Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
ইউক্রেনের স্কাইআপ এয়ারলাইন্স থেকে দুটি বোয়িং এয়ারক্রাফ্ট লিজ নিল ইউএস-বাংলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 April, 2024, 10:30 am
Last modified: 20 April, 2024, 10:34 am

Related News

  • লিজ ব্যর্থতায় বিমানের বহর সংকট তীব্র, নতুন উড়োজাহাজ পেতে লাগবে আরও সময়
  • লালদিয়ায় এপি মোলার ৫৫ কোটি, পানগাঁও টার্মিনালে ৪ কোটি ডলার বিনিয়োগ করবে মেডলগ
  • সিআরবিতে রেলকর্মীদের বিক্ষোভ: কবরস্থান–মসজিদ দখল করে আইসিডি নির্মাণে লিজ বাতিলের দাবি
  • চায়না লেসো গ্রুপকে ১২.৫ একর জমি হস্তান্তর করল বেজা, বিনিয়োগ ৩২ মিলিয়ন ডলার
  • রাজউকের প্লট হস্তান্তর আরও সহজ হবে

ইউক্রেনের স্কাইআপ এয়ারলাইন্স থেকে দুটি বোয়িং এয়ারক্রাফ্ট লিজ নিল ইউএস-বাংলা

এক বছরের জন্য বিমান দুটি লিজ নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
টিবিএস রিপোর্ট
20 April, 2024, 10:30 am
Last modified: 20 April, 2024, 10:34 am
ফাইল ছবি। সংগৃহীত।

ইউএস-বাংলা এয়ারলাইন্স দুটি বোয়িং ৭৩৭-৮০০ বিমানের জন্য ইউক্রেনের স্কাইআপ এয়ারলাইন্সের সাথে এক বছরের এসিএমআই (এয়ারক্রাফট, ক্রু, মেইনটেইনেন্স ও ইনস্যুরেন্স) চুক্তি করেছে।

দুটি এয়ারলাইন্সের মধ্যে এসিএমআই চুক্তি হলে একটি এয়ারলাইন্স (ইজারাদাতা) অন্য একটি এয়ারলাইন্সকে (ইজারাদার) একটি বিমান লিজ দেওয়ার পাশাপাশি ক্রু, রক্ষণাবেক্ষণের দায়িত্ব ও ইনস্যুরেন্স প্রদান করতে সম্মত হয়। বিনিময়ে ইজারাদার এয়ারলাইন্সকে ব্লক ঘণ্টার ওপর ভিত্তি করে ইজারাদাতা এয়ারলাইন্সকে অর্থ প্রদান করতে হয়। এ ধরনের চুক্তি ইজারাদারকে অতিরিক্ত বা বদলি ক্ষমতা প্রদান করে, এমনকি স্বল্প নোটিশেও।

ইউএস-বাংলার জেনারেল ম্যানেজার (পিআর) মো. কামরুল ইসলাম টিবিএসকে বলেন, "আমাদের নিজেদের এয়ারক্রাফটের সি-চেক করাসহ বিভিন্ন কারণে অনেক সময় এগুলো বসিয়ে রাখতে হয়। তখন বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা অন্য এয়ারলাইন্স থেকে এয়ারক্রাফট নিয়ে আসি।"

তিনি আরো বলেন, "এমনিতে আমাদের বিভিন্ন রুটে ফ্লাইট সংখ্যা বাড়ছে। নতুন নতুন এয়ারক্রাফট যোগ হচ্ছে। যাত্রী চাহিদার সাথে সংগতি রেখে প্রস্তুতির অংশ হিসেবে এসব এয়াক্রাফট লিজ নেওয়া হয়েছে।"

ফ্লাইটরাডার২৪ এডিএস-বি এর তথ্যের উপর ভিত্তি করে এভিয়েশন সংবাদ পোর্টাল সিএইচ-এভিয়েশনের প্রতিবেদনে বলা হয়েছে, ইউআর-এসকিউবি (এমএসএন ৪০১৫৩) ৫ এপ্রিল হুরগাদা থেকে ঢাকায় নিয়ে আসা হয় এবং ৭ এপ্রিল থেকে এটি বাংলাদেশি ক্যারিয়ারের অংশ হয়।

বিমানটি বর্তমানে দুবাই আন্তর্জাতিক বিমান বন্দর এবং চেন্নাই রুটে চলাচল করছে।

স্কাইআপ এয়ারলাইন্স জানিয়েছে, দ্বিতীয় বিমানটি এ বছরের এপ্রিলের শেষের দিকে বাংলাদেশে আনা হবে। স্কাইআপ ও ইউএস-বাংলার চুক্তির মেয়াদ আপাতত ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স নতুন লিজ নেওয়া বিমানের সময়সূচি প্রকাশ না করলেও স্কাইআপ এয়ারলাইন্সের তথ্যের উপর ভিত্তি করে সিএইচ-এভিয়েশন জানিয়েছে, বি৭৩৭ বিমানটি ঢাকা থেকে সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং সিচিলিসে ফ্লাইট পরিচালনার জন্য ব্যবহৃত হবে।

ক্লাসজেট এয়ারলাইন্স থেকে একইভাবে লিজ নেওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের বি৭৩৭-৮০০ বিমানটি অদলবদল করেছে স্কাইআপ। এলওয়াই-টিএফএস (এমএসএন ৩৭৭৪১) বিমানটি রক্ষণাবেক্ষণের জন্য ৭ এপ্রিল ঢাকা থেকে মাস্কাট হয়ে সোফিয়ায় ফেরত পাঠানো হয়েছে। 

ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ বহরে রয়েছে ছয়টি বি৭৩৭-৮০০, দশটি এটিআর৭২-৬০০, তিনটি ডিএইচসি-৮-কিউ৪০০ এবং দুটি এ৩৩০-৩০০।

Related Topics

টপ নিউজ

ইউএস-বাংলা / এয়ারলাইন্স / লিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • লিজ ব্যর্থতায় বিমানের বহর সংকট তীব্র, নতুন উড়োজাহাজ পেতে লাগবে আরও সময়
  • লালদিয়ায় এপি মোলার ৫৫ কোটি, পানগাঁও টার্মিনালে ৪ কোটি ডলার বিনিয়োগ করবে মেডলগ
  • সিআরবিতে রেলকর্মীদের বিক্ষোভ: কবরস্থান–মসজিদ দখল করে আইসিডি নির্মাণে লিজ বাতিলের দাবি
  • চায়না লেসো গ্রুপকে ১২.৫ একর জমি হস্তান্তর করল বেজা, বিনিয়োগ ৩২ মিলিয়ন ডলার
  • রাজউকের প্লট হস্তান্তর আরও সহজ হবে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net