Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
মরদেহ উদ্ধারের ৪ ঘণ্টার মাথায় খুনি গ্রেপ্তারের দাবি ডিবি'র 

বাংলাদেশ

জিয়া চৌধুরী
10 July, 2020, 08:55 pm
Last modified: 10 July, 2020, 10:27 pm

Related News

  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • ঈদে ঢাকায় ৫১,০০০ টন বর্জ্য অপসারণ: সক্ষমতা বাড়লেও নির্ভরতা আউটসোর্সিং কর্মীদের ওপর
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প

মরদেহ উদ্ধারের ৪ ঘণ্টার মাথায় খুনি গ্রেপ্তারের দাবি ডিবি'র 

পুলিশ এসে সংগ্রহ করে আশপাশের এলাকার ক্লোজসার্কিট ক্যামেরা- সিসিটিভির ভিডিও ফুটেজ। ছবিতে আবছা দেখা যায় খুনিকে।
জিয়া চৌধুরী
10 July, 2020, 08:55 pm
Last modified: 10 July, 2020, 10:27 pm

রাজধানীর গ্রীনরোডে শুক্রবার ভোরে ক্ষত-বিক্ষত এক নারীর মরদেহ দেখে আঁতকে উঠেন পথচারীরা। পথচারী ও আশপাশের কেউই শনাক্ত করতে পারছিলেন না নিহতের পরিচয়। অবশেষে পুলিশ এসে সংগ্রহ করে আশপাশের এলাকার ক্লোজসার্কিট ক্যামেরা- সিসিটিভির ভিডিও ফুটেজ। ছবিতে আবছা দেখা যায় খুনিকে।

এই ছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে মার্ডারের ক্লু। তবে মহানগর গোয়েন্দা পুলিশ বলছে, মরদেহ  উদ্ধারের মাত্র ৪ ঘণ্টার মধ্যেই তাদের হাতে ধরা পড়েছে ঘাতক। ডিবি পুলিশের কাছে খুনের বর্ণনাও দিয়েছে সে।

গ্রেপ্তার হওয়া ওই খুনির নাম আনসার আলী। খুন হওয়া নারীর নাম মোমেনা খাতুন।

CCTV footage of the alleged killer Ansar Ali moving deadbody of the victim identified as Momena Khatun. pic.twitter.com/H6zCrqIdF9— The Business Standard (@tbsnewsdotnet) July 10, 2020

শুক্রবার ভোররাতে রাজধানীর পান্থপথ সিগন্যাল সংলগ্ন গ্রীনরোডে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির গলিতে মোমেনার ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়। এ ঘটনায় পর তদন্তে নেমে মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে খুনিকে ধরে ফেলে ডিবি।

ডিবি সূত্র জানায়, ভোর ৪টার দিকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির গলিতে মোমেনার লাশ পাওয়া যায়। এ ঘটনার তদন্তে নেমে সকাল ৮টার দিকে খুনি আনসারকে গ্রেপ্তার করা হয়। সে খুনের বর্ণনা দিয়েছে। জিজ্ঞাসাবাদে আনসার বলেছে, সে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির গলি সড়কের একটি বাড়ির দারোয়ান। ওই বাড়ির পার্কিংয়ের পাশে তার থাকার একটি রুম ও টয়লেট রয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এক নারীকে সে রুমে নিয়ে আসে। ওই নারীর সঙ্গে অপকর্মে লিপ্ত হতে চাইলে নারীটি চিৎকার-চেঁচামেচির চেষ্টা করেন। অপকর্মে ব্যর্থ হয়ে, টয়লেটে নিয়ে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করে আনসার। এরপর রাত ২টার দিকে ওই নারীর মৃতদেহ রাস্তায় ফেলে আসে।

ওই ফেলে আসার চিত্র ধরা পড়ে সিসিটিভিতে। আর এতেই ধরা পড়ে খুনি আনসার। এছাড়া সব রক্তের দাগ পরিষ্কার করলেও কিছুটা থেকে যায়। এটিও তার প্রতি পুলিশের সন্দেহ বাড়িয়ে তোলে।

ডিবি রমনা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মিশু বিশ্বাস দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'প্রথমে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি বলে অজ্ঞাত পরিচয় সূত্র ধরেই তদন্ত এগোতে থাকে। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। চল্লিষোর্ধ্ব ওই নারীর নাম মোমেনা খাতুন। তার গ্রামের বাড়ি শেরপুর বলে আমরা জানতে পেরেছি।'

'আনসারের বক্তব্যে ঘটনার প্রাথমিক সত্যতা বেরিয়ে এসেছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হলে বিস্তারিত জানা যাবে। মোমেনার বিস্তারিত জানার চেষ্টা চলছে,' বলে জানান তিনি।

ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কলবাগান থানায় মামলা একটি হত্যা মামলা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিতোষ চন্দ্র।

Related Topics

টপ নিউজ

খুন / ঢাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • ঈদে ঢাকায় ৫১,০০০ টন বর্জ্য অপসারণ: সক্ষমতা বাড়লেও নির্ভরতা আউটসোর্সিং কর্মীদের ওপর
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net