modified: 13 May, 2024, 06:08 pm

Related News

  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম
  • কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
  • শান্তির জন্য রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার পক্ষে জনমত বাড়ছে ইউক্রেনে
  • এপির অনুসন্ধান: কাজের খোঁজে রাশিয়ায় যাওয়া বাংলাদেশিদের পাঠানো হয়েছে ইউক্রেন যুদ্ধে
  • ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা: ইউক্রেন ও পশ্চিমকে সতর্কবার্তা পাঠালেন পুতিন

খারকিভের কাছে সীমান্ত শহরে ঢুকে পড়েছে রুশ সেনারা, তীব্র লড়াই চলছে

খারকিভ অঞ্চলে সাম্প্রতিক সময়ে আক্রমণ অভিযান শুরু করেছে রাশিয়া। এরমধ্যেই সীমান্ত লাগোয়া কিছু গ্রামও রুশ বাহিনীর দখলে চলে গেছে। এরমধ্যে অন্যন্ত নয়টি গ্রাম ও জনবসতি রয়েছে। 
টিবিএস ডেস্ক
13 May, 2024, 06:05 pm
Last modified: 13 May, 2024, 06:08 pm
ভোভচানস্কের কাছে লড়াইয়ে আহত এক ইউক্রেনীয় সেনাকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। ছবি: রয়টার্স

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কাছের একটি সীমান্ত শহরে ঢুকে পড়েছে রুশ সেনারা। খারকিভ অঞ্চলের দক্ষিণ-পূর্ব রুশ সীমান্ত লাগোয়া এই শহরের নাম ভোভচানস্ক। রাশিয়া দাবি করেছে, ভোভচানস্কে তাদের সেনারা প্রবেশ করেছে। যদিও ইউক্রেন জানিয়েছে, সেখানে এখনো প্রচণ্ড লড়াই চলছে। খবর বিবিসির

খারকিভ অঞ্চলে সাম্প্রতিক সময়ে আক্রমণ অভিযান শুরু করেছে রাশিয়া। এরমধ্যেই সীমান্ত লাগোয়া কিছু গ্রামও রুশ বাহিনীর দখলে চলে গেছে। এরমধ্যে অন্যন্ত নয়টি গ্রাম ও জনবসতি রয়েছে। 

রুশ বাহিনী এগোনোর সাথে সাথে হাজার হাজার বেসামরিক নাগরিক খারকিভের দিকে পালাচ্ছে। এই অবস্থায় রুশ বাহিনী যদি শহরটিকে কামানের পাল্লার মধ্যে আনতে পারে, তাহলে ব্যাপক গোলাবর্ষণে বহু প্রাণহানির আশঙ্কা করছেন ইউক্রেনের কমান্ডাররা। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পরে এটি রাশিয়ার অন্যতম ব্যাপক স্থল অভিযান।  

ইউক্রেনীয় সেনাবাহিনী বলেছে, রাশিয়া তার এই সাম্প্রতিক আক্রমণে 'উল্লেখযোগ্য সংখ্যক' সেনা মোতায়েন করেছে – যা সর্বোচ্চ পাঁচ ব্যাটালিয়ন পর্যন্ত হতে পারে। রুশ সেনারা যুদ্ধক্ষেত্রে কার্যকর সাফল্য পেয়েছে বলেও স্বীকার করেছে তারা। 

ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তারা একদিনেই একশ জনের বেশি রুশ সেনাকে হত্যা করেছে। রুশ বাহিনীর অগ্রযাত্রা রুখতে দরকারি পদক্ষেপও নেওয়া হচ্ছে। 

এরমধ্যেই ভোভচানস্কে প্রবেশের দাবি করেছে রাশিয়া। খারকিভ শহর থেকে মাত্র ৭৪ কিলোমিটার দূরে এই সীমান্ত শহরে গত কিছুদিন ধরে প্রচণ্ড বোমাবর্ষণ করা হয়েছে। নিকটবর্তী এলাকাগুলোর ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, জনবসতিগুলোয় গ্লাইড বোমা ফেলা হচ্ছে।  

