Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
ভারতে ডিজিটাল অর্থনীতির বিকাশে গুগলের এক হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 July, 2020, 08:15 pm
Last modified: 13 July, 2020, 08:27 pm

Related News

  • ভারতকে ‘নরককুণ্ড’ বলে মন্তব্য ট্রাম্পের; নয়াদিল্লির ক্ষোভ
  • এশিয়ার পলিয়েস্টারে ইরান যুদ্ধের ধাক্কা; সংকটে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো
  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা
  • হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

ভারতে ডিজিটাল অর্থনীতির বিকাশে গুগলের এক হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা

চলতি বছরেই ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬৫ কোটিতে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। 
টিবিএস ডেস্ক
13 July, 2020, 08:15 pm
Last modified: 13 July, 2020, 08:27 pm
ছবি: ডয়েচে ভেলে

মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল ভারতের 'ডিজিটালাইজেশন' প্রক্রিয়া গতিশীল করতে আগামী পাঁচ থেকে সাত বছর মেয়াদে এক হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিত 'গুগল ফর ইন্ডিয়া' বার্ষিক আয়োজনের ওয়েবকাস্টে অংশ নিয়ে এ ঘোষণা দেন আলফাবেট ও গুগলের মুখ্য নির্বাহী সুন্দর পিচাই। 

ভার্চুয়াল এ আয়োজন থেকে ভারতের জন্য যে বিনিয়োগ পরিকল্পনার ঘোষনা দেওয়া হয়েছে, তার মূল্য লক্ষ্য ভারতের ক্রমবর্ধমান বাজারে গুগলের অংশীদারিত্ব বৃদ্ধি। 

ঘোষণাটি দেওয়ার সময় সুন্দর পিচাই বলেন, ''আগামী দিনের উদ্ভাবনগুলো থেকে ভারত শুধু লাভবান হবে তা নয়, আমরা চাই এই উদ্ভাবনী প্রক্রিয়ায় দেশটি বিশ্বে নেতৃত্বও দিক।''

তিনি জানান, ভারতে গুগলের প্রতিশ্রুত তহবিল পুঁজিবাজারে বিনিয়োগ, অংশীদারিত্ব চুক্তি, ব্যবসা পরিচালনার পরিধি বৃদ্ধি, অবকাঠামো এবং বাণিজ্যিক পরিবেশ উন্নয়নের ভিত্তিতে বিনিয়োগ করা হবে। খবর ডয়েচে ভেলের। 

"ভারতের ভবিষ্যত ও ডিজিটাল অর্থনীতিতে আমাদের ভরসার প্রতিচ্ছবি এটি" বলেও যোগ করেন তিনি। 

অর্থ লগ্নির মাধ্যমে দেশটিতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের খরচ আরও সুলভ হবে এমন আশা করা হচ্ছে। এর ফলে দেশটির পণ্য উৎপাদন খাত যেমন ডিজিটাল অর্থনীতির সুবিধা গ্রহণ করে বিকশিত হতে পারবে, ঠিক তেমনি শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষির মতো গুরুত্বপূর্ণ খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত সেবার পরিধি বাড়বে, বলেও কোম্পানিটি জানিয়েছে।

এদিকে গুগল নির্বাহীর ঘোষণার আগেই তার সঙ্গে এক বৈঠকে অংশ নেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর দেওয়া এক টুইট বার্তায় তিনি দেশটিতে গুগলের পরিসর বৃদ্ধির পরিকল্পনা রয়েছে, বলেও ইঙ্গিত দেন।

টুইটে মোদি জানান, তার সরকারের 'ডিজিটাল ইন্ডিয়া' পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখেই গুগল বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। 

পিচাইয়ের সঙ্গে; ভারতের প্রান্তিক কৃষক, যুব সমাজ এবং উদ্যোক্তাদের জীবনমান উন্নয়নে তথ্যপ্রযুক্তির ভূমিকা নিয়েও আলোচনার কথা জানান তিনি।  

This morning, had an extremely fruitful interaction with @sundarpichai. We spoke on a wide range of subjects, particularly leveraging the power of technology to transform the lives of India's farmers, youngsters and entrepreneurs. pic.twitter.com/IS9W24zZxs— Narendra Modi (@narendramodi) July 13, 2020

গুগলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানও সম্প্রতি ভারতে তাদের অর্থ নিবেশের পরিমাণ বাড়িয়েছে। এর আগে গত এপ্রিলে ভারতের ৬ কোটি ক্ষুদ্র ব্যবসাকে ডিজিটাল পরিষেবার আওতায় আনতে পাঁচ থেকে সাতশ' কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল ফেসবুক। জানুয়ারিতে অনলাইনে পণ্য ক্রয়-বিক্রয় প্ল্যাটফর্ম অ্যামাজন দেশটিতে নতুন করে একশ' কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয়। এর ফলে ভারতে অ্যামাজনের মোট পুঁজি নিবেশের অংক দাঁড়ায় সাড়ে সাড়ে ছয়শ' কোটি ডলারে। 

Related Topics

টপ নিউজ

ভারত / ডিজিটাল অর্থনীতি / গুগল মুখ্য নির্বাহী / সুন্দর পিচাই / নরেন্দ্র মোদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Related News

  • ভারতকে ‘নরককুণ্ড’ বলে মন্তব্য ট্রাম্পের; নয়াদিল্লির ক্ষোভ
  • এশিয়ার পলিয়েস্টারে ইরান যুদ্ধের ধাক্কা; সংকটে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো
  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা
  • হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

3
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

4
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

5
য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net