Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 04, 2026
নিনজা: টুইচের সবচেয়ে বড় স্ট্রিমারের ক্যান্সার ধরা পড়ল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 March, 2024, 05:45 pm
Last modified: 28 March, 2024, 06:07 pm

Related News

  • ক্যানসার চিকিৎসায় কি সত্যিই নতুন এক অধ্যায় শুরু হচ্ছে?
  • ক্যান্সার ছড়িয়ে পড়েছে জো বাইডেনের শরীরে, ব্যথায় কষ্ট পাচ্ছেন  
  • ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • স্তন ক্যান্সারের লক্ষ লক্ষ রোগী হয়তো কেমোথেরাপি এড়াতে পারবেন, গবেষণা বলছে
  • এ রোগীর কোষ ‘চুরি’ করে বিপ্লব এসেছিল চিকিৎসাবিজ্ঞানে; বিচার পেলেন মৃত্যুর ৭৩ বছর পর

নিনজা: টুইচের সবচেয়ে বড় স্ট্রিমারের ক্যান্সার ধরা পড়ল

স্ট্রিমিং সাইট টুইচে এক কোটি ৯০ লাখ অনুসারী রয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এ ভিডিও গেম স্ট্রিমারের।
টিবিএস ডেস্ক
28 March, 2024, 05:45 pm
Last modified: 28 March, 2024, 06:07 pm
টাইলার ‘নিনজা’ ব্লেভিনস। ছবি: কাইটলিন ওখস/রয়টার্স

মার্কিন স্ট্রিমার টাইলার ব্লেভিনস ওরফে 'নিনজা' জানিয়েছেন, তার মেলানোমা নামক এক ধরনের ত্বকের ক্যান্সার ধরা পড়েছে। খবর বিবিসি'র।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর এক পোস্টে ৩২ বছর বয়সি এই ফোর্টনাইট গেমার জানান, তার পা থেকে অস্ত্রোপচার করা একটি আঁচিলে ক্যান্সার কোষ পাওয়া গিয়েছে।

স্ট্রিমিং সাইট টুইচে এক কোটি ৯০ লাখ অনুসারী রয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এ ভিডিও গেম স্ট্রিমারের।

নিনজা আরও জানান, তার পায়ে থাকা আরেকটি কালো দাগ বর্তমানে চিকিৎসকেরা পরীক্ষা করছেন। এ ঘটনায় 'হতবাক' হলেও নিনজা বলেন, ক্যান্সার প্রাথমিক স্তরে ধরা পড়ায় তিনি 'আশাবাদী'।

নিজের অনুসারীদের নিয়মিত ক্যান্সারের চেক-আপ করার আহ্বান জানিয়েছেন নিনজা।

টুইচের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম মাইক্রোসফটের মিক্সার থেকে ২০২০ সালে টুইচে ফিরে আসেন নিনজা। এরপর টুইচ আর নিনজা প্রায় সমার্থক হয়ে ওঠে।

২০২০ সালের জুনে মিক্সার প্ল্যাটফর্মটি বন্ধ করে দেয় মাইক্রোসফট।

ফোর্টনাইট গেমে নিনজা'র জনপ্রিয়তা এতই বেশি যে, অন্য খেলোয়াড়েরা অর্থ খরচ করে তাদের ক্যারেক্টারকে চাইলে নিনজার মতো দেখতে করতে পারেন।

এক্স-এর পোস্টে নিনজা জানান, আঁচিলের বার্ষিক চেক-আপের অংশ হিসেবে চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়ার পর ক্যান্সারের কথা জানতে পারেন তিনি।

'তারা [চিকিৎসকেরা] আশাবাদী, কারণ এটা প্রাথমিক স্তরে ধরা পড়েছে,' লেখেন তিনি।

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসেস-এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ত্বকের ক্যান্সার মেলানোমা শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়তে পারে। এটি সাধারণত সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে হয়।

সাধারণত অস্ত্রোপচারই এ রোগের মূল চিকিৎসা। তবে ক্যান্সার ছড়িয়ে পড়লে কেমোথেরাপিও ব্যবহৃত হতে পারে।

Related Topics

টপ নিউজ

নিনজা / টাইলার ব্লেভিনস / গেমিং স্ট্রিমার / অনলাইন ভিডিও গেম / ক্যান্সার / ফোর্টনাইট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক
  • কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ফাইল ছবি: রয়টার্স
    ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে
  • ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত
    ‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’: নোয়াখালীকে বিভাগ করার দাবির জবাবে ডেপুটি স্পিকারের রসিকতা
  • ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই
  • ছবি: আনস্প্ল্যাশ
    বিদেশিদের জন্য নিয়ম কঠোর করছে জাপান, দেশ ছাড়ার কথা ভাবছেন অনেকে

Related News

  • ক্যানসার চিকিৎসায় কি সত্যিই নতুন এক অধ্যায় শুরু হচ্ছে?
  • ক্যান্সার ছড়িয়ে পড়েছে জো বাইডেনের শরীরে, ব্যথায় কষ্ট পাচ্ছেন  
  • ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • স্তন ক্যান্সারের লক্ষ লক্ষ রোগী হয়তো কেমোথেরাপি এড়াতে পারবেন, গবেষণা বলছে
  • এ রোগীর কোষ ‘চুরি’ করে বিপ্লব এসেছিল চিকিৎসাবিজ্ঞানে; বিচার পেলেন মৃত্যুর ৭৩ বছর পর

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

2
কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট

3
ছবি: রাজীব ধর/টিবিএস
অর্থনীতি

মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে

4
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’: নোয়াখালীকে বিভাগ করার দাবির জবাবে ডেপুটি স্পিকারের রসিকতা

5
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই

6
ছবি: আনস্প্ল্যাশ
আন্তর্জাতিক

বিদেশিদের জন্য নিয়ম কঠোর করছে জাপান, দেশ ছাড়ার কথা ভাবছেন অনেকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net