খারকিভের আঞ্চলিক প্রধান ওলেহ সিনেহুবভ বলেছেন, রাশিয়ানরা নতুন দিকে ছোট ছোট দলে ভাগ হয়ে আক্রমণ চালাচ্ছে। এভাবে যুদ্ধের সম্মুখসারিকে আরো বিস্তৃত করতে চাইছে। স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, ইউক্রেনীয় সেনারা রুশ সেনাদের ঠেকিয়ে দিচ্ছে, তবে তারপরেও কিছু জনপদে নতুন করে লড়াই ছড়িয়ে পড়তে পারে। এরমধ্যেই প্রায় ৩০টি বসতিতে মর্টার ও কামানের গোলা এসে পড়েছে। এ অবস্থায়, খারকিভ অঞ্চলের প্রায় ৬ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।  

সীমান্তের ওপাড় থেকে শুরু হওয়া রাশিয়ার এই আক্রমণ খারকিভের দখলে নেওয়ার মতো যথেষ্ট শক্তিশালী নয় বলে প্রথমে ধারণা করা হয়েছিল। তবে রুশ সেনারা যতই সামনে এগোচ্ছে– সেই সম্ভাবনা ততোই বাড়ছে। এতে চরম আতঙ্কের মধ্যে রয়েছে স্থানীয়রা। 

এই ঘটনায় হতাশা ভর করেছে ইউক্রেনীয় সেনাদের মধ্যেও। আঞ্চলিক প্রতিরক্ষা কাঠামোর অভাবের কথা উল্লেখ করে তারা বিবিসিকে বলেছে, এই সুযোগ নিয়ে কিছু জায়গায় রুশ সেনারা বিনা বাধায় প্রবেশ করতে পেরেছে। 

ভোভচানস্কের একজন বাসিন্দা কস্তায়েন্তিন টিমোশেঙ্কো। এই শহর ছেড়ে যারা খারকিভ শহরের তুলনামূলক নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে – তিনিই তাদেরই একজন। ভোভচানস্কের খুবই কাছে সংঘাত শুরু হওয়ায় আতঙ্ক ও বিস্ময় প্রকাশ করেন তিনি।  

টিমোশেঙ্কো বলেন, "মাত্র আধা কিলোমিটার দূরে এরমধ্যেই লড়াই চলছে, শোনা যাচ্ছে স্বয়ংক্রিয় অস্ত্রের গর্জন। (ভোভচা নদীর) এক পাড়ে রুশ সেনারা, অন্যদিকে আমাদের সেনারা।" 

"দুই পক্ষের ট্যাংক সামনে এগিয়ে এসে গোলা নিক্ষেপ করছে, তারপর আবারো পিছিয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম এখানে আমরা নিরাপদ। কিন্তু আমি চমকে গেছি। এমনটা হবে আরো আগেই যদি জানতাম!" - যোগ করেন তিনি। 

খারকিভ ছাড়াও ইউক্রেনের রাশিয়ার দখলে থাকা শহর দনেয়স্কে গোলার আঘাতে দুই ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া, ক্রিমিয়ার বেশকিছু এলাকায় ৩১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। 


অনুবাদ: নূর মাজিদ


 

Related Topics

টপ নিউজ

ইউক্রেন যুদ্ধ / রুশ সেনা / আক্রমণ অভিযান / খারকিভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম
  • কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
  • শান্তির জন্য রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার পক্ষে জনমত বাড়ছে ইউক্রেনে
  • এপির অনুসন্ধান: কাজের খোঁজে রাশিয়ায় যাওয়া বাংলাদেশিদের পাঠানো হয়েছে ইউক্রেন যুদ্ধে
  • ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা: ইউক্রেন ও পশ্চিমকে সতর্কবার্তা পাঠালেন পুতিন

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net