Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা, এফ-৩৫ হ্যাঙ্গার ধ্বংসের দাবি

আন্তর্জাতিক

তাসনিম নিউজ এজেন্সি
10 June, 2026, 03:00 pm
Last modified: 10 June, 2026, 03:05 pm

Related News

  • আমাদের নতুন অস্ত্র ‘বিশ্বকে চমকে দেবে’: ইরান
  • বাব আল-মান্দেব পরিদর্শন করলেন ইরানের বিশেষজ্ঞরা, সুড়ঙ্গ তৈরি ও রাডার স্থাপনে সহায়তা করছেন হুথিদের
  • এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করতে হুথিদের সঙ্গে কাজ করছেন কয়েকশো আইআরজিসি কর্মকর্তা
  • হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের 'এমকিউ-৯' ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির
  • ইরানে আবার হামলা যুক্তরাষ্ট্রের; জর্ডানে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা আইআরজিসির

জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা, এফ-৩৫ হ্যাঙ্গার ধ্বংসের দাবি

বুধবার সকালে আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে এই দাবি করা হয়। বিবৃতিতে মার্কিন বাহিনীকে ‘শিশু হত্যাকারী’ বলেও আখ্যা দেওয়া হয়েছে।
তাসনিম নিউজ এজেন্সি
10 June, 2026, 03:00 pm
Last modified: 10 June, 2026, 03:05 pm
মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা। ছবি: রয়টার্স

জর্ডানের আল-আজরাকে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। এই হামলায় এফ-৩৫ ফাইটার জেটের হ্যাঙ্গার (বিমান রাখার জায়গা) এবং মার্কিন বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারসহ চারটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তারা।

বুধবার সকালে আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে এই দাবি করা হয়। বিবৃতিতে মার্কিন বাহিনীকে 'শিশু হত্যাকারী' বলেও আখ্যা দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, শত্রুদের অপতৎপরতার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়।  

বিবৃতিতে আইআরজিসি জানায়, 'অ্যারোস্পেস ফোর্সের সাহসী যোদ্ধারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে। জর্ডানের আল-আজরাকে মার্কিন বিমানঘাঁটির এফ-৩৫ ফাইটার জেটের হ্যাঙ্গার এবং শিশু হত্যাকারী মার্কিন বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারসহ চারটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু এই হামলায় ধ্বংস করা হয়েছে।'

আইআরজিসি তাদের বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছে, 'শত্রুদের যেকোনো নতুন আগ্রাসনের কঠোর ও চূড়ান্ত জবাব দিতে আমাদের বাহিনী প্রস্তুত। আর এই নতুন কোনো আগ্রাসনের পরিণতির দায়ভার আমেরিকান শত্রুদেরই নিতে হবে।'

এর আগে বুধবার সকালে এই অঞ্চলের বিভিন্ন মার্কিন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরানের সশস্ত্র বাহিনী।

দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর হামলার জবাব দিতেই এই পাল্টা হামলাগুলো চালানো হয়েছে বলে দাবি তেহরানের। 

হরমুজ প্রণালিতে একটি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার অভিযোগে বুধবার ভোরে দক্ষিণ ইরানের কেশম, জাস্ক, সিরিক এবং বন্দর আব্বাসসহ বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি হামলা চালায় যুক্তরাষ্ট্র।

Related Topics

টপ নিউজ

জর্ডান / মার্কিন বিমানঘাঁটি / আইআরজিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • আমাদের নতুন অস্ত্র ‘বিশ্বকে চমকে দেবে’: ইরান
  • বাব আল-মান্দেব পরিদর্শন করলেন ইরানের বিশেষজ্ঞরা, সুড়ঙ্গ তৈরি ও রাডার স্থাপনে সহায়তা করছেন হুথিদের
  • এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করতে হুথিদের সঙ্গে কাজ করছেন কয়েকশো আইআরজিসি কর্মকর্তা
  • হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের 'এমকিউ-৯' ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির
  • ইরানে আবার হামলা যুক্তরাষ্ট্রের; জর্ডানে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা আইআরজিসির

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net