Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
ঢাকা-রোম সরাসরি ফ্লাইট: দুর্নীতিমুক্ত ও অব্যবস্থাপনামুক্ত যাত্রী সেবা চান ইতালি প্রবাসীরা

বাংলাদেশ

ইতালির রোম থেকে কামরান সিদ্দিকী
29 March, 2024, 10:55 am
Last modified: 29 March, 2024, 01:42 pm

Related News

  • আরব আমিরাতে ধরপাকড়ের শিকার হয়ে চট্টগ্রামে ফিরলেন ১১ প্রবাসী
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেলের আত্মপ্রকাশ
  • কিরগিজস্তানে খায়েরের জীবনাবসান, সঙ্গে বহু স্বপ্নেরও
  • মার্চের ২৮ দিনেই এল রেকর্ড ৩.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স

ঢাকা-রোম সরাসরি ফ্লাইট: দুর্নীতিমুক্ত ও অব্যবস্থাপনামুক্ত যাত্রী সেবা চান ইতালি প্রবাসীরা

৯ বছর পর বুধবার (২৭ মার্চ) থেকে ঢাকা-রোম-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবার ফ্লাইট চালু করেছে। বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছে রোম রুটের ফ্লাইট।
ইতালির রোম থেকে কামরান সিদ্দিকী
29 March, 2024, 10:55 am
Last modified: 29 March, 2024, 01:42 pm
বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছে রোম রুটের ফ্লাইট। ছবি: সৌজন্যে প্রাপ্ত

রোমে ইতালি প্রবাসী বাংলাদেশিরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রোম-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করাকে স্বাগত জানিয়েছেন। কিন্তু দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ফ্লাইট যাতে ভবিষ্যতে আবার বন্ধ না হয়ে যায় সে বিষয়ে প্রবাসীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রায় সাড়ে তিন লাখ প্রবাসী বাংলাদেশির জন্য চালু করা এই ফ্লাইট রুট এর আগে সর্বশেষ ২০১৫ সালে বন্ধ করা হয়েছিল।

প্রবাসীরা ফ্লাইট বন্ধের পেছনে বিমানের কর্মকর্তাদের অব্যবস্থাপনা ও দুর্নীতিকে দায়ী করার পাশাপাশি টিকিট বিক্রি বন্ধ করে কালোবাজারে বিক্রি করার অভিযোগ তুলেছেন।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত লাভজনক না হওয়ার কারণে নয় বছর আগে এই রুটে বিমান চলাচল বন্ধ হয়ে যায়।

২৭ মার্চ (বুধবার) বিমানের ফ্লাইট উদ্বোধন ও ইফতার উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দীর্ঘ ৪০ বছর ইতালিতে বসবাসরত ও ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কিবরিয়া গোলাম মোহাম্মদ রুট ঠিক রাখার গুরুত্বের উপর জোর দিয়েছেন।

তিনি বলেন "এর আগে সর্বশেষ ২০১৫ সাল পর্যন্ত এই রুটে বিমানের ডিরেক্ট ফ্লাইট ছিল। কিন্তু বিমানের কয়েকজন কর্মকর্তার জন্য এই রুটটি বন্ধ হয়ে যায়।"

প্রবাসীরা বলেন, বিমান যদি এই রুটে বিড়ম্বনামুক্ত ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে পারে তাহলে যাত্রীর অভাব হবে না। প্রতিটি ফ্লাইটই যাত্রীভর্তি থাকবে।

তবে এবার যে কোন প্রকার দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিমান মন্ত্রণালয়ের সচিব জনাব মো: মোকাম্মেল হোসেন। 

তিনি বলেন, "বিমানে কোন প্রকার দুর্নীতি সহ্য করা হবে না। যাত্রীদের ব্যাপক চাহিদার কথা বিবেচনায় রেখে এই রুটটি পুনরায় চালু হয়েছে। তাই সেবার বিষয়টি অবশ্যই অগ্রাধিকার থাকবে।"

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান, প্রবাসী ব্যবসায়ীরা, ট্রাভেল এজেন্ট এবং ইতালি ও ইউরোপিয়ান আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছে রোম রুটের ফ্লাইট। রোম থেকে ঢাকা রুটে প্রথম ফ্লাইটে ১১ টি বিজনেস ক্লাস এবং ২৪৩ টি ইকোনমিক ক্লাসে যাত্রীসহ পূর্ণ হয় বিমানটি।

এর আগে ৯ বছর পর বুধবার (২৭ মার্চ) থেকে ঢাকা-রোম-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবার ফ্লাইট চালু করেছে। উদ্বোধনী ফ্লাইটটি রোমে পৌঁছানোর পর ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম বিমানবন্দরে এসে যাত্রীদের স্বাগত জানান। 

ইতালি প্রবাসী বাংলাদেশিরা আবার বিমান চালু হাওয়াতে খুশি হয়েছেন এবং তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। 

Related Topics

টপ নিউজ

বিমান / প্রবাসী / ইতালি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
    সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: তাসনিম নিউজ
    ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

Related News

  • আরব আমিরাতে ধরপাকড়ের শিকার হয়ে চট্টগ্রামে ফিরলেন ১১ প্রবাসী
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেলের আত্মপ্রকাশ
  • কিরগিজস্তানে খায়েরের জীবনাবসান, সঙ্গে বহু স্বপ্নেরও
  • মার্চের ২৮ দিনেই এল রেকর্ড ৩.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স

Most Read

1
হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

2
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

3
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: তাসনিম নিউজ
আন্তর্জাতিক

ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net