Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
গাজীপুরে ট্রেন দুর্ঘটনার দুই দিন পরও শিডিউল বিপর্যয়ে যাত্রীদের ভোগান্তি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 May, 2024, 09:40 am
Last modified: 06 May, 2024, 09:42 am

Related News

  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: প্রধান আসামি গেটম্যান হেলাল গ্রেপ্তার
  • ‘হঠাৎ বাসের ছাদে বাড়ি খেলাম, এরপর কিছু মনে নাই’: কুমিল্লায় দুর্ঘটনার শিকার বাসযাত্রী
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী
  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
  • কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন, তিন দিনের মধ্যে প্রতিবেদন

গাজীপুরে ট্রেন দুর্ঘটনার দুই দিন পরও শিডিউল বিপর্যয়ে যাত্রীদের ভোগান্তি

কমলাপুর থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় প্রতিটি ট্রেনই রবিবার কয়েক ঘণ্টা দেরিতে ছেড়ে যাওয়ায় স্টেশনে অপেক্ষারত যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।
টিবিএস রিপোর্ট
06 May, 2024, 09:40 am
Last modified: 06 May, 2024, 09:42 am
গাজীপুরের জয়দেবপুর জংশনে দুটো ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পরে শিডিউল বিঘ্নিত হয়ে ভোগান্তিতে পড়েছেন অসংখ্য যাত্রী। ছবি: টিবিএস

গাজীপুরের জয়দেবপুর জংশনে দুটো ট্রেনের মুখোমুখি সংঘর্ষের প্রায় ৩১ ঘণ্টা পরে লাইনচ্যুত বগিগুলোর উদ্ধার কাজ শেষ হওয়ার পরে রেল যোগাযোগ আবারো স্বাভাবিক হয়েছে। এদিকে উদ্ধারকাজ শেষ করতে দেরি হওয়ায় ট্রেনের শিডিউল বিঘ্নিত হয়ে ভোগান্তিতে পড়েছেন অসংখ্য যাত্রী।

রংপুর এক্সপ্রেস সাড়ে এগারো ঘণ্টা দেরি করে রবিবার (৫ মে) রাত সাড়ে ৮টায় কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। এছাড়া ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটিও পাঁচ ঘণ্টা দেরি করেছে।

কমলাপুর থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় প্রতিটি ট্রেনই রবিবার কয়েক ঘণ্টা দেরিতে ছেড়েছে। যার ফলে তীব্র গরমের মধ্যেও স্টেশনে অপেক্ষারত যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

রংপুর এক্সপ্রেসের যাত্রী নুসরাত আক্তার বলেছেন, "বাচ্চারা গরমে অপেক্ষা করে ক্লান্ত হয়ে এখন মেঝেতে ঘুমাচ্ছে। দুপুরে ঠিকমতো খেতে পারিনি। অনেকক্ষণ এক জায়গায় বসে শরীর ব্যথা করছে।"

গতকাল দীর্ঘক্ষণ অপেক্ষা করে হতাশ হয়ে অনেকেই টিকিট ফেরত দিয়ে স্টেশন ছেড়েছেন।

শিডিউল স্বাভাবিক হতে আরো এক থেকে দুই দিন সময় লাগতে পারে বলে জানিয়েছিলেন কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সরওয়ার। তিনি জানিয়েছিলেন, "আমরা বিলম্ব কমানোর জন্য কাজ করছি। আশা করছি আগামীকাল (৬ মে) বড় শিডিউল বিলম্ব এড়ানো যাবে এবং মঙ্গলবার থেকে আর কোনো সময়সূচি বিঘ্নিত হবে না।"

শুক্রবার (৩ মে) সকাল ১১টার দিকে জয়দেবপুর রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে ঢাকাগামী একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি তেলবাহী ট্যাঙ্কার ট্রেনের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হন। এ ঘটনায় টাঙ্গাইল কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি ও তেলবাহী ট্যাংকার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়।

সংঘর্ষের ফলে ঢাকা ও উত্তরাঞ্চলের মধ্যে চলাচলকারী সমস্ত ট্রেনের সময়সূচি ব্যাহত হয়েছিল যার ফলে শনিবার অন্তত আটটি ট্রেন বিলম্বিত হয়েছিল।
 
Related Topics

টপ নিউজ

রেল / ট্রেন / ট্রেন দুর্ঘটনা / শিডিউল বিপর্যয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ছবি: সংগৃহীত
    বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
    রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

Related News

  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: প্রধান আসামি গেটম্যান হেলাল গ্রেপ্তার
  • ‘হঠাৎ বাসের ছাদে বাড়ি খেলাম, এরপর কিছু মনে নাই’: কুমিল্লায় দুর্ঘটনার শিকার বাসযাত্রী
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী
  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
  • কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন, তিন দিনের মধ্যে প্রতিবেদন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

5
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

6
‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
ফিচার

রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net