Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
শাওমি ১ লাখের বেশি অর্ডার পাওয়া বৈদ্যুতিক গাড়ির সরবরাহ শুরু করলো

আন্তর্জাতিক

রয়টার্স
04 April, 2024, 03:25 pm
Last modified: 05 April, 2024, 12:54 pm

Related News

  • সর্বোচ্চ ৭৫ লাখ টাকার বৈদ্যুতিক জিপ ব্যবহার করতে পারবেন সরকারি কর্মকর্তারা
  • দেশের বিভিন্ন স্থানে ইভি চার্জিং স্টেশন, ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের
  • জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার: এনবিআর চেয়ারম্যান
  • অ্যাপল যেখানে ব্যর্থ সেখানেই নিজের নাম লেখালো চীনের শাওমি 

শাওমি ১ লাখের বেশি অর্ডার পাওয়া বৈদ্যুতিক গাড়ির সরবরাহ শুরু করলো

শাওমি ৫ হাজার এসিইউ৭ বৈদ্যুতিক গাড়ির প্রথম ব্যাচ সরবরাহ করা শুরু করেছে যা ‘ফাউন্ডার’স এডিশন’ নামে পরিচিত। এতে প্রাথমিক ক্রেতাদের জন্য অতিরিক্ত সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে৷
রয়টার্স
04 April, 2024, 03:25 pm
Last modified: 05 April, 2024, 12:54 pm
ছবি: রয়টার্স

চীনা স্মার্টফোন কোম্পানি শাওমি ঘোষণা দিয়েছে, বৈদ্যুতিক গাড়ি (ইভি) সরবরাহ শুরু করার পর থেকে কোম্পানিটির প্রথম বৈদ্যুতিক স্পোর্টস গাড়ি এসিইউ৭ এর জন্য ১ লাখের বেশি অর্ডার পেয়েছে৷

কোম্পানিটির সিইও এবং প্রতিষ্ঠাতা লেই জুন প্রথম ডেলিভারি উপলক্ষ্যে বেইজিংয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে বলেছেন, "শাওমির গাড়ির আনুষ্ঠানিক যাত্রার মধ্য দিয়ে স্মার্ট গাড়ির প্রকৃত বিপ্লব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং চীন অবশ্যই টেসলার মতো একটি দুর্দান্ত কোম্পানির জন্ম দেবে।"

শাওমি ৫ হাজার এসিইউ৭ বৈদ্যুতিক গাড়ির প্রথম ব্যাচ সরবরাহ করা শুরু করেছে যা 'ফাউন্ডার'স এডিশন' নামে পরিচিত। এতে প্রাথমিক ক্রেতাদের জন্য অতিরিক্ত সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে৷

গাড়িটি নিয়ে গ্রাহকদের আগ্রহের জন্য মঙ্গলবার (২ মার্চ) কোম্পানিটির শেয়ার ১৬ শতাংশ বাড়লেও একটি ব্রোকারেজ শাওমিকে সতর্ক করে দিয়ে জানিয়েছিল, এ বছর প্রতি গাড়িতে কোম্পানিটির ১০ হাজার ডলার লোকসান হতে পারে। পরবর্তীতে বুধবার (৩ মার্চ) সকালে হ্যাং সেং সূচকের (এইচএসআই) ১.১ শতাংশ পতনের বিপরীতে শাওমির শেয়ারের ৩ শতাংশের বেশি পতন ঘটেছে। 

বিশ্লেষকরা বলেন, বৈদ্যুতিক গাড়ির মূল্য নির্ধারণে তীব্র প্রতিযোগিতা এবং সীমিত চাহিদার জন্য শাওমির মত নতুন কোম্পানির (বৈদ্যুতিক গাড়ির ব্যবসায় প্রথম) টিকে থাকা কঠিন। কিন্তু শাওমির স্মার্টফোন বিক্রি থেকে যে বিশাল অঙ্কের উপার্জন আসে সেটি কোম্পানিটিকে একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি দেয় যা এটিকে বৈদ্যুতিক গাড়ির ব্যবসায় টিকে থাকতে সহায়তা করবে। শাওমির ৩৭.৫ বিলিয়ন রাজস্বের একটি বড় অংশ আসে স্মার্টফোন বিক্রি থেকে।

২০২১ সালে শাওমি স্মার্ট বৈদ্যুতিক গাড়ি নির্মাণে আরও বেশি মনোযোগ দেয়। তারই অংশ হিসেবে কোম্পানিটি পরবর্তী দশকে এই খাতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নেয়।

Related Topics

টপ নিউজ

শাওমি / বৈদ্যুতিক গাড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • সর্বোচ্চ ৭৫ লাখ টাকার বৈদ্যুতিক জিপ ব্যবহার করতে পারবেন সরকারি কর্মকর্তারা
  • দেশের বিভিন্ন স্থানে ইভি চার্জিং স্টেশন, ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের
  • জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার: এনবিআর চেয়ারম্যান
  • অ্যাপল যেখানে ব্যর্থ সেখানেই নিজের নাম লেখালো চীনের শাওমি 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net