Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
স্মার্ট ব্যবস্থাপনায় গেম চেঞ্জার হতে পারে মাতারবাড়ী বন্দর: বিশেষজ্ঞরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 March, 2024, 01:25 pm
Last modified: 20 March, 2024, 01:51 pm

Related News

  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • ওয়াকআউট প্রচলিত রীতি; তবে সংসদে স্লোগান দেয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে: স্পিকার
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • সবার আগে বাংলাদেশ, এই হোক মূলমন্ত্র: সংসদে স্পিকার
  • জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল

স্মার্ট ব্যবস্থাপনায় গেম চেঞ্জার হতে পারে মাতারবাড়ী বন্দর: বিশেষজ্ঞরা

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এমন একটি গেটওয়ে, যা বাংলাদেশের মাধ্যমে নেপাল, ভুটানের মতো রাষ্ট্রগুলোর সঙ্গে সংযোগ রক্ষাকে সহজতর করবে৷’
টিবিএস রিপোর্ট
20 March, 2024, 01:25 pm
Last modified: 20 March, 2024, 01:51 pm
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর। ছবি: ফয়সাল আহমেদ

বিশেষজ্ঞরা বলছেন, স্মার্ট ব্যবস্থাপনায় মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর পুরো দক্ষিণ এশিয়া অঞ্চল ও এর বাইরে একটি গেম চেঞ্জার হয়ে উঠতে পারে।

মঙ্গলবার (১৯ মার্চ) জাতীয় সংসদ ভবনস্থ পার্লামেন্ট এলডি হলে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের ওশান পলিসি রিসার্চ ইউনিট কর্তৃক আয়োজিত 'বাংলাদেশের প্রথম গভীর সমুদ্রবন্দর: মাতারবাড়ী দ্বারা বঙ্গোপসাগরে নতুন দৃশ্যের সূচনা' শীর্ষক সেমিনারে তারা এ কথা বলেন।

সেমিনারে বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ, ব্যবসাবান্ধব কর ব্যবস্থা, প্রতিযোগিতামূলক মূল্যে সর্বোচ্চ সুবিধা, জলপথের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যোগাযোগব্যবস্থা সহজ করাসহ আরও কিছু বিষয় এ বন্দরকে এ অঞ্চলের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ করে তুলতে পারে।

তাদের পরামর্শ- উন্নত দেশের অভিজ্ঞ কোনো বেসরকারি অপারেটর বা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ব্যবস্থাপনা বিশ্বমানের স্বয়ংক্রিয় এই বন্দরের অগ্রগতি নিশ্চিত করতে পারে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওশান পলিসি পিস ফাউন্ডেশনের রিসার্চ ফেলো ইমাদুল ইসলাম এবং গবেষক কামরান রেজা চৌধুরী।

রেজা বলেন, অবকাঠামো প্রকল্প হিসেবে মাতারবাড়ী সরকারের একটি বড় সাফল্য। তবে নীতিনির্ধারকদের অবশ্যই সে অনুযায়ী নীতিমালা নির্ধারণ করতে হবে, যাতে করে বিপুল রাজস্ব আয়ের মাধ্যমে বন্দরটি আমাদের কাছে সম্পদে পরিণত হয়।

তিনি আরও বলেন, 'মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে বন্দরের ব্যবস্থাপনা আলাদা করতে সরকার ইতোমধ্যে একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে।'

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, 'মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এমন একটি গেটওয়ে যা বাংলাদেশের মাধ্যমে নেপাল, ভুটানের মতো রাষ্ট্রগুলোর সঙ্গে সংযোগ রক্ষাকে সহজতর করবে৷'

তিনি আরও বলেন, 'মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের মাধ্যমে বাংলাদেশসহ পাশ্র্ববর্তী বিভিন্ন রাষ্ট্রের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে। এই বন্দর জলপথের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ সহজতর করার পাশাপাশি ব্যবসায়িক প্রতিযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

Related Topics

টপ নিউজ

মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর / স্পিকার / সেমিনার / রাজস্ব / আয় / বিশেষজ্ঞ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • ওয়াকআউট প্রচলিত রীতি; তবে সংসদে স্লোগান দেয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে: স্পিকার
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • সবার আগে বাংলাদেশ, এই হোক মূলমন্ত্র: সংসদে স্পিকার
  • জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net