Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
জর্ডানে বিলুপ্ত ঘোষিত হলো মুসলিম ব্রাদারহুড

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 July, 2020, 10:20 am
Last modified: 17 July, 2020, 10:56 am

Related News

  • জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা, এফ-৩৫ হ্যাঙ্গার ধ্বংসের দাবি
  • বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধ করছে সৌদি আরব ও জর্ডান: আসিফ নজরুল
  • জর্ডানে নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুড; সম্পদ ও কার্যালয় বাজেয়াপ্ত
  • ট্রাম্পের চাপ সত্ত্বেও ফিলিস্তিনিদের গাজা থেকে সরাতে রাজি হননি জর্ডানের বাদশাহ
  • ২০১১ সালে বিপ্লবে কেঁপে উঠেছিল মধ্যপ্রাচ্য: সিরিয়ার পরিণতি কি আলাদা হতে যাচ্ছে?

জর্ডানে বিলুপ্ত ঘোষিত হলো মুসলিম ব্রাদারহুড

আদালতের এই রুলিংয়ের মাধ্যমে জর্ডানে মুসলিম ব্রাদারহুড গ্রুপ ও মুসলিম ব্রাদারহুড সোসাইটির দ্বন্দ্বের অবসান হলো। তাদের দ্বন্দ্বের প্রেক্ষাপটে ২০১৫ সালে জর্ডান সরকার আদালতের শরণাপন্ন হয়েছিল।
টিবিএস ডেস্ক
17 July, 2020, 10:20 am
Last modified: 17 July, 2020, 10:56 am
ছবি: এএফপি

অনেক বছর ধরেই রাজনৈতিক ও বৈশ্বিক চাপের মুখে ছিল সংগঠনটি। বিশেষ করে ২০১১ সালে আরব বসন্তের সময়টাতে। আরবের রাজনৈতিক পট পরিবর্তনের সে সময়টাতে দলটিকে 'সন্ত্রাসী' দল হিসেবে উল্লেখ করা হয়, মিশরসহ আরবের অন্যান্য দেশেও নিষদ্ধ হয় দলটি। 

হ্যাঁ, কথা হচ্ছে মুসলিম ব্রাদারহুড সোসাইটিকে নিয়ে। এবার জর্ডানে মুসলিম ব্রাদারহুড সোসাইটির সকল কার্যক্রম বিলুপ্তির ঘোষণা দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর দেশটিতে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এলো।

খবর এএফপির। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সংশ্লিষ্ট এক কর্মকর্তা এএফপিকে জানান, 'সর্বোচ্চ আদালত বুধবার (১৫ জুলাই) চূড়ান্ত রায়ের রুলিংয়ে জানায়, মুসলিম ব্রাদারহুড গ্রুপ বিলুপ্ত এবং সংগঠনটি তাদের আইনি ভিত্তি হারিয়েছে। জর্ডানের আইনি শর্তে ব্যর্থ হয়েছে সংগঠনটি।'

আদালতের এই রুলিংয়ের মাধ্যমে জর্ডানে মুসলিম ব্রাদারহুড গ্রুপ ও মুসলিম ব্রাদারহুড সোসাইটির দ্বন্দ্বের অবসান হলো। তাদের দ্বন্দ্বের প্রেক্ষাপটে ২০১৫ সালে জর্ডান সরকার আদালতের শরণাপন্ন হয়েছিল।

তবে ব্রাদারহুড গ্রুপ বিলুপ্তি ঘোষণা করা হলেও চলবে মুসলিম ব্রাদারহুড সোসাইটির কার্যক্রম।

মুসলিম ব্রাদারহুড সোসাইটি জর্ডানে ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত মুসলিম ব্রাদারহুড গ্রুপ থেকেই বেরিয়ে যাওয়া সংগঠন। এই রায়ের ফলে জর্ডানে মুসলিম ব্রাদারহুড গ্রুপের যেসব সম্পত্তি রয়েছে এর সবই অধিগ্রহণ করবে দেশটির ভূমি মন্ত্রণালয় ও মুসলিম ব্রাদারহুড সোসাইটি।

এর আগে ২০১৬ সালে আদালত জানিয়েছিল, নাম পরিবর্তনের ফলে ১৯৫৩ সালের ১৬ জুন থেকেই কার্যত মুসলিম ব্রাদারহুড গ্রুপ বিলুপ্ত হয়েছে। এরপর সংগঠনটির আইনি দিকগুলো নবায়ন করা হয়নি।

মুসলিম ব্রাদারহুড গ্রুপের রাজনৈতিক অঙ্গ সংগঠন ইসলামিক অ্যাকশন ফ্রন্টের জর্ডানের পার্লামেন্টেও প্রতিনিধিত্ব রয়েছে। ১৩০ টি আসনের মধ্যে ১৫টি আসন রয়েছে তাদের।

Related Topics

টপ নিউজ

মুসলিম ব্রাদারহুড / জর্ডান / আরব বসন্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা, এফ-৩৫ হ্যাঙ্গার ধ্বংসের দাবি
  • বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধ করছে সৌদি আরব ও জর্ডান: আসিফ নজরুল
  • জর্ডানে নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুড; সম্পদ ও কার্যালয় বাজেয়াপ্ত
  • ট্রাম্পের চাপ সত্ত্বেও ফিলিস্তিনিদের গাজা থেকে সরাতে রাজি হননি জর্ডানের বাদশাহ
  • ২০১১ সালে বিপ্লবে কেঁপে উঠেছিল মধ্যপ্রাচ্য: সিরিয়ার পরিণতি কি আলাদা হতে যাচ্ছে?

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net