Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
জামিনে মুক্ত হলেন ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত আলভেস

খেলা

টিবিএস রিপোর্ট
26 March, 2024, 01:10 am
Last modified: 26 March, 2024, 01:11 am

Related News

  • কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
  • ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত; বাদী ও শিক্ষকসহ ৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ আদালতের
  • কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন শমী কায়সার
  • ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২১ বছর পর গ্রেপ্তার
  • ধর্ষণ মামলায় দ্রুত বিচারের অধ্যাদেশ, অনুমোদনে আগামীকাল উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক

জামিনে মুক্ত হলেন ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত আলভেস

২৩ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ার পর স্প্যানিশ আদালত আলভেসকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেয়। এরপর জামিনের আবেদন করেন এই সাবেক বার্সেলোনা তারকা।
টিবিএস রিপোর্ট
26 March, 2024, 01:10 am
Last modified: 26 March, 2024, 01:11 am

জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া দানি আলভেস। সোমবার বার্সেলোনার এক জেল থেকে ছাড়া পান এই সাবেক ব্রাজিলিয়ান রাইট ব্যাক। 

২৩ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ার পর স্প্যানিশ আদালত আলভেসকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেয়। এরপর জামিনের আবেদন করেন এই সাবেক বার্সেলোনা তারকা। তবে জামিনের জন্য প্রয়োজনীয় এক মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় ১১ কোটি টাকা জোগাড় করতে না পারায় জামিন পেতে দেরি হচ্ছিল। 

অবশেষে সেই টাকা জমা হওয়ায় ছাড়া পেলেন আলভেস। তবে এই জামিনের মেয়াদ কেবলমাত্র আপিলের রায়ের সময় পর্যন্তই। আলভেস আপিল করেছেন সাজা কমানোর, অপরদিকে ভুক্তভোগীর পক্ষ থেকে সাজা সাড়ে চার বছরের জায়গায় নয় বছর করার আপিল করা হয়েছে। 

আলভেসের ব্রাজিলিয়ান ও স্প্যানিশ ভিসাও জমা নেওয়া হয়েছে। জামিনে থাকাকালীন বার্সেলোনাতেই অবস্থান করতে হবে আলভেসকে, সেইসঙ্গ ভুক্তভোগীর এক কিলোমিটারের আশেপাশে যাওয়া যাবে না বলেও আদালত থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৪০ বছর বয়সী আলভেস ২০২২ সালের ৩১ ডিসেম্বর বার্সেলোনার এক নৈশক্লাবে এক ২৩ বছর বয়সী নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এরপর থেকেই জেলে ছিলেন লিওনেল মেসির সাবেক এই সতীর্থ। বার্সেলোনার হয়ে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন এই ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। 

Related Topics

টপ নিউজ

দানি আলভেস / ধর্ষণ মামলা / জামিনে মুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
  • ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত; বাদী ও শিক্ষকসহ ৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ আদালতের
  • কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন শমী কায়সার
  • ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২১ বছর পর গ্রেপ্তার
  • ধর্ষণ মামলায় দ্রুত বিচারের অধ্যাদেশ, অনুমোদনে আগামীকাল উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net